নিজস্ব সংবাদদাতা : ৮ম মাস্টার্স ন্যাশনাল গেমসে ২৭ থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হলো মহারাষ্ট্রের পুনেতে। সুপার মাস্টার্স গেমস অ্যান্ড স্পোর্টস ফেডারেশন (ইন্ডিয়া) এর তত্ত্বাবধানে মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশন মহারাষ্ট্র কর্তৃক এই ইভেন্টটি আয়োজিত হয়েছিল এবং সারা দেশের মাস্টার অ্যাথলিটদের অংশগ্রহণ ছিল।

টেবিল টেনিসের এবার সিঙ্গেলস, ডুবলেস ও মিক্সড ডাবলস খড়গপুরের মেয়ে শ্রীপর্ণা নন্দ ৬টি সোনা ও ১টি রূপা জয় করলো এবং তার সঙ্গে ছিলেন টেবল টেনিস তারকা সুব্রত দত্ত । খড়্গপুর শহরের ইন্দা সারদাপল্লির বাসিন্দা শ্রীপর্ণা নন্দ। এমনকি তিনি বিয়ের পর খেলা ছাড়তে রাজি হননি। ফলে এখনও বিয়ে করেননি তিনি। তাঁর কাছে টেবল টেনিস খেলা ঈশ্বরের মতো।