AI ব্যবহারে কড়াকড়ি? চ্যাটজিপিটির নতুন ফিচার ঘিরে বাড়ছে চর্চা
নিজস্ব সংবাদদাতা : ডিজিটাল নিরাপত্তা আরও জোরদার করতে চ্যাটজিপিটিতে নতুন ‘লকডাউন’ ফিচার আনছে ওপেনএআই। নাম শুনে করোনা-পর্বের লকডাউনের কথা মনে পড়লেও, এই ফিচারের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। মূলত সংবেদনশীল তথ্য ও গুরুত্বপূর্ণ প্রম্পট চুরি রোধ করতেই এই ব্যবস্থা।প্রযুক্তি মহলের দাবি, প্রতারকরা অনেক সময় প্রম্পট চুরি করে এআই সিস্টেমকে বিভ্রান্ত করার চেষ্টা করে। নতুন লকডাউন মোড সেই ঝুঁকি কমাতে সাহায্য করবে। তবে ওপেনএআই স্পষ্ট জানিয়েছে, এটি তথ্য চুরি সম্পূর্ণ বন্ধ করবে না, বরং নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর হিসেবে কাজ করবে।জানা গিয়েছে, এই ফিচার মূলত চ্যাটজিপিটি বিজনেস অ্যাকাউন্ট এবং স্পর্শকাতর তথ্য নিয়ে কাজ করা ব্যবহারকারীদের জন্য বেশি কার্যকর হবে। সেটিংসের ‘সিকিউরিটি’ বিভাগ থেকে ‘অ্যাডভান্স সিকিউরিটি’ অপশনে গিয়ে লকডাউন মোড চালু করা যাবে।উল্লেখ্য, সম্প্রতি ওপেনএআই ‘মেমরি আর্কিটেকচার’ ফিচারও চালু করেছে, যার মাধ্যমে চ্যাটজিপিটি আগের কথোপকথনের তথ্য মনে রেখে ভবিষ্যতের উত্তর আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক করে তুলতে সক্ষম হবে।