উচ্চমাধ্যমিকের দায়িত্ব শেষে আর ফেরা হল না—ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা, মৃত গাড়িচালকও!
নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি দুপুরে মেদিনীপুর কেশপুর রাজ্য সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যেখানে ট্রাকের সঙ্গে চার চাকার সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় প্রাণ হারান একজন শিক্ষিকা এবং তাঁর গাড়ি চালক। রুপা প্রামানিক নামে ৪৩ বছরের শিক্ষিকা, যার বাড়ি মেদিনীপুরের রবীন্দ্রনগর এলাকায় এবং সেই সঙ্গে মারা গেছেন শেখ আবু নাসের নামে ঐ শিক্ষিকার গাড়ি চালক। তিনি কেশপুর এলাকার সরাই গ্রামের বাসিন্দা ছিলেন। উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার। মেদিনীপুর শহরের উপকন্ঠে মাইতিগোলা এলাকায়, মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দু'জনের আহত প্রায় ৫ জন। মৃত্যু হয়েছে মারুতি ওমনির চালক আবু নাসের এবং মারুতিতে থাকা এক শিক্ষিকার।
শিক্ষিকার নাম রূপা প্রামাণিক (৪৪)।বাড়ি মেদিনীপুরের রবীন্দ্রনগর এলাকায়। তিনি কেশপুর গার্লস হাইস্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা এবং তার সাথে ছিল তার সহকর্মী গণিতের শিক্ষিকা ৪৯ বছর বয়সী কঙ্কণা সাঁতরা। ওই শিক্ষিকা বর্তমানে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
এর সাথে আরও দুই বাইক আরোহী আহত হয়েছেন। এই মুহূর্তে তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনার অভিঘাতে দু'জন বাইক আরোহীও আহত হয়েছেন। তাঁরাও চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যালে। সেখানেই চিকিৎসকেরা চালক ও একজন দিদিমণিকে মৃত বলে ঘোষণা করে। অপর এক দিদিমণি আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার অভিঘাতে দুই বাইক আরোহীও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান রাজ্য সড়কের উপর। তাঁরাও চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজে। খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজে পৌঁছন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ মৃত দিদিমণির স্কুলের সকল সহকর্মীরা। কেশপুর গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সমাপ্তি ভুঁইয়া বলেন, 'আমরা মর্মাহত! রূপা দিদিমণি চালকের পাশের আসনে বসেছিলেন। গাড়ির চালক এবং রূপা দিদিমণির মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। রূপা কোনদিন চালকের পাশে বসেনা। আজকেই বসল! কিছুতেই মেনে নিতে পারছিনা।