দেশভাগের বেদনা স্মরণে সল্টলেক EZCC-তে বিশেষ আলোচনা সভা!
নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা যে কোনও দেশ ও জাতির কাছে পরম প্রাপ্তি ও গৌরবের বিষয়। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করলেও, তার ঠিক আগের দিন দেশভাগের ঘটনা স্বাধীনতার আনন্দের সঙ্গে এক গভীর বেদনার অধ্যায়ও যুক্ত করে দেয়।দেশভাগের সেই বিভীষিকাময় ইতিহাসকে স্মরণ করা এবং অতীত থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে সল্টলেকের EZCC-তে ঐকতান কর্তৃপক্ষ ও সংস্কার ভারতীর যৌথ উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সংস্কার ভারতীর সর্বভারতীয় সম্পাদিকা নিলাঞ্জনা রায়, কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন বসু এবং EZCC-র কর্ণধার আশীষ গিরি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।আলোচনা সভায় দেশভাগের সময়কার ঘটনাবলি, তার সামাজিক প্রভাব এবং সেই ইতিহাস থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। স্বাধীনতার প্রকৃত মূল্য উপলব্ধি করে দেশ ও সমাজের ঐক্য, সম্প্রীতি ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার বার্তাও উঠে আসে অনুষ্ঠানে।