T20-World Cup
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল!
বাংলাদেশ ১৩৬/৮ (২০) | ভারত ১৩৯/৫ (১৬.৫) নিজস্ব সংবাদদাতা : মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চাপের ম্যাচে জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৬ রান করে।ভারতীয় দল ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে জয় পায়
খেলা
বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ!
ভারত 170/6 (20) পাকিস্তান 106 (17) নিজস্ব সংবাদদাতা : আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। রবিবার এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিং ও স্মৃতি মান্ধানার ঝোড়ো অর্ধশতকের সুবাদে পাকিস্তানকে ৬৪ রানে পরাজিত করেছে ভারতীয় মহিলা দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় স্মৃতি মান্ধানাকে। তিনি মাত্র ৪৪ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খ
CRICKET
টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!
মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের ICC T20 World Cup 2026 ঘিরে বিতর্কও ছিল চরমে। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। বিশেষ করে Bangladesh ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই অবস্থানকে সমর্থন জানায় Pakistan-ও।তবে শেষ পর্যন্ত International Cricket Council-এর কড়া অবস্থানের সামনে নতি স্বীকার করে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণে রাজি হয়। অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় Scotland, যা টুর্নামেন্টে নতুন
বিশ্বকাপ জয়ের নায়ক, তবু নেই তারকাসুলভ আড়ম্বর—ট্রেনের থার্ড এসি কোচেই সফর শিবম দুবের!
আন্তর্জাতিক ক্রিকেটের ঝলমলে মঞ্চে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করার পরেও মাটির কাছাকাছি থাকা কাকে বলে, তার এক অনন্য উদাহরণ তৈরি করলেন ভারতীয় ক্রিকেটার Shivam Dube। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর আহমেদাবাদ থেকে মুম্বাই ফেরার সময় তিনি বেছে নিলেন একেবারেই সাধারণ পথ—ট্রেনের ‘থার্ড এসি’ কোচ। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটারদের যাতায়াত হয় চার্টার্ড বিমান বা বিজনেস ক্লাসে। কিন্তু সেই সময় কোনও বিমান পরিষেবা না থাকায় বিন্দুমাত্র দ্বিধা বা অভিযোগ
CRICKET
ফাইনালের আগে হাসি-মজায় সূর্য! বরুণের ফর্ম, অফস্পিন, শিশির—সব প্রশ্নেই আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক
গতবারের বিশ্বকাপজয়ী India national cricket team এবার ঘরের মাঠে আবার ট্রফি জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। প্রতিপক্ষ শক্তিশালী New Zealand national cricket team হলেও আত্মবিশ্বাসে টইটম্বুর সূর্যবাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে একেবারে ফুরফুরে মেজাজে দেখা গেল ভারত অধিনায়ক Suryakumar Yadav-কে। গুরু হিসেবে তিনি বারবারই উল্লেখ করেন Rohit Sharma-র নাম। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কীভাবে চাপমুক্ত থাকতে হয় এবং সাংবাদিকদের সঙ্গে হালকা মেজাজে কথা বলতে হয়—সেটা নাকি ত
CRICKET
থ্রিলার সেমিফাইনাল! ব্রুকের মিস ক্যাচে বাঁচল ভারত, বেথেলের ঝড় থামিয়ে ৭ রানে জয় টিম ইন্ডিয়ার!
ইন্ডিয়া ২৫৩/৭ (২০) ইংল্যান্ড ২৪৬/৭(২০) নিজস্ব সংবাদদাতা : দু’টি গুরুত্বপূর্ণ ক্যাচই গড়ে দিল ম্যাচের ভাগ্য—একদিকে হ্যারি ব্রুকের ফেলে দেওয়া সহজ ক্যাচ, অন্যদিকে বাউন্ডারি লাইনে অক্ষর প্যাটেলের অসাধারণ ক্যাচ। এই দুই মুহূর্তই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিল ম্যাচের ফল।মুম্বইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে দুই দলের বোলাররাই ছিলেন বেশ খরুচে। তবে ম্যাচের শুরুতেই বড় সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। তৃতীয় ওভারে, ২.২ বলে জোফ্রা আর্চারের ডেলিভারিতে সহজ ক্যাচ ফেলেন হ্যারি ব্রুক। তখন মাত্র ১৫ রানে ছিলেন ভারতীয় ওপে
CRICKET
ওয়াংখেড়ে যেন তারকাদের মেলা, গ্যালারিতে ধোনি-রোহিত-রণবীররা; ভারতের ২৫৩ রানের জবাবে চাপে ইংল্যান্ড!
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যেন এদিন একেবারে তারকাদের আসর হয়ে উঠেছিল। ভারতের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন ক্রীড়া ও বলিউড জগতের বহু নামী মুখ। গ্যালারিতে দেখা গেল রোহিত শর্মা, স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত মহেন্দ্র সিং ধোনি, সপরিবারে বলিউড তারকা রণবীর কাপুর, নীতা আম্বানি, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, কেএল রাহুল ও আহান শেট্টিকে। প্রিয় দলের জয় দেখার আশায় তাঁদের উপস্থিতি যেন ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এই তারকাখচিত গ্যালারির সামনেই দুর্দান্
CRICKET
২৫৩ রানের পাহাড়! সঞ্জু-ঈশানের ঝড়ে ইংল্যান্ডের সামনে বিশাল লক্ষ্য, ওয়াংখেড়ে গ্যালারিতে উচ্ছ্বাস!
ইন্ডিয়া ২৫৩/৭ (২০) নিজস্ব সংবাদদাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ২৫৩ রানের বিশাল স্কোর গড়ে তুলল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে ইংল্যান্ডের সামনে কার্যত পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়ে দিল টিম ইন্ডিয়া।ভারতের ইনিংসের মূল ভরসা ছিলেন সঞ্জু স্যামসন। মাত্র ৪২ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে আটটি চার ও সাতটি ছক্কা। শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হয়ে ম্যাচের রাশ ন
CRICKET
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড!
দক্ষিণ আফ্রিকা ১৬৯/৮(২০) নিউজিল্যান্ড ১৭৩/১(১২.৫) নিজস্ব সংবাদদাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। এবার মেগা ফাইনালে তাদের সামনে কে? সেই উত্তর মিলবে বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ, যেখানে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। বহু ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী ওয়াংখেড়েতে আর এক মহারণের অপেক্ষা। প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্স-এ একতরফা ছবি। দক্ষিণ আফ্রিকাকে কার্যত উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল কিউই ব্রিগেড। তবে এই জয়ের কেন্দ্রে একটাই নাম—ফিন অ্
ঘাটাল থেকে ইডেন—১৯ বছরের সুরজের স্বপ্নে জ্বলছে বিশ্বমঞ্চ!
পশ্চিম মেদিনীপুরে ঘাটালের মাটির গন্ধ আর চোখভরা স্বপ্ন নিয়েই ইডেনের নেটে ঝড় তুলেছেন উনিশ বছরের সুরজ সানকি। তাঁর প্রতিটি ডেলিভারিতে যেন লুকিয়ে থাকে লড়াই, জেদ আর বড় হওয়ার অদম্য ইচ্ছা। ছোট শহর থেকে উঠে আসা এই কিশোর এখন বিশ্বক্রিকেটের তারকাদের সামনে নিজের দক্ষতার ছাপ রেখে চলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনায় যখন মুখর Eden Gardens, ঠিক সেই মঞ্চেই নেটে বল হাতে আগুন ঝরিয়েছেন সুরজ। বুধবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালের আগে প্রোটিয়া শিবিরে নেট বোলার হিস
ইডেনে মহারণ! ফাইনালের টিকিটের লড়াইয়ে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা!
বুধবার (৪ মার্চ) হোলি দিনে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ঘিরে ইতিমধ্যেই চরম উত্তেজনা। কলকাতার ঐতিহ্যবাহী Eden Gardens-এ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। হাইভোল্টেজ এই লড়াইয়ে যে দল জিতবে, তারাই সরাসরি ফাইনালের মঞ্চে জায়গা করে নেবে। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। শুরু থেকেই ম্যাচে কৌশলগত লড়াই স্পষ্ট। ইডেনের গ্যালারিতে উপচে পড়া ভিড়, আর মাঠে দুই শক্তিশালী দলের টানটান লড়াই—সব মিলিয়ে সেমিফাইনাল যেন ফাইনালের আগাম স্বাদ দিচ্ছে। হেড
T20-World Cup
টিম ইন্ডিয়ার বোলিং কোচ হতে চলেছেন জাহির খান? বড়সড় ইঙ্গিত দিল বিসিসিআই!
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ফাস্ট বোলার হিসেবে পরিচিত Zaheer Khan। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে তাঁর আগুনঝরা পারফরম্যান্স আজও ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। সেই টুর্নামেন্টে পাকিস্তানের Shahid Afridi-র সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন জাহির। টানা ১৪ বছর ভারতের জার্সিতে খেলেছেন তিনি, আর তাঁর সুইং ও লাইন-লেন্থে তৎকালীন বিশ্বের সেরা ব্যাটাররাও নাস্তানাবুদ হয়েছেন। এবার সেই জাহির খানকে ঘিরেই বড় আপডেট সামনে আসছে। জোর গুঞ্জন, তিনি শীঘ্রই ভারতীয় দলের বোলিং কোচের দ
খেলা
চন্দ্রগ্রহণের জেরে অনুশীলনের সময় বদল! ইংল্যান্ড সেমিফাইনালের আগে সিদ্ধান্ত নিল ভারতীয় দল!
টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে হঠাৎই অনুশীলনের সময়সূচিতে বদল আনল ভারতীয় দল। মঙ্গলবার চন্দ্রগ্রহণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। টিম ম্যানেজমেন্ট প্রথমে ঠিক করেছিল ম্যাচের দু’দিন আগে যেমন নিয়ম, তেমনই সন্ধ্যা ৬টা থেকে অনুশীলন শুরু করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক বার্তাতেও জানানো হয়েছিল যে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের আগে দল Wankhede Stadium-এ সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুশীলন করবে।কিন্তু পরে জানা য
ইডেনের সবুজ গালিচায় নতুন রূপকথা: সঞ্জু স্যামসনের ৯৭-এ সেমিফাইনালে ভারত
ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। এখানেই একদিন কব্জির মোচড়ে রূপকথা লিখেছিলেন Mohammad Azharuddin, অভিষেক টেস্টেই করেছিলেন সেঞ্চুরি। আবার এই মাঠেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন Rohit Sharma—যা আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অমলিন। ১লা মার্চ, রবিবার রাতে সেই ঐতিহ্যের মাটিতে জন্ম নিল আরেকটি অধ্যায়। নাম একটাই—Sanju Samson। অপরাজিত ৯৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেই তিনি ভারতকে পৌঁছে দিলেন সেমিফাইনালে। ১৯৫ রানের কঠিন লক্ষ্য, অ
ইডেনে চাপের ম্যাচে ফিল্ডিং ভরাডুবি, সুযোগ নষ্টের খেসারত—১৯৫ রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ!
ইডেন গার্ডেন্স-এ গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের ভুলেই চাপে পড়ল টিম ইন্ডিয়া। একাধিক সহজ সুযোগ হাতছাড়া, তিনটি ক্যাচ পড়ে যাওয়া এবং ধারাবাহিক মিসফিল্ড—সব মিলিয়ে ক্যারিবিয়ানদের বড় স্কোর গড়তে কার্যত সাহায্য করলেন ভারতীয় ক্রিকেটাররাই। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ চার উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান। তবে প্রশ্ন উঠছে, ভারত যদি ফিল্ডিংয়ে এত ভুল না করত, তাহলে কি আদৌ এই স্কোর ছোঁয়া সম্ভব হতো? ম্যাচের মোড় ঘোরানোর একাধিক মুহূর্তে গাফিলতি স্পষ্ট ছিল। ইনিংসের পঞ্চম ওভারে নিজের প্রথম ওভ
ইডেনের মহারণের আগে কালীঘাটে প্রার্থনায় গম্ভীর!
২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে কলকাতায় পৌঁছয় টিম ইন্ডিয়া। তবে সফরটা মোটেই মসৃণ ছিল না। শুক্রবার দুপুরে আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে শহর কলকাতা, যার জেরে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় বিমানবন্দরের রানওয়ে। সেই প্রভাব পড়ে ভারতীয় দলের যাত্রাতেও।নির্ধারিত সময় বিকেল সাড়ে ৪টায় চেন্নাই থেকে রওনা দেওয়ার কথা থাকলেও বিমানবিভ্রাটে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় দলকে। প্রায় ৪০ মিনিট দেরিতে অবশেষে কলকাতার উদ্দেশ্যে উড়ে আসে সূর্যকুমার যাদবরা। রাতে শহরে পৌঁছয় গোটা দল। ম্যাচের আগে শনিবার সকাল
CRICKET
সুপার ৮-এ ভারতের দাপট, জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের দোরগোড়ায় ভারতের!
ভারত ২৫৬/৪ (২০) জিম্বাবোয়ে ১৮৪/৬ (২০) নিজস্ব সংবাদদাতা : সুপার ৮-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে পূর্ণ আধিপত্য দেখাল ভারত। প্রথমে ব্যাট করে ২৫৬ রানের বিশাল স্কোর তুলে কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৭২ রানের জয় তুলে নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। টসে জিতে জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ওপেনিং জুটিতে এদিন অভিষেক শর্মার সঙ্গে নামেন সঞ্জু স্যামসন। শুরুটা আক্রমণাত্মক হলেও বড় ইনিংস খেলতে পারেননি স্
খেলা
ফুটবলের দেশ থেকে ক্রিকেটে ইতিহাস — বিশ্বকাপে প্রথম জয়ে চমক দেখাল ইটালি!
ক্রিকেট দুনিয়ায় নতুন গল্প লিখল ইটালি। ফুটবলের জন্য বিশ্বজোড়া খ্যাতি থাকলেও, এবার ব্যাট-বলের লড়াইয়েই নিজেদের নাম তুলে দিল তারা। টি-২০ বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছিল ইটালি, আর এবার নেপালকে একেবারে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল তারা। জাস্টিন মোসকা ও অ্যান্থনি মোসকার দুরন্ত ইনিংসে নতুন অধ্যায় শুরু হল ইটালির ক্রিকেট ইতিহাসে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইটালির অধিনায়ক হ্যারি মানেনতি। শুরু থেকেই ইটালির স্পিন আক্রমণের সামনে নেপ
কোলাঘাটের জামিট্যা গ্রামের বাসিন্দা দয়ানন্দ গড়ানিকে নিয়ে উৎসবমুখর গোটা গ্রাম!
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের একমাত্র বাঙালি সদস্য। রোহিত শর্মাদের বিশ্বজয়ের নেপথ্যে রয়েছে তাঁরও অবদান। কোলাঘাটের জামিট্যা গ্রামের বাসিন্দা বছর আঠাশের দয়ানন্দ গরানী গত বছর আইপিএলে ‘কিংস ইলেভেন পঞ্জাব’ দলে ‘ম্যাসাজ থেরাপিস্ট কাম থ্রো ডাউন স্পেশ্যালিস্ট’ হিসাবে কাজ করেছেন। ২০২০ গত নভেম্বরে ভারতীয় ক্রিকেট দলের ‘ম্যাসাজ থেরাপিস্ট কাম থ্রো ডাউন স্পেশ্যালিস্ট’ হিসাবে সুযোগ পান তিনি। দেশের হয়ে জাতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েই দলের সঙ্গে উড়ে গিয়েছিলেন অস্ট্রেলি
ভালোবাসার জোয়ারে আটকে পড়ল বাসে!
২৯ জুন এবং ৪ জুলাই এ বছরের এই ২টো দিন ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রথম তারিখটা কেন? তা বলার আর অপেক্ষা রাখে না। কারণ, ওই দিনই বার্বাডোজে বিশ্বজয় করেছেন বিরাট-রোহিতরা। আর দ্বিতীয় তারিখটা ইতিহাসের পাতায় জুড়ে যাওয়ার মতো। কারণ, বিশ্বকাপ জয়ীদের জন্য যে উন্মাদনা, যে উত্তেজনা দেখা গেল মুম্বইতে তা একেবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ মুম্বইয়ের রাজপথে নেমেছেন। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মেরিন ড্রাইভের জনজোয়ার। বৃষ্টি উপে