অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

নদিয়া

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান পশ্চিমবঙ্গ

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়া

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই নদিয়া

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই

মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয

ঠাকুমার দেহ চুল্লিতে ঢুকতেই ভয়ঙ্কর কাণ্ড! মৃতদেহের উপর ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে পড়লেন নাতি নদিয়া

ঠাকুমার দেহ চুল্লিতে ঢুকতেই ভয়ঙ্কর কাণ্ড! মৃতদেহের উপর ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে পড়লেন নাতি

মৃত্যুর শোক যে কখনও কখনও মানুষকে কতটা চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে, তারই ভয়ঙ্কর নজির দেখা গেল নদিয়ার নবদ্বীপে। ঠাকুমার মৃতদেহ বৈদ্যুতিক চুল্লিতে ঢোকানোর সময় আচমকাই দেহের উপর ঝাঁপ দিয়ে চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করলেন এক যুবক। ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটে নবদ্বীপ মহাশ্মশানে। জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গেদে এলাকা থেকে এক বৃদ্ধা মহিলার মৃতদেহ দাহ করার জন্য নবদ্বীপ মহাশ্মশানে নিয়ে আসা

সপরিবারে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, রথযাত্রায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে সামিল! নদিয়া

সপরিবারে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, রথযাত্রায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে সামিল!

রথযাত্রার পবিত্র দিনে বৃহস্পতিবার (১৬ জুলাই) স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে নদিয়ার মায়াপুর ইসকনে পৌঁছান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভক্তিমূলক পরিবেশে তিনি ইসকনের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রভু শ্রীজগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করেন।মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে পৌঁছে প্রথমেই ভগবানের উদ্দেশে আরতি করেন দিলীপ ঘোষ। এরপর গোমাতা পূজায় অংশ নিয়ে নিজ হাতে গোমাতাকে খাদ্য খাওয়ান, পা ধুয়ে প্রণাম জানান। পাশাপাশি বৈদিক যজ্ঞে অংশ নিয়ে যজ্ঞাহুতি

কৃষ্ণনগরে ‘কথাকাহন নিবেদিত জেলা সৃজন পর্ব ১৪৩৩’, সম্মাননা ও গ্রন্থ প্রকাশে উজ্জ্বল সাহিত্য-সংস্কৃতির আসর! নদিয়া

কৃষ্ণনগরে ‘কথাকাহন নিবেদিত জেলা সৃজন পর্ব ১৪৩৩’, সম্মাননা ও গ্রন্থ প্রকাশে উজ্জ্বল সাহিত্য-সংস্কৃতির আসর!

সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক বর্ণাঢ্য মিলনমেলা হয়ে উঠল কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র সভাকক্ষ। শনিবার অনুষ্ঠিত হল ‘কথাকাহন নিবেদিত জেলা সৃজন পর্ব ১৪৩৩’।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাস গবেষক ও সাহিত্যিক Dr. Akbar Ali Shah। এছাড়াও উপস্থিত ছিলেন এএসআই Jayanta Kabiraj, বিশিষ্ট কবি Bunty Pandey, সঞ্চালিকা ও সাহিত্যিক Indrani Chatterjee-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিবর্গের হাত

ল্যাংড়া, আলফনসোয় ‘বিষ’! জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম, উদ্বেগে বাংলার চাষিরা পশ্চিমবঙ্গ

ল্যাংড়া, আলফনসোয় ‘বিষ’! জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম, উদ্বেগে বাংলার চাষিরা

ভারতীয় আম রপ্তানিতে বড় ধাক্কা। জাপানের পর এবার নেপালও ভারত থেকে আম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। অভিযোগ, আমের একাধিক চালানে অনুমোদিত সীমার চেয়ে বেশি মাত্রায় রাসায়নিক কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। খাদ্য নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টে পরীক্ষার সময় ভারতীয় আমের কয়েকটি চালানে অতিরিক্ত কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে। এরপরই দেশটির সরকার ভারতীয় আম আম

চায়ের ঠেক থেকে আসামি পাকড়াওয়ে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মুর্শিদাবাদ

চায়ের ঠেক থেকে আসামি পাকড়াওয়ে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

গ্রেফতারি পরোয়ানা হাতে নিয়ে আসামিকে ধরতে গিয়ে হামলার মুখে পড়লেন পুলিশকর্মীরা। পুলিশের হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অস্ত্র মামলায় অভিযুক্ত আজমত শেখের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত নিজের এলাকার একটি চায়ের দোকানে রয়েছেন। এরপরই সেখানে পৌঁছে পুলিশ আজমতকে আট

গরমের দাপট কমবে, তবে আসছে কালবৈশাখীর দাপট—ঝড়-বৃষ্টিতে সতর্ক দক্ষিণবঙ্গ! পশ্চিমবঙ্গ

গরমের দাপট কমবে, তবে আসছে কালবৈশাখীর দাপট—ঝড়-বৃষ্টিতে সতর্ক দক্ষিণবঙ্গ!

গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির ইঙ্গিত মিললেও, সেই স্বস্তির সঙ্গেই আসছে ঝড়-বৃষ্টির সতর্কতা। সপ্তাহের শুরুতেই বদলে যাচ্ছে আবহাওয়ার চিত্র। কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং দমকা হাওয়ার দাপটে একাধিক জেলায় পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিল

করিমপুরে অভিষেকের কটাক্ষে চড়ল রাজনৈতিক পারদ, হিরণ–সোহমকে টেনে বিজেপিকে ‘আদর্শ’ খোঁচা! নদিয়া

করিমপুরে অভিষেকের কটাক্ষে চড়ল রাজনৈতিক পারদ, হিরণ–সোহমকে টেনে বিজেপিকে ‘আদর্শ’ খোঁচা!

নির্বাচনের মুখে করিমপুরের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। তৃণমূল প্রার্থী Soham Chakraborty-র সমর্থনে প্রচারে গিয়ে তিনি বিজেপি প্রার্থী Hiran Chatterjee-কে ব্যক্তিগত খোঁচা দিতেও পিছপা হননি।সভামঞ্চ থেকে অভিষেক বলেন, “ও ছিল, হিরণও ছিল। হিরণ এখন বিয়ে করেছে। ওর বাড়িতে দু’টো বউ, তবে সোহমের একটাই বউ।” তাঁর এই মন্তব্য ঘিরে সভাস্থলে হাসির রোল পড়ে যায় এবং মুহূর্তে রাজনৈতিক তরজা আরও উসকে ওঠে।এরপরই বিজেপিকে নিশান

ঝড়ের রেশ কাটেনি, শনিবারেও বৃষ্টির পূর্বাভাস! পশ্চিমবঙ্গ

ঝড়ের রেশ কাটেনি, শনিবারেও বৃষ্টির পূর্বাভাস!

কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার রাতের প্রবল কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ব্যাপক দুর্যোগের সৃষ্টি হয়েছে। শহর ও শহরতলির একাধিক রাস্তায় গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়, পাশাপাশি বহু এলাকায় রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনাও সামনে আসে। পরিস্থিতির অবনতির জেরে রাত ১২টার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় লাল সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা বজায় রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টা

‘মুখ্যমন্ত্রীর প্রচার’ দেখানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ করতেই শিক্ষক প্রহৃত! নদিয়া

‘মুখ্যমন্ত্রীর প্রচার’ দেখানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ করতেই শিক্ষক প্রহৃত!

নির্বাচনের আবহে নদিয়ার রানাঘাটে ভোটকর্মীদের প্রশিক্ষণ শিবির ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, প্রশিক্ষণ চলাকালীন রাজ্য সরকারের উন্নয়নমূলক ভিডিও দেখানোকে কেন্দ্র করে আপত্তি জানান এক শিক্ষক। এরপর তাঁকে ঘরে আটকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বিডিও, পাল্টা অভিযোগ তুলেছেন ওই শিক্ষকের বিরুদ্ধেই।ঘটনাটি ঘটে রানাঘাট-১ ব্লকের দেবনাথ ইনস্টিটিউট ফর বয়েজ় স্কুলে। প্রহৃত শিক্ষকের নাম সৈকত চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন,

দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলা! দক্ষিণ ২৪ পরগনা

দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলা!

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ২২ মিনিট। আচমকাই কেঁপে উঠল গোটা শহর, তার সঙ্গে কাঁপল বিস্তীর্ণ জেলা জুড়ে একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। পরপর দু’বার কম্পন অনুভূত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।কলকাতার বিভিন্ন বহুতল অফিস, বাণিজ্যিক ভবন ও আবাসন থেকে মানুষ তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন। বহু মানুষের মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছে যায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,

‘লক্ষ্মীর ভান্ডার’কে হাতিয়ার করেই ছাব্বিশের যুদ্ধ: বন্ধ নয়, আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির পশ্চিমবঙ্গ

‘লক্ষ্মীর ভান্ডার’কে হাতিয়ার করেই ছাব্বিশের যুদ্ধ: বন্ধ নয়, আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির

ছাব্বিশের বিধানসভা ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। এসআইআর ইস্যুর পাশাপাশি রাজ্য রাজনীতির কেন্দ্রে ফের উঠে এসেছে এক পরিচিত শব্দবন্ধ— ‘লক্ষ্মীর ভান্ডার’। একসময়ে যে প্রকল্প রাজ্য রাজনীতিতে সামাজিক সুরক্ষা ও নারী ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছিল, এবার তা সরাসরি ভোট-অঙ্কের অস্ত্র। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রচারের মূল ন্যারেটিভ স্পষ্ট— বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। বিধানসভা ভোটের প্রচারে এই বার্তাকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে শাসক দল। কিন্ত

নদীয়ার শান্তিপুরে রাতের অন্ধকারে একাধিক মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে! নদিয়া

নদীয়ার শান্তিপুরে রাতের অন্ধকারে একাধিক মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে!

ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্ব নদী পাড়া লোকনাথ মন্দির এর সামনে। শান্তিপুর আগমেশ্বরী স্টেটের বাসিন্দা জয়ন্ত দাস,পলাশ দাস। পেশায় তিনি মৃৎশিল্পী। শান্তিপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত ফেমাস ক্লাবের পাশে ৫ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরের সামনে এক মৃৎশিল্পীর কারখানায় ঘটনাটি ঘটে। সেখানকার ৭০-৮০ টি মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ অমিত দে নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী তাঁর ভাই অসিত দে-কেও কিছুক্ষণের জন্য দেখা যায়।পলাশবাবু

মোদীর সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত চার বিজেপি সমর্থকে! নদিয়া

মোদীর সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত চার বিজেপি সমর্থকে!

আজ শনিবার ২০শে ডিসেম্বর মতুয়াপ্রধান রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রশাসনিক সভা ও জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। এদিন সকালে তাহেরপুরে সেই সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চারজনের। ঘটনায় আহত হন আরও দু’জন। শনিবার সকালেই মৃত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে স্থানীয় নেতারা ইতিমধ্যে মুর্শিদাবাদের পথে রওনা হয়ে গিয়েছেন।মোদির সভায় যোগ দিতে শুক্রবার র

স্বামীর প্রতারণার ফাঁদে পড়ে ভোটার পরিচয় সংকটে! হাঁসখালির ঊষা রায়... পশ্চিমবঙ্গ

স্বামীর প্রতারণার ফাঁদে পড়ে ভোটার পরিচয় সংকটে! হাঁসখালির ঊষা রায়...

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বহু বছর আগে কলকাতায় পরিচারিকার কাজ নিয়েছিলেন নদিয়া জেলার হাঁসখালি ব্লকের শ্যামনগরের গৃহবধূ ঊষা রায়। সংসারের অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করলেও, SIR (Special Information Report) ফর্ম আনতে গিয়ে এমন এক সত্য সামনে আসে যা তাঁর ভবিষ্যৎ নিয়ে আরও বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। ঊষা দেবীর দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে, সে সময় তিনি বৈধ ভাবে ভারতীয় নাগরিক হিসেবে নিজের EPIC কার্ডও পান। কিন্তু সম্প্রতি BLO-র কাছে ফর্ম স

সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে,কাজের চাপে আত্মঘাতী কৃষ্ণনগরের BLO! নদিয়া

সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে,কাজের চাপে আত্মঘাতী কৃষ্ণনগরের BLO!

ভয়ংকর,মর্মান্তিক, হৃদয় বিদারক,ঘটনা। সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে... আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশনই দায়ী,' কাজের চাপে আত্মঘাতী কৃষ্ণনগরের BLO! বিস্ফোরক নোট...! নাম রিঙ্কু তরফদার। বয়স প্রায় ৫৪ বছর। পেশায় একজন পার্শ্বশিক্ষিকা ছিলেন তিনি। চাকরি থেকে অবসর নিতে আর ৫ বছর-ই বাকি ছিল। কিন্তু কাজের 'অসম্ভব চাপ' নিতে না পেরেই আত্মঘাতী তিনি। এমনটাই দাবি পরিবারের। এমনকি রিঙ্কু তরফদার নিজেও তাঁর সুইসাইড নোটে লিখে রেখে গিয়েছেন সেকথা। নদিয়ার চাপড়া বাঙালঝি এলাকার ২০১ নম্বর বুথের BLO

সাতসকালে শান্তিপুরে রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে চাঞ্চল্য... নদিয়া

সাতসকালে শান্তিপুরে রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে চাঞ্চল্য...

বৃহস্পতিবার সকালবেলা নদিয়ার শান্তিপুরে বাড়ির অদূরে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম হাসিম মণ্ডল। বয়স ৩৫ বছর। তিনি সাহেবডাঙা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, এদিন সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় এক যুবককে। তাঁর পাশেই পড়ে ছিল একটি বাইক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃতের পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়— পরিকল্পিত খুন।পরিবারের পক্ষ থেকে অভিযোগ, যুব

শ্রাবণ মাসের শেষ সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে  অগণিত ভক্তের ঢল এবং লম্বা লাইন মন্দির প্রাঙ্গন জুড়ে! নদিয়া

শ্রাবণ মাসের শেষ সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে অগণিত ভক্তের ঢল এবং লম্বা লাইন মন্দির প্রাঙ্গন জুড়ে!

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, শ্রাবণ মাসের শেষ সোমবার হলো ২৫শে শ্রাবণ ১১ই আগস্ট।নদিয়ার মাজদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শিবনিবাস মন্দির, যেটি তৈরি করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। সেখানেই অবস্থিত এই শিবলিঙ্গটি। জানা যায়, বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মাজদিয়ার শিবনিবাস অঞ্চলে আসেন একবার। তখনই তিনি এই মন্দিরটি বানান। এছাড়াও আরও অনেক কাহিনী আছে এই শিবনিবাস মন্দির ঘিরে। বর্তমানে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়েছে গোটা বিশ্বে। বহু দূর