চণ্ডীতলায় উত্তেজনা, বিক্ষোভের মাঝে আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

নিজস্ব সংবাদদাতা : চণ্ডীতলায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের সম্মুখীন হন তিনি। বিক্ষোভকারীদের একাংশের তরফে ‘চোর চোর’ স্লোগানও তোলা হয় বলে অভিযোগ।ঘটনাস্থলে উত্তেজনার মধ্যেই দূর থেকে তাঁর দিকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। সেই ঢিল মাথায় লাগায় আহত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কিছু সময়ের জন্য মাটিতে পড়ে যান।

পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর উপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী খুনি মুখ্যমন্ত্রী, স্বেচ্ছাচারী। যে কোনও উপায়ে বিরোধীদের দমন করতে চায়। আজ আমাকে আক্রমণ করা হয়েছে, কাল সাধারণ মানুষও আক্রান্ত হতে পারেন।”তৃণমূল কংগ্রেস ও দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনের ঘটনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।