শিলিগুড়িতে নাবালিকা নির্যাতন-কাণ্ডে চাঞ্চল্য, অভিযুক্ত শিক্ষক পলাতক—রাস্তায় নেমে বিক্ষোভ!
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ির গুরুং বস্তি এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক গৃহশিক্ষকের বিরুদ্ধে তাঁর কাছেই পড়তে আসা এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়ে ওই নাবালিকা আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষজন। অভিযুক্ত শিক্ষক এখনও পলাতক থাকায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। দ্রুত গ্রেপ্তারি না হওয়ায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
ঘটনার প্রতিবাদে Bangiya Hindu Mahamanch-এর উদ্যোগে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা দোষীর অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে সরব হন।পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে তদন্ত শুরু হলেও, অভিযুক্তকে কবে ধরা যাবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।