সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের! ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী নিয়ে মামলা খারিজ, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর!

নিজস্ব সংবাদদাতা : ভোটগণনায় কেন্দ্রীয় কর্মচারী নিয়োগ নিয়ে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেল তৃণমূল। Supreme Court of India স্পষ্ট জানিয়ে দিল, নির্বাচন কমিশন তার নিজস্ব বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ চালাতে পারবে। এর ফলে তৃণমূলের দায়ের করা মামলা খারিজ হয়ে যায়।শনিবার সকালে বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচী-র বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত জানায়, ১৩ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন কাউন্টিং প্রক্রিয়া পরিচালনা করতে পারবে এবং এ বিষয়ে অতিরিক্ত কোনও নির্দেশের প্রয়োজন নেই।তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, কাউন্টিং সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেন্দ্রীয় কর্মচারীদের নিয়োগ অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পরিপন্থী। তবে শীর্ষ আদালত সেই যুক্তি খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে এভাবে বিভাজন করা যুক্তিযুক্ত নয়।বিচারপতি নরসিংহ স্পষ্ট মন্তব্য করেন, “তাঁরা সকলে সরকারি কর্মচারীই।” এই পর্যবেক্ষণের ভিত্তিতেই আদালত কমিশনের সিদ্ধান্ত বহাল রাখে, যা ভোটগণনা প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে চলেছে।