শিক্ষা থেকে সংস্কৃতি, সমাজ গড়ার কারিগরদের সম্মান জানাল ‘উই আর দ্য কমন পিপল’

নিজস্ব সংবাদদাতা: শিক্ষক দিবস উপলক্ষে উত্তর কলকাতার একাধিক স্কুল ও কলেজে বিশেষ কর্মসূচির আয়োজন করল সমাজসেবী সংগঠন ‘উই আর দ্য কমন পিপল’। এই উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা ও অধ্যক্ষদের সম্মাননা জানানো হয়।অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত বলেন, শিক্ষকের ভূমিকা শুধু শ্রেণিকক্ষে পাঠদান বা পাঠ্যক্রম শেষ করার মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষকের দিকনির্দেশনা শিক্ষার্থীদের চিন্তাভাবনা, মূল্যবোধ, ব্যক্তিত্ব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সংগঠনের সহ-সভাপতি বৈভব গুপ্ত প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিক্ষকের পরিবর্তিত ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, হাতের মুঠোয় বিপুল তথ্য পৌঁছে গেলেও সঠিক ও ভুল তথ্যের পার্থক্য বুঝতে শিক্ষার্থীদের জন্য শিক্ষকের সঠিক দিকনির্দেশ অত্যন্ত জরুরি।যুব আধিকারিক অনিক পাল বলেন, শ্রেণিকক্ষের বাইরে গিয়েও একজন শিক্ষক শিক্ষার্থীর পরামর্শদাতা ও পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহিলা নেত্রী শীলা নন্দী-ও সুস্থ ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন।শিক্ষাক্ষেত্রের পাশাপাশি সংস্কৃতি ও শিল্পজগতের অবদানকেও অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হয়। বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে অভিনয়ের পাশাপাশি নতুন প্রতিভাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তাঁদের মতে, সমাজ গঠনে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মানুষদের স্বীকৃতি দেওয়াই একটি মানবিক ও দায়িত্বশীল সমাজের অন্যতম ভিত্তি।