জাতীয় ডাইভিং চ্যাম্পিয়নশিপে উর্জিতার ব্রোঞ্জ জয়, গর্বিত মেদিনীপুর!

নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত ৪২তম সাব-জুনিয়র ও ৫২তম জুনিয়র জাতীয় ডাইভিং ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ সাফল্য পেলেন উর্জিতা দাস। ৭ থেকে ১২ সেপ্টেম্বর আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতায় বালিকা গ্রুপ-২-এর হাই বোর্ড ডাইভিং ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তিনি।দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজের দক্ষতার পরিচয় দিয়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ জিতে নেন উর্জিতা।এই প্রতিযোগিতায় উর্জিতা দাসের পাশাপাশি অংশগ্রহণ করেন ঐকিক মিত্র, অনুরিমা দাস এবং জয়ীতা ঠাকুর। তাঁদের অংশগ্রহণও প্রতিযোগিতায় দলের প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করেছে। এই সাফল্যে ক্রীড়ামহলে খুশির আবহ তৈরি হয়েছে। জাতীয় স্তরের মঞ্চে তাঁর এই পদকজয় আগামী দিনে আরও বড় সাফল্যের পথ খুলে দেবে বলেই আশাবাদী ক্রীড়াপ্রেমীরা।