চন্দ্রকোনায় সায়নী ঘোষের রোড শো, সূর্যকান্ত দলুইয়ের সমর্থনে তৃণমূলের জোরদার প্রচার!
সুমন মণ্ডল : চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দলুইয়ের সমর্থনে জোরদার প্রচারে নামলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। মহেশপুর ফুটবল ময়দান থেকে ভগবন্তপুর বাজার পর্যন্ত খোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো করেন তিনি।রোড শোকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। রাস্তার দু’ধারে ভিড় জমান কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।
হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় সায়নী ঘোষ ও প্রার্থী সূর্যকান্ত দলুইকে। বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকের অংশগ্রহণে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন সায়নী ঘোষ। বিশেষ করে হুমায়ুন কবিরকে কটাক্ষ করে তিনি বলেন, মানুষের উন্নয়নের পরিবর্তে বিরোধীরা অপপ্রচারেই বেশি গুরুত্ব দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সূর্যকান্ত দলুইকে জয়ী করার আহ্বান জানান তিনি।রোড শোকে কেন্দ্র করে চন্দ্রকোনা বিধানসভায় নির্বাচনী উত্তাপ আরও বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহল।