ধর্মতলায় ধরনামঞ্চ ঘিরে উত্তেজনা, বিজেপির লিফলেট বিলির অভিযোগে এফআইআরের নির্দেশ মমতার!
অভিজিৎ সাহা : ধর্মতলার ধরনামঞ্চ ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল। ধরনার চতুর্থ দিনে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee। তাঁর দাবি, ধরনামঞ্চের আশেপাশে বিজেপির তরফে লিফলেট বিলি করা হচ্ছে এবং এ কাজে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে।সোমবার সকালে মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিযুক্তদের হাতেনাতে ধরতে হবে।
তিনি মন্ত্রী Shashi Panja-কে দ্রুত এফআইআর করার নির্দেশ দেন। পাশাপাশি ধরনামঞ্চের আশেপাশে নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি।এসআইআর-এ বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন Mamata Banerjee। গত কয়েকদিন ধরে তিনি ধরনামঞ্চেই অবস্থান করছেন। এদিন সকালে তিনি অভিযোগ করে বলেন, “বিজেপি ধরনামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতেনাতে ধরতে হবে। শশী পাঁজাকে বলছি এদের বিরুদ্ধে এফআইআর করুক। এখানে ওদের ঢোকার অধিকার নেই।”তিনি আরও বলেন, সকলকে সতর্ক থাকতে হবে এবং ধরনাস্থলের চারপাশে নজর রাখতে হবে। অভিযোগের পরই ধর্মতলা এলাকায় তল্লাশি চালানো হয়। জানা গেছে, একজনকে হাতেনাতে ধরা হয়েছে। এলাকার একটি দোকান থেকে বিজেপির ‘ব্রিগেড চলো’ লেখা লিফলেট উদ্ধার হয়েছে বলেও দাবি তৃণমূল শিবিরের।