পুরুলিয়া
পুরুলিয়া
সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা
সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!
সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ
২০২৬ সালের জনগণনায় কুড়মালি ভাষার পৃথক কোডের দাবিতে কেন্দ্রের কাছে স্মারকলিপি!
আসন্ন জনগণনা (আদমশুমারি)-তে কুড়মালি ভাষার জন্য পৃথক ভাষা কোডের দাবিতে দেশের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটি। বুধবার, ৬ আগস্ট এই স্মারকলিপি পেশ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যুৎ বরণ মাহাতো এবং চন্দ্র প্রকাশ চৌধুরী।স্মারকলিপিতে দাবি করা হয়েছে, কুড়মি সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় রয়েছে। কুড়মালি ভাষা ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে
ঝাড়গ্রাম
ঝুমুর শিল্পী রজনী পাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য,চিকিৎসায় গাফিলতির অভিযোগ,তদন্তের দাবি !
জঙ্গলমহলের জনপ্রিয় ঝুমুর শিল্পী রজনী পাত্রের অকাল মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে। তাঁর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে সরব হয়েছে পরিবার, ঝুমুর শিল্পী মহল এবং কুড়মি সমাজের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার নার্সিংহোমের সামনে বিক্ষোভও দেখানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় রজনী পাত্রকে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে
পশ্চিম মেদিনীপুর
জঙ্গলমহলে বড় বার্তা, লালবাজারে আত্মসমর্পণ প্রাক্তন মাওবাদী সদস্যের!
দীর্ঘদিনের মাওবাদী জীবন ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার পথ বেছে নিলেন প্রাক্তন মহিলা মাওবাদী সদস্য পুষ্পা ওরফে শকুন্তলা। বুধবার কলকাতার লালবাজারে নগরপালের হাতে নিজের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার মেচুয়া গ্রামের বাসিন্দা পুষ্পা ২০০১ সালে সাংস্কৃতিক শাখার সদস্য হিসেবে মাওবাদী সংগঠনে যোগ দেন। পরবর্তীতে ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তবর্তী এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ
পুরুলিয়া
রাষ্ট্রপতির স্বর্ণপদক পেলেন বলরামপুরের কৃতি সন্তান ডাঃ অনুশ্রী পাল!
Balarampur-এর গর্ব ডাঃ Anushree Pal। নিউরোলজি বিভাগে অসামান্য কৃতিত্বের জন্য তিনি অর্জন করলেন সম্মানজনক President’s Gold Medal। দিল্লির Vigyan Bhavan-এ অনুষ্ঠিত National Board of Examinations in Medical Sciences-এর ২৩তম কনভোকেশন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী Jagat Prakash Nadda তাঁর হাতে এই সম্মান তুলে দেন। এমবিবিএস ও এমডি (জেনারেল মেডিসিন) সম্পন্ন করার পর নিউরোলজিতে ডি আর এন বি-তে বিভাগীয় সেরার স্বীকৃতি হিসেবে এই স্বর্ণপদক পান ডাঃ অনুশ্রী পাল। দেশের বিভিন্ন প্রান্ত
পশ্চিমবঙ্গ
উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, মেধাতালিকায় ৬৪ পড়ুয়া; নজর কাড়ল মেদিনীপুরের ধৃতিমানও!
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। ছাত্রদের তুলনায় এবারও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ হলেও ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ।এবার জেলার ভিত্তিতে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ।এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এ
ভ্যাপসা গরমে স্বস্তির খবর, বৃহস্পতিবার-শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে!
বৈশাখ পড়তেই যেমনটা পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর, ঠিক তেমনই হু-হু করে বেড়েছে গরমের দাপট। ভ্যাপসা ও প্যাচপ্যাচে গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। তবে এই অস্বস্তির মাঝেই মিলেছে বড় স্বস্তির খবর।বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে এই সম্ভাবনা বেশি। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির
ভোটের মুখে জঙ্গলমহলে বড় ধাক্কা তৃণমূলকে, বিজেপিতে যোগ দিলেন মিনু বাউরি!
ভোটের আগে ফের দলবদলে সরগরম জঙ্গলমহলের রাজনীতি। পুরুলিয়ার পাড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে এবার বড়সড় রাজনৈতিক চমক। তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে ক্ষুব্ধ জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মিনু বাউরি দল ছেড়ে শনিবার বিজেপিতে যোগ দিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর সভামঞ্চে গেরুয়া পতাকা হাতে তুলে নেওয়ার মধ্য দিয়ে তাঁর এই দলবদল রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।জানা গিয়েছে, পুরুলিয়া জেলার বাঘমুন্ডির কুশলডিহি মাঠে আয়োজিত বিজেপির জনসভায় আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখান মিন
আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা,বৃষ্টির দাপটেই ভিজবে বাংলা, বজ্রপাত-শিলাবৃষ্টির সতর্কতা একাধিক জেলায়!
ঝড়-বৃষ্টির জেরে গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ৭ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে ছয় ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ব
পশ্চিমবঙ্গ
রাজ্য রাজনীতিতে প্রচারের ঝড়: মমতার তিন সভা, বাঘমুন্ডিতে অভিষেক, নন্দীগ্রামে মনোনয়ন শুভেন্দুর!
আজ রাজ্য রাজনীতিতে জোরদার প্রচার কর্মসূচির মধ্যেই ব্যস্ত থাকছেন শাসক ও বিরোধী শিবিরের শীর্ষ নেতারা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ একাধিক জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় সূত্রে জানা গেছে, তিনি একদিনে তিনটি পৃথক সভায় যোগ দিয়ে ভোট প্রচারে নতুন গতি আনবেন। এই সভাগুলিতে উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা এবং বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করাই হবে তাঁর মূল লক্ষ্য। অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব
বাংলা বলায় নয়, মদের আসরের বচসায় খুন? পুণে পুলিশের এফআইআরে নতুন মোড়, উত্তাল পুরুলিয়া!
ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের আবহে নতুন দাবি সামনে আনল পুণে পুলিশ। মহারাষ্ট্রের পুণে শহরে পুরুলিয়ার বরাবাজারের বাসিন্দা সুখেন মাহাতো-র খুনের ঘটনায় দায়ের হওয়া এফআইআরে বলা হয়েছে, বাংলা ভাষায় কথা বলার কারণে নয়, বরং মদ্যপ অবস্থায় বচসা থেকেই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই আমিন সওকত শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস-এর অভিযোগ ছি
পুরুলিয়ায় হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের!
পুরুলিয়ায় হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত গুরুচরণ সিং মুড়ার (৭২) বাড়ি অযোধ্যা পাহাড়ের পাদদেশে বাঘমুণ্ডির কালিমাটি বিটের মার্চা গ্রামে। ৯ই ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গ্রামের কাছেই সুবর্ণরেখার পাড়ে| মৃতের পরিজনের দাবি, ওই বৃদ্ধ নদীতে স্নান করতে গিয়েছিলেন। আচমকাই ঝাড়খণ্ডের দিক থেকে দলছুট একটি হাতি নদীর পাড়ে চলে এলে বাকিরা পালিয়ে গেলেও গুরুচরণ পালাতে পারেননি।এরপর হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছড় মারে।ঘটনার খবর পেয়ে পুলিশ এবং বন দফতরের
কলকাতা
খামখেয়ালি শীতের দাপটে বাংলা, কুয়াশার সতর্কতা জারি!
অগ্রহায়ণের শেষ লগ্নেই কলকাতা-সহ গোটা বাংলায় শীতের দাপটে সাময়িক ছেদ। কয়েকদিন একটানা স্বাভাবিকের নীচে তাপমাত্রা থাকার পর ফের খানিকটা ঊর্ধ্বমুখী পারদ। আবহাওয়াবিদদের মতে, এই ওঠানামার নেপথ্যে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব। আগামী কয়েকদিন জুড়েই এমন খামখেয়ালি শীত চলবে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। এরই মধ্যে আগামী ১৭ ড
কলকাতা-সহ পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর সহ ২৫টি জায়গায় ইডি আধিকারিকদের তল্লাশি শুরু!
শুক্রবার সকাল থেকে রাজ্যের ২২টি ও ঝাড়খণ্ডের ১২টি জায়গায় শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির অভিযান। পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেক, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ড, হাওড়ার একাধিক জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। এদের মধ্যে রয়েছেন একাধিক ব্যবসায়ী, ঠিকাদার।অন্যদিকে শিল্প শহর দুর্গাপুরের একাধিক জায়গায় ইডির অভিযান নিয়ে এদিন সকাল থেকে চাঞ্চল্য তৈরি হয়। এর মধ্যে রয়েছে বিধাননগরের সালারপুরিয়া গার্ডেনিয়া আবাসন। জানা গেছে ওই আবাসনে ব্যবসায়ী নারায়ণ খড়কা ও তার অ্যাকাউন্টেন্ট সুশ
চার জেলার শিল্পপতিদের নিয়ে দুর্গাপুরে আয়োজিত হল ”সিনার্জি ২০২৫-২৬”
দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া ও পুরুলিয়ার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে ও সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ১৪ই নভেম্বর শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হল ” সিনার্জি” ২০২৫-২৬। আগামী দেড় বছরে দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে সবমিলিয়ে ৫৬০০ কোটি বিনিয়োগ হতে চলেছে।প্রসঙ্গত শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান, পশ্
ঝাড়গ্রাম
পৌড়া অষ্টমী আবার কারো কাছে 'পোড়া অষ্টমী বা 'পটুয়া' বা 'প্রথমা' অষ্টমী বা 'পড়ুয়া অষ্টমী'!
অবিভক্ত মেদিনীপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে সুবর্ণরেখার পাশাপাশি অঞ্চলে এই অষ্টমী পালন খুব পুরানো রীতি এবং ধুমধাম করে পালিত হয়। পড়ুয়া অষ্টমী, যা পৌড়া অষ্টমী,পটুয়া, পোড়া অষ্টমী বা প্রথমা অষ্টমী নামেও পরিচিত। অবিভক্ত মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর সহ সুবর্ণরেখা অববাহিকার সীমান্তবর্তী অঞ্চলে এই উৎসবটি প্রচলিত।বাড়ির বড় ছেলে বা মেয়ের মঙ্গল কামনায় মঙ্গল ফোঁটা দেওয়া হতো। সকাল বেলা গায়ে হলুদ মেখে স্নান করে কাচা পোশাক, নতুন ঘুমসী পরে, তুলস
পুরুলিয়া
কোটশিলা স্টেশনে কুড়মি আন্দোলনে তীব্র উত্তেজনায়: ২ আইপিএস জখম, গ্রেপ্তার ২৯ জন...
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের কোটশিলা রেল স্টেশনে আদিবাসী কুড়মি সমাজের বিক্ষোভ হিংসাত্মক রূপ নেওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আন্দোলনকারীদের হামলায় জখম হয়েছেন দুই আইপিএস অফিসার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুরুলিয়া জেলা পুলিশ। এছাড়া আলাদাভাবে জিআরপির হাতেও গ্রেপ্তার হয়েছে। ধৃতদের সকলকেই রবিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তাদের মধ্যে বেশ কিছু কুড়মি নেতা-কর্
ST তালিকাভুক্তির দাবিতে কুড়মী সমাজের ডাকে আজ রেল ও পথ অবরোধে!
কুড়মীদের কর্মসূচী অনুযায়ী যান চলাচলে বিরাট কিছু প্রভাব না পড়লেও যাত্রী সংখ্যা ছিল অত্যন্ত কম। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-টাটা শাখায় বন্ধের প্রভাব বেশি ছিল। চন্দ্রকোনা রোড, গড়বেতা কিংবা শালবনি এলাকায় আন্দোলনের তেমন কোন প্রভাব লক্ষ্য করা যায় নী। তবে উড়িষ্যায় আন্দোলনের জেরে অত্যন্ত সতর্কভাবে পদক্ষেপ গ্রহণ করে রেল দপ্তর। প্রতিটি যাত্রীবাহী ট্রেনের আগে একটি করে মালগাড়ি চালানো হয়। ঝাড়খণ্ডের পরেশনাথ ও রায় রেলওয়ে স্টেশনে রেল অবরোধ কর্মসূচির জেরে গয়া-হাওড়া লাইনের ট্রেন চ