স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী পদক, সম্মানিত পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা!
নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবস উপলক্ষে কর্তব্যনিষ্ঠা ও প্রশংসনীয় পরিষেবার স্বীকৃতি হিসেবে ‘Chief Minister’s Medal for Commendable Service’ সম্মানে ভূষিত হলেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অংশুমান সাহা।১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্যের একাধিক পুলিশ আধিকারিককে তাঁদের উল্লেখযোগ্য পরিষেবা ও কর্মদক্ষতার জন্য মুখ্যমন্ত্রী পদক প্রদান করা হয়। সেই তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহাও।এছাড়াও ‘Chief Minister’s Medal for Outstanding Service’ সম্মানে ভূষিত হন অজয় কুমার, নীরজ কুমার সিং, জয়রামন, প্রণব কুমার, কুণাল আগরওয়াল, কঙ্কর প্রসাদ বারুই, সুনীল কুমার যাদব, রাঠোর অমিতকুমার ভারত, সূর্য প্রতাপ যাদব, পুষ্পা, সচিন মক্কার এবং অরবিন্দ কুমার আনন্দ-সহ একাধিক পুলিশ আধিকারিক।
সম্মানপ্রাপকদের মধ্যে রয়েছেন আইজি কঙ্কর প্রসাদ বারুই, চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভরত, কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার (ট্র্যাফিক) সূর্য প্রতাপ যাদব, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার পুষ্পা, মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সচিন মক্কার এবং বারুইপুর পুলিশ জেলার সুপার অরবিন্দ কুমার আনন্দ।পাশাপাশি অনুষ্ঠানে আলোচনায় আসে আইপিএস আধিকারিক দময়ন্তী সেনের নামও।
২০১২ সালের পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের তদন্তে তাঁর ভূমিকা নিয়ে সেই সময় ব্যাপক আলোচনা হয়েছিল। পরবর্তীতে তিনি রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে নারী নির্যাতন সংক্রান্ত বিষয়ে গঠিত বিশেষ কমিটিতেও তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।স্বাধীনতা দিবসে পুলিশ আধিকারিকদের এই সম্মাননা তাঁদের কর্তব্যনিষ্ঠা, পেশাগত দক্ষতা এবং জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে।