চন্দ্রকোনায় পালিত হলো সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মদিবস।

সুমন মণ্ডল : চন্দ্রকোনায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলুই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। বিধায়ক তাঁর বক্তব্যে বলেন রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক কাজ, নারী শিক্ষা প্রসার এবং কুসংস্কারের বিরুদ্ধে তাঁর আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সমাজে তাঁর আদর্শ অনুসরণের উপরও গুরুত্ব আরোপ করা হয়। সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ জানান, ভবিষ্যতেও এ ধরনের সমাজ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। তিনি রাজা রামমোহন রায়ের আদর্শকে সামনে রেখে সমাজ গঠনের আহ্বান জানান।