বিশ্ব আদিবাসী দিবসে খড়গপুরে বিশেষ অনুষ্ঠান, বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়ে উদযাপন!

অরিন্দম চক্রবর্তী : বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রবিবার, ৯ আগস্ট খড়গপুর শহরের ট্রাফিক ফুটবল ময়দানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খড়গপুর নাগার কমিটির পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও সমাজের উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়গপুর সদর বিধায়ক দিলীপ ঘোষ।

এদিন বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় বিশ্ব আদিবাসী দিবস পালন করা হচ্ছে। খড়গপুর শহরেও এই দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে। বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর টাউন থানার আইসি অমিত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরা।বিশ্ব আদিবাসী দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী সমাজের ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের বার্তা তুলে ধরা হয়।