দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ!

নিজস্ব সংবাদদাতা : দ্বিতীয় দফার ভোটে গতি বাড়ছে অংশগ্রহণের হার। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ১৪২টি আসনে মোট ভোটদানের হার দাঁড়িয়েছে ৩৯.৯৭ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমানে—৪৪.৫০ শতাংশ, যা অন্যান্য জেলার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।ভোট শুরুর প্রায় চার ঘণ্টা পর বিভিন্ন জেলায় ভোটের চিত্রও সামনে এসেছে। হুগলিতে ভোটদানের হার ৪৩.১২%, হাওড়ায় ৩৯.৪৫%, কলকাতা উত্তরে ৩৮.৩৯%, কলকাতা দক্ষিণে ৩৬.৭৮%, নদিয়ায় ৪০.৩৪%, উত্তর ২৪ পরগনায় ৩৮.৪৩%, পূর্ব বর্ধমানে ৪৪.৫০% এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩৭.৯২% ভোট পড়েছে।সামগ্রিকভাবে, দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো।