সংবেদনশীল পরিষেবার মানবিক দৃষ্টান্ত CRPF জওয়ানদের!
নিজস্ব সংবাদদাতা : সংবেদনশীল পরিষেবার এক উজ্জ্বল মানবিক ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানে। জেলার একাধিক ভোটকেন্দ্রে CRPF জওয়ানদের সহায়তায় নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করলেন সাধারণ মানুষ।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি বুথেই ছিল কড়া নজরদারি।ভোটারদের ভিড় সামাল দিতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যেসব কেন্দ্রে ভোটারের সংখ্যা ১২০০-এর বেশি, সেখানে গড়ে তোলা হয়েছে অতিরিক্ত সহায়ক বুথের ব্যবস্থা। এতে ভোটপ্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে।