বাংলার নতুন ক্যাবিনেটে বিজেপির পাঁচ মুখ, নজরে সামাজিক সমীকরণ!
নিজস্ব সংবাদদাতা : বাংলার নতুন মন্ত্রীসভায় শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। বিজেপির নতুন সরকারে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বজায় রেখেই গঠন করা হল মন্ত্রিসভা। ব্রাহ্মণ, কায়স্থ, আদিবাসী, মতুয়া ও রাজবংশী সমাজের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে এই ক্যাবিনেটে।শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় খড়গপুর সদর থেকে জয়ী দিলীপ ঘোষ গুরুত্বপূর্ণ মুখ হিসেবে শপথ নিলেন।
আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল হলেন এই তালিকার একমাত্র মহিলা মন্ত্রী। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়াকে মতুয়া প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডুকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।তবে কোন মন্ত্রীকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।