ভোটের আগে বড় পদক্ষেপ, ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু লোক ভবনের—অভিযোগে তৎপর প্রশাসন!
নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত ভোটপরিবেশ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের Lok Bhavan West Bengal। নাগরিকদের সরাসরি সহায়তা পৌঁছে দিতে চালু করা হল ২৪ ঘণ্টার হেল্পলাইন পরিষেবা। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে সম্ভাব্য হিংসা, ভয়ভীতি বা অনিয়ম সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও তার সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই পরিষেবা চালুর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল R. N. Ravi। উল্লেখ্য, এর আগেও পঞ্চায়েত ভোটের সময় তৎকালীন রাজ্যপাল C. V. Ananda Bose-এর উদ্যোগে রাজভবনে ‘পিস রুম’ বা শান্তিকক্ষ চালু করা হয়েছিল, যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও সক্রিয় ছিল।প্রশাসনের মতে, এই হেল্পলাইন নাগরিকদের জন্য সরাসরি অভিযোগ জানানোর একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করবে এবং দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে প্রশাসনকে।
📞 হেল্পলাইন নম্বর: ০৩৩-২২০০-১০২২ / ১০২৩ / ১০২৫ / ১০২৬ / ১০২৭ / ১০২৮ / ১০২৯ / ১০৩২ / ১০৩৬
📧 ইমেল: lokbhavanbengalhelpline@gmail.com
ভোটকে ঘিরে যে কোনও সমস্যা বা অভিযোগে সাধারণ মানুষ এই নম্বর ও ইমেলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।