হুগলি
পশ্চিমবঙ্গ
পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলা, নিম্ন আদালতের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট
হুগলি
মানবসেবার বার্তা নিয়ে জগদ্ধাত্রী পুজো, গৌরহাটি সেবায়ন সংঘের উদ্যোগে বস্ত্র ও মশারি বিতরণের আয়োজন
হুগলি
স্বচ্ছ ভারত কর্মীদের সঙ্গে ভাইফোঁটা, পরিচ্ছন্নতাকর্মীদের ভালোবাসায় সামিল মন্ত্রী দিলীপ ঘোষ
হুগলি
৮০তম স্বাধীনতা দিবসে গৌরহাটিতে সমাজসেবার বার্তা, ২০টি পরিবারের আজীবন দায়িত্ব শ্রীজীব মাইতির!
স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরহাটি সেবায়ন সংঘের পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীজীব মাইতির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও সমাজসেবামূলক কর্মসূচি। অনুষ্ঠানে বীর শহীদদের স্মরণ করার পাশাপাশি এলাকার ২০টি দুস্থ পরিবারের আজীবন দায়িত্বভার গ্রহণ করলেন শ্রীজীব মাইতি। তাঁর প্রয়াত পিতা স্বর্গীয় রঞ্জিত মাইতির স্মৃতির উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন গৌরহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রাণা রামানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড
পশ্চিমবঙ্গ
জেল থেকে বেরিয়েই লেখক! ‘কারাগারের অন্তরালে ২০ দিন’ বই প্রকাশ করলেন অসিত মজুমদার
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেলেও দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। এবার রাজনীতির পাশাপাশি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করলেন তিনি। বুধবার হুগলি প্রেস ক্লাবে প্রকাশিত হল তাঁর লেখা বই ‘কারাগারের অন্তরালে ২০ দিন’।বইটিতে তিনি জেলে কাটানো ২০ দিনের অভিজ্ঞতা, গ্রেফতারের ঘটনাপ্রবাহ, কারাজীবনের বিভিন্ন মুহূর্ত এবং সেই সময়ের মানসিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসিত মজুমদার বলেন, দীর্ঘ রাজনৈতিক
হুগলি
চণ্ডীতলায় উত্তেজনা, বিক্ষোভের মাঝে আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!
চণ্ডীতলায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের সম্মুখীন হন তিনি। বিক্ষোভকারীদের একাংশের তরফে ‘চোর চোর’ স্লোগানও তোলা হয় বলে অভিযোগ।ঘটনাস্থলে উত্তেজনার মধ্যেই দূর থেকে তাঁর দিকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। সেই ঢিল মাথায় লাগায় আহত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কিছু সময়ের জন্য মাটিতে পড়ে যান। পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ
হুগলি
সমাজমাধ্যমের পরিচিত মুখ সায়নী চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু, মগরায় শোক ও রহস্য ঘিরে চাঞ্চল্য!
হুগলির মগরায় সমাজমাধ্যমে পরিচিত মুখ সায়নী চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে অনুরাগী ও পরিচিত মহলে। সদ্য আইন নিয়ে স্নাতক পাশ করা সায়নী সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। বিশেষ করে মা মলি চক্রবর্তীর সঙ্গে বিভিন্ন ভিডিও এবং পোষ্যদের নিয়ে তাঁর পোস্টগুলি নেটমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকে সায়নীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে মগ
পশ্চিমবঙ্গ
উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, মেধাতালিকায় ৬৪ পড়ুয়া; নজর কাড়ল মেদিনীপুরের ধৃতিমানও!
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। ছাত্রদের তুলনায় এবারও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ হলেও ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ।এবার জেলার ভিত্তিতে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ।এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এ
সিঙ্গুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়িতে আগুন লেগে চালকের মর্মান্তিক মৃত্যু!
হুগলির সিঙ্গুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার ভোরে গোপালনগর এলাকায় জাতীয় সড়ক ১৯-এ ঘটে এই মর্মান্তিক ঘটনা।প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরই গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় চালকের। ঘটনায় আরও একজন গুরুতর আহত হন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ডানকুনিমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ
আরামবাগে উত্তেজনা চরমে—তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুর, আঙুল উঠল বিজেপির দিকে!
দ্বিতীয় দফার ভোটের আগে হুগলির গোঘাটে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। সোমবার দুপুরে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ-এর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।ঘটনাটি ঘটে হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট ব্লক হাসপাতালের সংলগ্ন রাস্তায়। অভিযোগ, ইট-পাটকেল ও লাঠি দিয়ে সাংসদের গাড়িতে হামলা চালানো হয়। এই হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় এবং আহত হন সাংসদ ও তাঁর চালক। তাঁদের দ্রুত আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, নিজের বাড়ি গোঘাটে
ভোটে অশান্তি রুখতে কড়া নজরদারি—হুগলিতে ট্রাবল মেকারদের হেফাজতে, জারি কড়াকড়ি নিয়ম!
ভোটের দিন অশান্তি রুখতে কঠোর অবস্থান নিল হুগলি প্রশাসন। সম্ভাব্য গোলমাল এড়াতে এলাকার একাধিক ‘ট্রাবল মেকার’-কে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে, বাকিদের প্রতিদিন থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সাংবাদিক বৈঠকে এই তথ্য জানায় জেলা প্রশাসন।West Bengal Assembly Election 2026-এর দ্বিতীয় দফায় আগামী ২৯ এপ্রিল হুগলিতে ভোটগ্রহণ। তার আগে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তৎপর প্রশাসন। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী এবং চন্দননগর পুলিশ কমিশনার
পশ্চিমবঙ্গ
প্রচারে নাচ-হাসি থাকলেও চাপা রইল না ক্ষোভ, মিতা বাগকে ঘিরে প্রশ্নের ঝড়
রাজ্যে কর্মসংস্থান নিয়ে শাসক ও বিরোধীদের রাজনৈতিক চাপানউতোরের মাঝেই ভোট প্রচারে নেমে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ। প্রচার চলাকালীন সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ ও বঞ্চনার কথা সরাসরি উঠে এল তাঁর সামনে। মঙ্গলবার আরামবাগের মায়াপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামসা, আমরেল-সহ একাধিক গ্রামে প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে ঘিরে নানা প্রশ্ন তুলতে শুরু করেন। কর্মসংস্থানের অভাব নিয়ে এক চাষির স্ত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, তাঁর ছে
ভাঙড়ে নওশাদ, ক্যানিং পূর্বে আরাবুল—একাধিক আসনে প্রার্থী ঘোষণা আইএসএফের, জোটে বাড়ল জটিলতা!
দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। সোমবার ফুরফুরা শরিফ থেকে ২৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা নওশাদ সিদ্দিকি।প্রত্যাশামতো ভাঙড় আসন থেকে ফের লড়বেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য আইএসএফে যোগ দেওয়া আরাবুল ইসলাম-কে ক্যানিং পূর্ব আসনে প্রার্থী করা হয়েছে।তবে প্রার্থী ঘোষণার পরই নতুন করে জটিলতা তৈরি হয়েছে বাম-আইএসএফ জোটে। আগে থেকেই চারটি আসন—নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, ভ
লোকসভা হারের ক্ষত মুছতে ময়দানে দেবাংশু, চুঁচুড়ায় নতুন লড়াইয়ের বার্তা—টিকিট না পেয়ে ক্ষোভে ফুঁসছেন অসিত মজুমদার!
একুশের বিধানসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে তাঁর নাম ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছিল। যদিও সেই সময় সুযোগ মেলেনি, কিন্তু লোকসভা নির্বাচনে শেষমেশ প্রার্থী করা হয় তাঁকে। তবে সেই লড়াইয়ে জয় অধরাই থেকে যায়। তবুও আস্থা হারায়নি দল। ফের দায়িত্ব দিয়ে বিধানসভার ময়দানে নামাল তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে।চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছন দেবাংশু। তাঁকে ঘিরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে
পশ্চিম মেদিনীপুর
আলুর দামে ধস, গোঘাটে আত্মঘাতী চাষি বাপন সুর—পরিবারের দাবি ক্ষতির বোঝা সইতে না পেরেই চরম সিদ্ধান্ত!
চন্দ্রকোণা ও গলসির পর এবার হুগলির গোঘাটে আলু চাষিকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। পর্যাপ্ত দাম না পাওয়ার হতাশা থেকেই আত্মঘাতী হলেন এক চাষি—এমনটাই দাবি পরিবারের। মৃতের নাম বাপন সুর। তাঁর মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি উঠছে প্রশ্ন—আলুর ন্যায্য দাম না পাওয়ায় কি ক্রমেই ভেঙে পড়ছেন রাজ্যের চাষিরা?পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বিঘা জমি ভাগে নিয়ে আলু চাষ করেছিলেন বাপন। কিন্তু এ বছর বাজারে আলুর দাম একেবারে তলানিতে ঠেকেছে। গত বছর ঋণ নিয়ে প্রায় ৫০ থেকে
হুগলি
লাঠিতে ভর দিয়ে ভোট বাঁচাতে লড়াই! কমিশনের শুনানিতে অসুস্থ–প্রবীণদের দুর্ভোগে প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া...
প্রথমে মস্তিষ্কে স্ট্রোক, তার পরে হার্ট অ্যাটাক—তবু ভোটার শুনানিতে হাজিরা দিতে হল লাঠিতে ভর দেওয়া বৃদ্ধাকে। নির্বাচন কমিশনের নথি যাচাই ও শুনানি প্রক্রিয়া ঘিরে অসুস্থ ও প্রবীণ ভোটারদের দুর্ভোগের ছবি দ্বিতীয় দিনেও সামনে এল হুগলিতে। রবিবার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার)-এর দফতরে খোলা শুনানিকেন্দ্রে দেখা গেল একের পর এক বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে। রবিবারের সেই ছবির কেন্দ্রে ছিলেন প্রবীণ গৌরী মান্না। বয়সের ভারে ন্যুব্জ গৌরীদেবী লাঠি ছাড়া এক
পশ্চিমবঙ্গ
শিশুর সিল করা ভিটামিন সিরাপেই মাকড়সা সদৃশ পোকা, হুগলির তারকেশ্বরে চাঞ্চল্য! আপাতত বিক্রি বন্ধ,
ভিটামিন সিরাপের সিল করা শিশির ভিতরে মাকড়সা জাতীয় একটি পোকা ভাসতে দেখা যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়াল হুগলির তারকেশ্বরে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ও উদ্বেগে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। আপাতত সংশ্লিষ্ট ভিটামিন সিরাপটি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক। জানা গেছে, তারকেশ্বরের বাসিন্দা অশোক ও পায়েল বসাকের মাসদুয়েকের সন্তানকে গত শুক্রবার শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান বাবা-মা। চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি-থ্রি সিরাপ খাওয়ানোর নির্দেশ দে
হুগলি
৩২ বছর পর হুগলিতে ফিরছে বিশ্ব ইজতেমা, লক্ষাধিক মুসল্লির সমাগমের প্রস্তুতি...
দীর্ঘ ৩২ বছর পর আবারও পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ—বিশ্ব ইজতেমা। আগামী ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই মহা ধর্মীয় অনুষ্ঠান চলবে। ৫ জানুয়ারি আখরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। হুগলি জেলার তাজপুর থানার অন্তর্গত দাদপুরের পুইনান এলাকায় এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। বিশাল আকারের বিশ্ব ইজতেমা ময়দানে এই অন
দীর্ঘ ৩২ বছর পর আবারও পশ্চিমবঙ্গ হুগলি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা!
দীর্ঘ ৩২ বছর পর আবারও পশ্চিমবঙ্গ হুগলি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা। আগামী ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এই মহা ধর্মীয় সমাবেশ চলবে। ৫ জানুয়ারি আখরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।হুগলি জেলার তাজপুর থানার অন্তর্গত দাদপুরের পুইনান এলাকায় এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। বিশাল আকারের বিশ্ব ইজতেমা ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার বিস্তৃতি প্রায় ১৬০ একর জমি জুড়ে। ধারণা করা হচ্ছে, এই
শ্রীরামপুরের মহেশ মন্দিরের ৬২৯ তম জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব!
শুভ অক্ষয় তৃতীয়ায় শ্রীরামপুর মহেশ জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের ৬২৯ তম চন্দন যাত্রা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই মহেশের জগন্নাথ মন্দির চত্ত্বরে উপচে পড়ে পূণ্যার্থীদের ভিড়। মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ৬২৯বছরের প্রাচীন এই উৎসবকে ঘিরে মন্দির চত্ত্বর ছিল মুখরিত। ভোর চারটে নাগাদ হয় মঙ্গল আরতি। তার পর শুরু হয় জগন্নাথ দেবের বিশেষ পূজা পাঠ। সকাল থেকেই দেখা যায় হাজার হাজার মহিলারা মন্দির চত্ত্বরে এসে গামলা গামলা চন্দন বাটছেন। বেলা দশটার পর