ভোটের পর অশান্তি বরদাস্ত নয়, প্রশাসনকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ভোট-পরবর্তী বা যে কোনও ধরনের হিংসার ঘটনায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে। নবান্নে আজ এক উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari।বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্র ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রশাসনের অগ্রাধিকারমূলক বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।নিজের সমাজমাধ্যমের পোস্টে তিনি জানান, স্বচ্ছ, দ্রুত ও কার্যকর প্রশাসন গড়ে তুলতে নতুন সরকার বদ্ধপরিকর। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কাজের গতি বাড়ানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলেই এই বৈঠক থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে।