শিশুদের হাসিতে রঙিন শান্তি ঘোষ স্ট্রিট চিল্ড্রেন্স পার্ক, জমে উঠল বসন্ত উৎসব!
নিজস্ব সংবাদদাতা : কলকাতা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের শান্তি ঘোষ স্ট্রিট চিল্ড্রেন্স পার্কে এ বছরও ধুমধাম করে পালিত হল বসন্ত উৎসব। রঙের আবির, প্রাণবন্ত সঙ্গীত ও একাধিক সাংস্কৃতিক পরিবেশনায় গোটা পার্ক চত্বরে তৈরি হয় খাঁটি উৎসবের আবহ।
এই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল We Are The Common People এবং Swadeshi Jagaran Manch Kolkata Mahanagar। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে এক মিলনমেলা। ছোটদের জন্য ছিল বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা ও রঙ খেলার আয়োজন, যেখানে তারা নির্ভয়ে ও আনন্দে মেতে ওঠে। উল্লেখযোগ্য বিষয়, টানা পাঁচ বছর ধরে একই স্থানে ধারাবাহিকভাবে এই বসন্ত উৎসবের আয়োজন করা হচ্ছে।
ফলে এলাকাবাসীর কাছে এটি এখন এক প্রত্যাশিত বার্ষিক অনুষ্ঠান। আয়োজকদের অন্যতম শুভজিৎ দত্তগুপ্ত জানান, শিশুদের মুখের হাসিই তাঁদের আসল সাফল্য। উৎসবের দিন ছোটদের উচ্ছ্বাস আর আনন্দই তাঁদের আগামী দিনের আয়োজনের প্রেরণা জোগায়।