চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা–অ্যাটলেটিকো, ক্যাম্প ন্যুতে আগুন ঝরার অপেক্ষা!
নিজস্ব সংবাদদাতা : ইউরোপীয় ফুটবলের মঞ্চে আজ রাতেই জমতে চলেছে এক হাইভোল্টেজ স্প্যানিশ ডার্বি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে FC Barcelona মুখোমুখি হচ্ছে Atlético Madrid। বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।
সম্প্রতি লা লিগায় অ্যাটলেটিকোকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে হ্যানসি ফ্লিকের বার্সেলোনা। সেই জয়ের সুবাদে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে কাতালানরা। ফলে ইউরোপের মঞ্চেও সেই জয়ের ধারা ধরে রাখতে মরিয়া তারা। অন্যদিকে, লিগে পিছিয়ে থাকলেও ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকোর কাছে এই ম্যাচ মর্যাদা ও প্রতিশোধ—দুইয়েরই লড়াই।মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলে বড় নাম হয়ে উঠেছেন Lamine Yamal। বার্সার ১০ নম্বর জার্সি গায়ে এই তরুণ তারকার ওপরই বড় ম্যাচে সৃষ্টিশীলতার বড় দায়িত্ব। রাফিনিয়া চোটে বাইরে থাকায় আক্রমণের অন্যতম ভরসা থাকবেন ইয়ামাল ও Robert Lewandowski।
অন্যদিকে সিমিওনের দলের প্রধান অস্ত্র Julián Álvarez। সাম্প্রতিক সময়ে গোলের ছন্দে ফিরেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। কাউন্টার অ্যাটাকে তার গতি ও ফিনিশিং ক্ষমতা বার্সার ডিফেন্সের জন্য বড় পরীক্ষা হতে পারে।
ম্যাচ তথ্য- তারিখ: বুধবার, ৮ এপ্রিল
সময়: রাত ১২:৩০ (ভারতীয় সময়, বৃহস্পতিবার)
ভেন্যু: ক্যাম্প ন্যু, বার্সেলোনা।