‘পাথুরে যুগে’ ফেরানোর হুমকির পরই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংস মধ্য এশিয়ার অন্যতম উচ্চতম সেতু!
নিজস্ব সংবাদদাতা : ইরানের গুরুত্বপূর্ণ B1 সেতুতে মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পর উত্তেজনা চরমে। ধ্বংসস্তূপে পরিণত মধ্যপ্রাচ্যের অন্যতম উচ্চতম সেতু। ট্রাম্পের হুঁশিয়ারি— “এখনও অনেক কিছু বাকি।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পাথুরে যুগে ফিরিয়ে দেওয়ার’ হুমকির পরই ইরানের তেহরান-কারাজ সংযোগকারী B1 সেতুতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের আলবোর্ज़ প্রদেশের এই কৌশলগত সেতুটি হামলার জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকারি সূত্রের দাবি, ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৯৫ জন আহত হয়েছেন।১৩৬ মিটার উঁচু এই সেতুটি মধ্যপ্রাচ্যের অন্যতম উচ্চতম ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে পরিচিত ছিল। তেহরান থেকে কারাজ এবং পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এটি ভবিষ্যতের বড় লাইফলাইন হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু আচমকা আকাশপথে হামলায় মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। স্থানীয় সূত্রের দাবি, প্রথম হামলার পর উদ্ধারকারী দল পৌঁছতেই দ্বিতীয়বার বিস্ফোরণ ঘটে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ে।হামলার পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধ্বংসের ভিডিও পোস্ট করে ট্রাম্প লেখেন, “ইরানের সবচেয়ে বড় সেতু আর কখনও ব্যবহার করা যাবে না, আরও অনেক কিছু বাকি।” একইসঙ্গে তিনি ইরানকে দ্রুত সমঝোতায় আসার বার্তা দেন। মার্কিন প্রশাসনের এই কড়া অবস্থান ঘিরে গোটা পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের আবহ তৈরি হয়েছে।