বিশ্ব ধরিত্রী দিবসে ডাহুকের মুক্তি, পরিবেশ রক্ষায় মানবিক উদ্যোগে নজির হাওড়ায়!
অভিজিৎ হাজরা : ২২ এপ্রিল, World Earth Day—পৃথিবীকে রক্ষা ও পরিবেশ সংরক্ষণের অঙ্গীকারের দিন। এই বিশেষ উপলক্ষ্যে বন্যপ্রাণ ও প্রকৃতি রক্ষায় নিয়োজিত Howrah Jela Joutho Poribesh Mancha এবং সহযোগী সংস্থা DOT Foundation এক অনন্য উদ্যোগে দিনটি উদযাপন করল।এদিনের কর্মসূচির মূল আকর্ষণ ছিল একটি বিরল প্রজাতির ডাহুক পাখিকে (White-breasted Waterhen) সুস্থ করে তার প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া। বৈজ্ঞানিক নাম Amaurornis phoenicurus—এই পাখিটি কিছুদিন আগে মাছ ধরার জালে আটকে গুরুতরভাবে আহত হয়েছিল। প্রাণীবিদ ও বন্যপ্রাণ উদ্ধারকারী Kuntal Mukherjee সেটিকে উদ্ধার করে দীর্ঘ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন।পরবর্তীতে বন দফতরের প্রতিনিধি Samrat Mondal-এর উপস্থিতিতে পাখিটিকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। সেই মুহূর্তে উপস্থিত সকলের মধ্যেই ছিল এক অন্যরকম আবেগ ও তৃপ্তি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Dipankar Porel, Shubhendu Ganguly, Dr Reema Mukherjee, Sananda Ganguly এবং কনিষ্ঠ সদস্য Parag Mukherjee।বন দফতরের তরফে জানানো হয়, বর্তমানে ডাহুক পাখিটি ‘শিডিউল ২’-এর অন্তর্ভুক্ত হলেও দ্রুত জলাভূমি ধ্বংসের কারণে ভবিষ্যতে এটি বিপন্ন তালিকায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণ হলো—ছোট ছোট প্রচেষ্টাই বড় পরিবর্তনের পথ দেখাতে পারে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে সাধারণ মানুষের অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি।