দক্ষিণ কলকাতার বেসরকারি স্কুলে শরীর খারাপের অভিযোগের পরও অবহেলা! স্কুল পড়ুয়ার মৃত্যুকে ঘিরে ক্ষোভ!

নিজস্ব সংবাদদাতা : South Kolkata-র একটি বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পড়ুয়ার নাম Ayush Kumar Nath। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও অভিভাবকরা।পরিবারের অভিযোগ, শরীর খারাপের কথা বারবার জানানো সত্ত্বেও ওই পড়ুয়াকে বিশ্রাম বা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না করে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকতে বলা হয়।

অভিযোগ, সারাদিন ওই অবস্থায় থাকার পর ছুটির সময় ভারী স্কুল ব্যাগ নিয়ে নামার সময় সিঁড়ি থেকে পড়ে যায় আয়ুষ।এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, পড়ে যাওয়ার ফলে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল। টানা ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, স্কুল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।