ভারত-মার্কিন বন্ধুত্বের বার্তা নিয়ে কলকাতায় বর্ণাঢ্য বাইক র‍্যালি!

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতার আমেরিকান সেন্টারের উদ্যোগে আয়োজিত হল বিশেষ উদযাপন কর্মসূচি। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় ‘জয় – ফ্রিডম রাইড: এ ইউ.এস.-ইন্ডিয়া সিকিউরিটি পার্টনারশিপ’ শীর্ষক একটি বাইক র‍্যালি, যা ভারত-মার্কিন নিরাপত্তা সহযোগিতার প্রতীক হিসেবে আয়োজন করা হয়।র‍্যালিটি চিত্তরঞ্জন অ্যাভিনিউস্থিত আমেরিকান সেন্টার থেকে শুরু হয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাবুঘাট এবং লালবাজার পুলিশ সদর দপ্তর পরিক্রমা করে পুনরায় আমেরিকান সেন্টারে ফিরে আসে।অনুষ্ঠানের অংশ হিসেবে কলকাতায় অবস্থিত মার্কিন কনস্যুলেটের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ম্যাথিউ গডউইন শহীদ সৈনিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

পাশাপাশি উপস্থিত বিশিষ্ট অতিথিরা শহীদ পুলিশকর্মীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।এই কর্মসূচিতে অংশ নেন কলকাতার মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলস-ডিয়াজ এবং দিলীপ ঘোষ। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব এবং নিরাপত্তা অংশীদারিত্বের বার্তা তুলে ধরতেই এই বিশেষ স্বাধীনতা যাত্রার আয়োজন করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তি উপলক্ষে কলকাতার আমেরিকান সেন্টারের উদ্যোগে আয়োজিত হল বিশেষ উদযাপন কর্মসূচি। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় ‘জয় – ফ্রিডম রাইড: এ ইউ.এস.-ইন্ডিয়া সিকিউরিটি পার্টনারশিপ’ শীর্ষক একটি বিশেষ মোটরসাইকেল র‍্যালি, যা ভারত-মার্কিন নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক বন্ধুত্বের প্রতীক হিসেবে আয়োজন করা হয়।চিত্তরঞ্জন অ্যাভিনিউস্থিত আমেরিকান সেন্টার থেকে শুরু হওয়া এই র‍্যালি শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাবুঘাট এবং লালবাজার পুলিশ সদর দপ্তর পরিক্রমা করে পুনরায় আমেরিকান সেন্টারে ফিরে আসে।

অনুষ্ঠানের অংশ হিসেবে কলকাতায় অবস্থিত মার্কিন কনস্যুলেটের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ম্যাথিউ গডউইন শহীদ সৈনিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পাশাপাশি উপস্থিত বিশিষ্ট অতিথিরা শহীদ পুলিশকর্মীদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী স্মরণে আয়োজিত এই বিশেষ র‍্যালির উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ ঘোষ। প্রধান অতিথি হিসেবেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও অংশ নেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলস-ডিয়াজ।আয়োজকদের বক্তব্য, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং পারস্পরিক বন্ধুত্বের বার্তা তুলে ধরতেই এই ‘ফ্রিডম রাইড’-এর আয়োজন করা হয়েছে।