২৪৩ করেও রক্ষা নেই! মুম্বইকে ডুবিয়ে দিল হায়দরাবাদ—টানা পঞ্চম জয়ে উড়ছে কামিন্সের দল

নিজস্ব সংবাদদাতা : আইপিএলের মঞ্চে যেন অবিশ্বাস্য নাটক! ২৪৩ রানের বিশাল স্কোর গড়েও শেষরক্ষা হল না Mumbai Indians-এর। ব্যাটে আগুন ঝরিয়েও বোলিং ব্যর্থতায় ৬ উইকেটে হেরে মাঠ ছাড়তে হল হার্দিক পাণ্ড্যের দলকে। অন্যদিকে দুরন্ত ফর্মে থাকা Sunrisers Hyderabad ১৮.৪ ওভারেই ২৪৯ রান তুলে ম্যাচ ছিনিয়ে নেয়, তুলে নেয় টানা পঞ্চম জয়। ম্যাচের শুরুটা ছিল হায়দরাবাদের দাপটেই। ওপেনিং জুটিতে Abhishek Sharma এবং Travis Head ৮.৪ ওভারে ১২৯ রান তুলে মুম্বইয়ের বোলারদের চাপে ফেলে দেন। অভিষেক ২৪ বলে ৪৫ রান করলেও আসল ঝড় তোলেন হেড—মাত্র ৩০ বলে ৭৬ রান, ৮টি ছক্কায় ভর করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। যদিও মাঝপথে নাটকীয় পতন—১২৯/০ থেকে হঠাৎ ১৩৩/৩! আফগান স্পিনার আল্লা গজনফর জোড়া আঘাতে ম্যাচে ফিরিয়েছিলেন মুম্বইকে। কিন্তু সেই আশা বেশিক্ষণ টিকল না। ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন Heinrich Klaasen। তাঁর ৩০ বলে অপরাজিত ৬৫ রান এবং শেষে সলিল অরোরার ঝোড়ো ৩০ রানে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। মুম্বইয়ের বোলিং এ দিন সম্পূর্ণ ভেঙে পড়ে। Jasprit Bumrah ৪ ওভারে ৫৪ রান খরচ করেও উইকেটশূন্য, অন্য বোলাররাও কার্যত অসহায়। গজনফর ছাড়া কেউই চাপ তৈরি করতে পারেননি।

এর আগে ব্যাট করতে নেমে দাপট দেখায় মুম্বই। Ryan Rickelton খেলেন অবিশ্বাস্য ইনিংস—৫৫ বলে অপরাজিত ১২৩! মাত্র ৪৪ বলে শতরান করে আইপিএলে মুম্বইয়ের দ্রুততম সেঞ্চুরির নজির গড়েন তিনি। শুরুতে Will Jacks-এর ৪৬ রানের ঝোড়ো ইনিংস দলকে গতি দেয়। তবে আবার ব্যর্থ Suryakumar Yadav। মাত্র ৫ রান করে ফিরতেই মাঝের সারিতে ধস নামে। অধিনায়ক Hardik Pandya ৩১ রান করে কিছুটা সামাল দিলেও তা যথেষ্ট হয়নি। সব মিলিয়ে, ব্যাটে রানের পাহাড় গড়েও বোলিং ব্যর্থতায় ডুবল মুম্বই। অন্যদিকে ব্যাটিং আগ্রাসন আর আত্মবিশ্বাসে ভর করে আইপিএলে শক্তিশালী দাবিদার হিসেবে উঠে আসছে হায়দরাবাদ—এটাই এখন স্পষ্ট।