অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, এফআইআর বাতিলে হাইকোর্টে আবেদন!
নিজস্ব সংবাদদাতা : রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-কে ঘিরে। বিধানসভা নির্বাচনের সময় করা এক বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।সূত্রের খবর, বাগুইআটির এক বাসিন্দা গত ৫ মে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে দাবি করা হয়েছে, নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য উত্তেজনা ও ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। অভিযোগকারীর তরফে সেই ভাষণের ভিডিও লিঙ্ক ও ডিজিটাল তথ্যপ্রমাণও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। ওই ভিডিওতে অভিষেককে বলতে শোনা যায়, “৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে, আমি দেখব।”এই ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতেই বিধাননগর পুলিশ একাধিক কঠোর ধারায় মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কোনও ঝুঁকি না নিয়ে সরাসরি Calcutta High Court-এর দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এফআইআর বাতিলের আবেদন জানিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিষয়টি আর শুধুমাত্র রাজনৈতিক তরজার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি এখন বড় আইনি লড়াইয়ের রূপ নিতে চলেছে।