অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি! জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ

শিক্ষক দিবসের খাবার ঘিরে ধুন্ধুমার জলপাইগুড়ি জেলা স্কুলে, ছাত্রদের ধাক্কায় রক্তাক্ত প্রধান শিক্ষক! জলপাইগুড়ি

শিক্ষক দিবসের খাবার ঘিরে ধুন্ধুমার জলপাইগুড়ি জেলা স্কুলে, ছাত্রদের ধাক্কায় রক্তাক্ত প্রধান শিক্ষক!

শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে বিশেষ খাবারের আয়োজন। আর সেই খাবার ঘিরেই আচমকা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। অভিযোগ, একদল ছাত্রের ধাক্কায় মাটিতে পড়ে গুরুতর আহত হলেন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই। মাথায় আঘাত লেগে রক্তাক্ত হন তিনি। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রধান শিক্ষককে সামনে দৌড়তে এবং তাঁর পিছনে একদল ছাত্রকে ছুটতে। আচমকাই পিছন থেকে তাঁকে সজোরে ধাক্কা দেওয়া হয়। ধাক্কার জেরে মাটিতে

পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে জিটিএ-তে প্রশাসক, উন্নয়নে ২৫০ কোটি! জলপাইগুড়ি

পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে জিটিএ-তে প্রশাসক, উন্নয়নে ২৫০ কোটি!

গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর চিফ এগজিকিউটিভ পদ থেকে অনীত থাপার ইস্তফার পর পাহাড়ে তৈরি হওয়া প্রশাসনিক অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। জিটিএ-র প্রশাসক হিসেবে আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মোহান্তিকে নিয়োগ করা হয়েছে।মঙ্গলবার খারাপ আবহাওয়ার জেরে কালিম্পংয়ে পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। এরপর শিলিগুড়ির উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে জিটিএ-তে প্রশাসক নিয়োগের কথা ঘোষণা করেন তিনি।পাহাড়ের বিপর্যয় মোকাবিলা এবং সার্বিক উন্নয়নের জন্য ২৫০ কোটি টাক

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল  মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! আলিপুরদুয়ার

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!

প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্

দীর্ঘ জটিলতার অবসান! শিলিগুড়ির বর্ধমান রোডে চালু নবনির্মিত রেল উড়ালপুল, উত্তরবঙ্গের উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা! জলপাইগুড়ি

দীর্ঘ জটিলতার অবসান! শিলিগুড়ির বর্ধমান রোডে চালু নবনির্মিত রেল উড়ালপুল, উত্তরবঙ্গের উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা!

দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে চালু হল শিলিগুড়ির বর্ধমান রোডের নবনির্মিত ওভারব্রিজ তথা রেল উড়ালপুল। এয়ার ভিউ মোড় ও ঝঙ্কার মোড়ের সংযোগস্থলে নির্মিত এই উড়ালপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের নতুন অধ্যায়ের সূচনার দাবি করে উত্তরবঙ্গের ভৌগোলিক, কৌশলগত ও প্রশাসনিক গুরুত্বের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একাধিক নতুন প্রকল্প ও পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি

পুজোর আগেই খুলতে পারে ১০–১২টি বন্ধ চা বাগান! মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো ডুয়ার্সের শ্রমিকদের! জলপাইগুড়ি

পুজোর আগেই খুলতে পারে ১০–১২টি বন্ধ চা বাগান! মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো ডুয়ার্সের শ্রমিকদের!

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাজ্যের একাধিক চা বাগান পুজোর আগেই খুলে যেতে পারে। এমনই আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে সিকিমের টানেল দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তা ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পুজোর আগেই ১০ থেকে ১২টি বন্ধ চা বাগান খোলার সম্ভাবনা রয়েছে।মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন ডুয়ার্সের বন্ধ চা বাগানের শ্রমিকরা। রেড ব্যাঙ্ক, নিউ ডুয়ার্স, কিলক

পর্যটকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ! শিলিগুড়িতে চালু হল নতুন হেল্পলাইন ও ট্রাফিক মার্শাল, চালু হল বিশেষ সহায়তা নম্বর 9800242426! জলপাইগুড়ি

পর্যটকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ! শিলিগুড়িতে চালু হল নতুন হেল্পলাইন ও ট্রাফিক মার্শাল, চালু হল বিশেষ সহায়তা নম্বর 9800242426!

শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল ও পর্যটক পরিষেবাকে আরও উন্নত করতে নতুন উদ্যোগ নিল প্রশাসন। রবিবার মৈনাক ট্যুরিস্ট লজে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হল 'ট্রাফিক মার্শাল' পরিষেবা এবং পর্যটকদের জন্য ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন নম্বর – 9800242426। অনুষ্ঠানে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, জেলাশাসক হরিশংকর পানিকের, ট্রাফিক ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ-সহ প্রশাসনের শীর্ষ

ভাঙা রাস্তা পরিদর্শনের মাঝেই বালি পাচারের অভিযোগ, থানায় গিয়ে তৎপর পর্যটনমন্ত্রী! জলপাইগুড়ি

ভাঙা রাস্তা পরিদর্শনের মাঝেই বালি পাচারের অভিযোগ, থানায় গিয়ে তৎপর পর্যটনমন্ত্রী!

শিলিগুড়ি সফরে প্রশাসনিক তৎপরতা বাড়ালেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। শুক্রবার এলাকায় ভাঙাচোরা রাস্তা পরিদর্শনের পাশাপাশি বালি পাচারের অভিযোগ নিয়েও সরব হন তিনি। পরে থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করে অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।এদিন শিলিগুড়িতে পৌঁছে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার আশিঘর-সহ একাধিক বেহাল রাস্তা পরিদর্শন করেন মন্ত্রী। দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ওঠে। বর্ষার জলে রাস্তা জলমগ্ন থ

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র পশ্চিমবঙ্গ

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র

প্রায় তিন মাস ধরে এক ১৫ বছরের নাবালিকাকে বাড়িতে আটকে রেখে বারংবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোর করে বিয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকা। অভিযোগের তির মাটিগাড়ার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই পুত্রের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তা থেকে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। অভিযোগ, সেখানে দিনের পর দিন পঞ্চায়েত সদস্যের দুই পুত্র এবং তাঁদের কয়েক জন ব

প্রবল বর্ষণে উত্তরবঙ্গ বিপর্যস্ত! বালাসনের জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু, বন্ধ দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ পশ্চিমবঙ্গ

প্রবল বর্ষণে উত্তরবঙ্গ বিপর্যস্ত! বালাসনের জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু, বন্ধ দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ

প্রবল বর্ষণের জেরে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়লেও বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। সারারাতের টানা ভারী বৃষ্টিতে একাধিক এলাকায় ধস নেমেছে, ভেঙে পড়েছে গাছ এবং বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বড় ধাক্কা এসেছে দুধিয়া এলাকায়, যেখানে বালাসন নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছে অস্থায়ী দুধিয়া সেতু। ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ। জানা গিয়েছে, বৃহস্পত

২ বছর পর ভোটকেন্দ্রে মুখোমুখি! পালানো স্ত্রীকে দেখেই ক্ষোভে ফেটে পড়লেন স্বামী জলপাইগুড়ি

২ বছর পর ভোটকেন্দ্রে মুখোমুখি! পালানো স্ত্রীকে দেখেই ক্ষোভে ফেটে পড়লেন স্বামী

রেকর্ড ভোটের উন্মাদনার মাঝেই নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গের ফাঁসিদেওয়া। West Bengal Assembly Election 2026-এর প্রথম দফায় যখন ৯০ শতাংশের বেশি ভোট পড়ে ইতিহাস গড়েছে রাজ্য, ঠিক তখনই এক ভোটকেন্দ্রে স্বামী-স্ত্রীর বিবাদ পৌঁছে গেল হাতাহাতির পর্যায়ে। পরিস্থিতি এমন জায়গায় গড়ায় যে প্রায় ২০ মিনিটের জন্য বন্ধ রাখতে হয় ভোটগ্রহণ। ঘটনাটি ঘটেছে মাটিগাড়া-নক্সালবাড়ি বিধানসভার অন্তর্গত ফাঁসিদেওয়ার তারাবাড়ি এলাকার ২৫/২৩৮ নম্বর বুথে। সকাল থেকেই ওই বুথে ভোটারদের দীর্ঘ লা

দার্জিলিংয়ের মাটিগাড়ায় আন্তর্জাতিক নজর, পল চৌধুরী স্কুলে IEVP 2026 প্রতিনিধিদলকে স্বাগত! জলপাইগুড়ি

দার্জিলিংয়ের মাটিগাড়ায় আন্তর্জাতিক নজর, পল চৌধুরী স্কুলে IEVP 2026 প্রতিনিধিদলকে স্বাগত!

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মাটিগাড়ায় অবস্থিত পল চৌধুরী ট্রাইবাল হিন্দি হাই স্কুলের ভোটকেন্দ্রে বৃহস্পতিবার এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল নির্বাচন প্রক্রিয়া। IEVP 2026 কর্মসূচির অংশ হিসেবে সেখানে আন্তর্জাতিক প্রতিনিধিদল এবং Election Commission of India-এর প্রতিনিধিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভোটগ্রহণের স্বচ্ছতা ও প্রক্রিয়ার উপর আন্তর্জাতিক পর্যবেক্ষণের এই উপস্থিতি নির্বাচনকে ঘিরে গুরুত্ব আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

‘যাকে খুশি ভোট দিন’—প্রার্থী হয়েও বিরল বার্তা স্বপ্না বর্মনের, নজির গড়ল স্পোর্টসম্যান স্পিরিট! জলপাইগুড়ি

‘যাকে খুশি ভোট দিন’—প্রার্থী হয়েও বিরল বার্তা স্বপ্না বর্মনের, নজির গড়ল স্পোর্টসম্যান স্পিরিট!

একেই হয়তো বলে সত্যিকারের ‘স্পোর্টসম্যান স্পিরিট’। তিনি নিজে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তবুও ভোটারদের স্বাধীন সিদ্ধান্তের ওপরই ভরসা রাখলেন Swapna Barman।বৃহস্পতিবার সকালে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছন স্বপ্না বর্মন। সঙ্গে ছিলেন তাঁর মা ও দুই দাদা। তবে বুথে পৌঁছে যে দৃশ্য ধরা পড়ল, তা সত্যিই বিরল। প্রার্থী হয়েও নিজের হয়ে প্রচার না করে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন—“আপনারা যাকে খুশি তাকেই ভোট দিন।”রাজনীতির ময়দানে যেখানে প্রভাব ব

ঝড়ের রেশ কাটেনি, শনিবারেও বৃষ্টির পূর্বাভাস! পশ্চিমবঙ্গ

ঝড়ের রেশ কাটেনি, শনিবারেও বৃষ্টির পূর্বাভাস!

কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার রাতের প্রবল কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ব্যাপক দুর্যোগের সৃষ্টি হয়েছে। শহর ও শহরতলির একাধিক রাস্তায় গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়, পাশাপাশি বহু এলাকায় রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনাও সামনে আসে। পরিস্থিতির অবনতির জেরে রাত ১২টার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় লাল সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা বজায় রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টা

শিলিগুড়িতে নাবালিকা নির্যাতন-কাণ্ডে চাঞ্চল্য, অভিযুক্ত শিক্ষক পলাতক—রাস্তায় নেমে বিক্ষোভ! জলপাইগুড়ি

শিলিগুড়িতে নাবালিকা নির্যাতন-কাণ্ডে চাঞ্চল্য, অভিযুক্ত শিক্ষক পলাতক—রাস্তায় নেমে বিক্ষোভ!

শিলিগুড়ির গুরুং বস্তি এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক গৃহশিক্ষকের বিরুদ্ধে তাঁর কাছেই পড়তে আসা এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়ে ওই নাবালিকা আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষজন। অভিযুক্ত শিক্ষক এখনও পলাতক থাকায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। দ্রুত গ্রেপ্তারি না হওয়ায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। ঘটনার প্রতিবাদে Bangiya Hindu Mahamanch-এর উদ্যোগে একটি মশাল মিছিল

খামখেয়ালি শীতের দাপটে বাংলা, কুয়াশার সতর্কতা জারি! কলকাতা

খামখেয়ালি শীতের দাপটে বাংলা, কুয়াশার সতর্কতা জারি!

অগ্রহায়ণের শেষ লগ্নেই কলকাতা-সহ গোটা বাংলায় শীতের দাপটে সাময়িক ছেদ। কয়েকদিন একটানা স্বাভাবিকের নীচে তাপমাত্রা থাকার পর ফের খানিকটা ঊর্ধ্বমুখী পারদ। আবহাওয়াবিদদের মতে, এই ওঠানামার নেপথ্যে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব। আগামী কয়েকদিন জুড়েই এমন খামখেয়ালি শীত চলবে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। এরই মধ্যে আগামী ১৭ ড

কীভাবে রিচার মতো 'রত্ন'কে খুঁজে পেলেন ঝুলন?রিচাকে বঙ্গভূষণ, ডিএসপির পদে চাকরি! CRICKET

কীভাবে রিচার মতো 'রত্ন'কে খুঁজে পেলেন ঝুলন?রিচাকে বঙ্গভূষণ, ডিএসপির পদে চাকরি!

শনিবার ৯ই নভেম্বর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।রিচাকে সম্মান জানাতে বসেছিল চাঁদের হাত। ক্রিকেটের নন্দনকাননে যেন বিশ্বজয়ের ঢাক বাজল শনিবার, রিচাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী— কে ছিলেন না! যেন চাঁদের হাট।মুখ্যমন্ত্রী বলেন, 'ঝুলন