হরমুজ প্রণালী খুলল ভারতের জন্য, জ্বালানি সংকটে বড় স্বস্তি; কূটনৈতিক তৎপরতায় অনুমতি দিল ইরান!
নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে তৈরি হওয়া জ্বালানি সংকটের মধ্যেই ভারতের জন্য এল বড় স্বস্তির খবর। কূটনৈতিক তৎপরতার জেরে অবশেষে Iran ভারতের পতাকাবাহী জাহাজগুলিকে Strait of Hormuz দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে বলে সূত্রের খবর।জানা গিয়েছে, ইতিমধ্যেই MV Pushpak এবং MV Parimal নামে দুটি পণ্যবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার হয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন এই খবর ভারতের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে উত্তেজনা বাড়তেই তেলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচল কার্যত থমকে যায়। ইরানের হামলার আশঙ্কায় বহু জাহাজ এই পথ এড়িয়ে চলতে শুরু করে। একসময় ইরান কার্যত এই প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল পরিবহণ বন্ধ করে দেয় বলে খবর। তখন শুধু Russia ও China-এর জাহাজকে ছাড় দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ভারতের নামও।সূত্রের খবর, ইরানের বিদেশমন্ত্রক মৌখিকভাবে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলিকে এই পথে চলাচলের অনুমতি দিয়েছে। তবে Israel, United States এবং ইউরোপের বিভিন্ন দেশের জাহাজের উপর এখনও নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইরানের Islamic Revolutionary Guard Corps।কূটনৈতিক মহল সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী Subrahmanyam Jaishankar ফোনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী Seyed Abbas Araghchi-র সঙ্গে। সেই আলোচনায় পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে বিস্তারিত কথা হয় দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে।শুধু একবার নয়, গত কয়েক সপ্তাহে একাধিকবার এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রায় দু’সপ্তাহ ধরে চলা ব্যাকচ্যানেল কূটনীতির ফলেই এই ছাড় মিলেছে বলে কূটনৈতিক মহলের ধারণা।এর ফলে হরমুজ প্রণালীর ওপারে আটকে থাকা ভারতীয় জাহাজগুলিকে নিরাপদে ফিরিয়ে আনার পথ আপাতত অনেকটাই সহজ হয়েছে বলে মনে করা হচ্ছে। জ্বালানি আমদানির ক্ষেত্রে এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।