৩-১ ব্যবধানে বাংলাদেশকে উড়িয়ে সাফ ট্রফি জিতল ভারতীয় মহিলা দল!

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবলে ফের ভারতের আধিপত্য। সাত বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে SAFF Women's Championship-এর শিরোপা পুনরুদ্ধার করল ভারতের মহিলা ফুটবল দল। ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন ভারতীয় ফুটবলাররা।

শনিবার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন ভারতীয়রা। ম্যাচের ৪২ মিনিটে পিয়ারি জাকার গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পর ৪৬ মিনিটেই ব্যবধান বাড়ান সানফ্রিদা নোংরুম। এরপর ৮২ মিনিটে লিন্ডা কোম সের্তোর গোল ভারতের জয় কার্যত নিশ্চিত করে দেয়।বাংলাদেশ একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সাফের সিংহাসনে ফের বসে ভারত। এই জয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল ভারতীয় দল।