বাঁকুড়া
বাঁকুড়া
জল-জমি-জঙ্গল রক্ষার আশ্বাস মুখ্যমন্ত্রীর, পরিবেশবান্ধব শিল্প গড়ার প্রতিশ্রুতি
বাঁকুড়া
লাইভ কাশ্মীরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ বাংলার জওয়ান, বিষ্ণুপুরের শান্তনু চন্দ্র বিপন্মুক্ত!
বাঁকুড়া
ভাইফোঁটার বাজারে বেলিয়াতোড়ের মেচা সন্দেশের চাহিদা তুঙ্গে
বাঁকুড়া
ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায়
ঘুম ভাঙতেই বাড়ির ভিতর থেকে ভেসে এল ভারী কিছু পড়ার শব্দ। কী ঘটেছে বুঝতে না পেরে ভাইয়ের ঘরের দিকে ছুটে যান দাদা। কিন্তু ঘরের সামনে পৌঁছতেই কুড়ুল হাতে তেড়ে আসেন ভাইয়ের স্ত্রী! মুহূর্তের মধ্যেই সামনে আসে এক ভয়াবহ ঘটনা। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভাই উজ্জ্বল চক্রবর্তী। গলায় কুড়ুলের একাধিক আঘাত। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী ঝুমা চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে পখন্না গ্রামের বাসি
বাঁকুড়া
৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা
সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা। কিন্তু বদলায়নি পূর্বপুরুষদের হাতে শুরু হওয়া পারিবারিক ঐতিহ্য। আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে প্রায় ৩০০ বছরের পুরনো শিব-দুর্গা পুজো চালিয়ে যাচ্ছেন বাঁকুড়ার বালিটা গ্রামের পশ্চিম বিশ্বাস পাড়ার বিশ্বাস পরিবারের সদস্যরা। জাঁকজমকপূর্ণ মণ্ডপ কিংবা আধুনিক মন্দির নয়, মাটির দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনির সাধারণ পরিসরেই প্রতিবছর অনুষ্ঠিত হয় তাঁদের আরাধনা। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, পরিবারের সদস্যদের কাছে পূর্বপুরুষের স্মৃতি, পারিবারিক ঐক্য এবং দীর্ঘদিনের বিশ্ব
‘স্রষ্টা’ থিমে পিতৃত্বের ত্যাগ ও ভালোবাসার বার্তা, সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবে দর্শনার্থীদের ভিড়!
পিতার ত্যাগ, পরিশ্রম, ধৈর্য ও আত্মসংযমের মধ্য দিয়ে কীভাবে সন্তান প্রকৃত মানুষ হয়ে ওঠে, সেই আবেগঘন কাহিনিই এবারের দুর্গাপুজোর থিমে তুলে ধরেছে সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব। তাদের এবারের পুজোর ভাবনা ‘স্রষ্টা’। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে যে বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে নীরবে লড়াই করে যান, তাঁর অবদানকেই শ্রদ্ধা জানানো হয়েছে এই ভাবনার মধ্য দিয়ে।পুজোর থিমের মাধ্যমে উদ্যোক্তারা তুলে ধরেছেন পিতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের কথা। সন্তানের জীবনে বাবার ভূমিকা কত
বাঁকুড়ার ইন্দাসে কর্তব্যের পাশাপাশি মানবসেবা, বেতনের টাকায় অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছেন তিন সিভিক ভলান্টিয়ার!
কর্তব্য পালনের পাশাপাশি মানবিক উদ্যোগের নজির গড়লেন বাঁকুড়া জেলার ইন্দাস থানার তিন সিভিক ভলান্টিয়ার। নিজেদের বেতনের টাকা থেকে সঞ্চয় করে প্রতি রবিবার দুস্থ ও অসহায় মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছেন উত্তম বাগদি, শ্যামল মণ্ডল ও শিব শম্ভু। তাঁদের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে।জানা গিয়েছে, ইন্দাসের পীরতলায় প্রতি রবিবার দুপুরে আয়োজন করা হয় এই খাবার বিতরণ কর্মসূচির। দৈনন্দিন কর্তব্য পালনের পাশাপাশি নিজেদের উপার্জনের একটি অংশ তাঁরা ব্যয় করছেন মানুষের
বাঁকুড়া
৮৭তম বর্ষপূর্তিতে মানবিক উদ্যোগ, রামপুর সমবায় সমিতির রক্তদান শিবিরে রক্ত দিলেন ৯১ জন
প্রতিষ্ঠার ৮৭তম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল রামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। সোমবার, ১২ অক্টোবর ২০২৬, আয়োজিত এই কর্মসূচিতে মোট ৯১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সমবায় সমিতির বর্ষপূর্তি উদ্যাপনকে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।শিবিরে রক্ত সংগ্রহের জন্য উপস্থিত ছিল বাঁকুড়া মেডিক্যাল কলেজের মেডিক্যাল টিম। রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সাফল্যের সঙ্গ
বাঁকুড়া
মায়ের ছবি পাননি ছোটবেলায়, স্বপ্নে মাকে খুঁজে পেয়ে গড়লেন বিদ্যাপীঠ
জন্মের মাত্র এক মাসের মধ্যেই মাকে হারিয়েছিলেন অমর পাঁজা। প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারে বেড়ে ওঠায় মায়ের কোনও ছবিও ছিল না তাঁর কাছে। ছোটবেলায় মায়ের মুখ দেখার আকুলতা নিয়ে বড় হয়েছেন তিনি। সেই অভাবের স্মৃতি এবং স্বপ্নে দেখা এক মাতৃমূর্তিকে ঘিরেই পরবর্তীকালে মা সারদার প্রতি গভীর টান তৈরি হয় বলে জানান বাঁকুড়ার ইন্দাস থানার কেনেটি সন্তাশ্রমের শ্রী শ্রী মা সারদা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অমর পাঁজা।অমর পাঁজা জানান, তাঁর বাল্যবিধবা দিদি আশালতা তাঁকে মানুষ করেন। ছোটবেলায় মায়ের
১০৩০ বছরের ঐতিহ্যে ৯ তোপধ্বনি, বিষ্ণুপুর মল্লরাজবাড়িতে শুরু মৃন্ময়ী দেবীর পুজো!
ঐতিহ্যের মাটিতে ফের বেজে উঠল তোপধ্বনি। বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহাসিক মল্লরাজবাড়িতে সোমবার ৯টি তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল দেবী মৃন্ময়ী ও বড় ঠাকুরানির পুজো। শতাব্দীপ্রাচীন এই রাজপরিবারের দুর্গোৎসব এবার পা দিল ১০৩০তম বছরে।সোমবার সকালে নির্দিষ্ট আচার-অনুষ্ঠানের পর পটে আঁকা দেবী বড় ঠাকুরানির আগমন ঘটে। দেবীর আগমনের বার্তা ভক্তদের কাছে পৌঁছে দিতে তিনটি পর্যায়ে মোট ৯টি তোপধ্বনি করা হয়। সেই দৃশ্য দেখতে মল্লরাজবাড়ির আশপাশে ভিড় জমান বহু মানুষ। স্বপ্নাদেশে দেবী প্রতিষ্ঠার
বাঁকুড়া
মা সারদার আদর্শে মানবসেবা, বাঁকুড়ার সেবাশ্রমে নিয়মিত বিনামূল্যে চক্ষু শিবির
ধর্মীয় ভাবধারার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবার বার্তা ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে বাঁকুড়ার শান্তাশ্রম মায়ের মন্দির তথা শ্রী শ্রী মা সারদার সেবাশ্রম। আশ্রমকে কেন্দ্র করে নিয়মিত বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। তারই অন্যতম উদ্যোগ হিসেবে প্রতি মাসে আয়োজন করা হচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির।সেবাশ্রমের পরিচালক অমর পাঁজা, সুকুমার প্রামাণিক, সমীর পাঁজা ও অমিয় নন্দী জানান, মা সারদার জন্মভিটে শিহরের মাতৃমন্দির থেকে মাতাজিকে সান্তাশ্রমের মাতৃমন্দি
বাঁকুড়া
অঙ্কের ক্লাস ছাড়াই অষ্টম পেরোয় পড়ুয়ারা,স্কুলছুটের আশঙ্কা বাড়ছে ভূলাগাড়া জুনিয়র হাইস্কুলে
একদিকে প্রত্যন্ত জঙ্গলমহলের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার, অন্যদিকে স্কুলে দীর্ঘদিন ধরে নেই অঙ্কের শিক্ষক। ফলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অঙ্কের ক্লাস কার্যত বন্ধ। অষ্টম শ্রেণি পর্যন্ত কোনওরকমে পড়াশোনা চালিয়ে গেলেও পরবর্তীতে অঙ্কের ভয় এবং উচ্চশিক্ষার পরিকাঠামোর অভাবে বহু পড়ুয়ার পড়াশোনা থমকে যাচ্ছে বলে অভিযোগ। ঘটনাস্থল বাঁকুড়ার বারিকুল থানার ভূলাগাড়া জুনিয়র হাইস্কুল। উল্লেখযোগ্যভাবে, এই এলাকারই বাসিন্দা ক্ষুদিরাম টুডু বর্তমানে রাজ্য সরকারের মন্ত্রী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
পশ্চিম মেদিনীপুর
সুসুনিয়ায় ‘From Research to People’, গবেষণাকে পড়ুয়াদের দোরগোড়ায় পৌঁছে দিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষাকে শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাঁকুড়ার সুসুনিয়া এলাকায় আয়োজিত হল বিশেষ আউটরিচ কর্মসূচি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ এবং সি. ভি. রমন বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ‘From Research to People’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।গত ৩০ সেপ্টেম্বর নামো সুসুনিয়া প্রাথমিক বিদ্যালয় এবং ২ অক্টোবর পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়, সুসুনিয়ায় কর্মসূচির আয়োজন করা হয়। দুই বিদ্যালয় মিলিয়ে প্রতিটি প্রতিষ্ঠানের প্রায়
বাঁকুড়া
ইন্দাসে ‘সেবা সেতু’ ক্যাম্পে উপচে পড়া ভিড়, একসঙ্গে মিলছে একাধিক পরিষেবা
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাঁকুড়ার ইন্দাস ব্লকে আয়োজিত ‘সেবা সেতু অভিযান’ ক্যাম্পকে ঘিরে ব্যাপক সাড়া দেখা গেল। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে ইন্দাস ব্লকের পাঁচটি অঞ্চলের গ্রামবাসীদের ভিড় জমে। ক্যাম্পে মোট ৫১টি পরিষেবা টেবিল রাখা হয়েছিল। সকাল থেকেই প্রায় প্রতিটি টেবিলেই পরিষেবা নিতে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়।ক্যাম্পে এসে পরিষেবা প্রদানকারী কর্মীদের সঙ্গে দেখা করেন ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া। ক্যাম্পের কাজকর্ম ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষ কী ধরনের পরিষেবা পাচ্ছে
বাঁকুড়া
ইন্দাসের বাগমারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্মদিন পালন ও সংবর্ধনা অনুষ্ঠান
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া জেলার ইন্দাস চক্রের বাগমারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল বিশেষ সংবর্ধনা সভা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি নন্দীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্র, সমাজসেবা, ক্রীড়া ও জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাসের বিধায়ক নির্মল ধারা, বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জয়ী টিনা খাতুন, সমাজসেবী ও শিক্ষক অক্ষয় বসু, দীপম্বর হালদার, চন্দ
বাঁকুড়া
ইন্দাসে ‘সেবাই আমার যোগদান’, বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে প্রতিদিন ৭০–৮০ জনের পরিষেবা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শুরু হওয়া ‘সেবাই আমার যোগদান’ কর্মসূচির ধারাবাহিকতায় বাঁকুড়ার ইন্দাস ব্লকের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে চলছে বিনামূল্যে স্বাস্থ্য শিবির। গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই শিবিরে প্রতিদিন এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে আসছেন।স্বাস্থ্যকর্মী প্রিয়া কাইতির পরিচালনায় আয়োজিত এই শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। শিবিরে রক্তচাপ মাপার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা হচ্ছে। জ্বর, সর্দি, কা
বন্দুক ছেড়ে মূলস্রোতে ফেরার পথে তিন মাওবাদী, পুলিশের হাতে AK-47-সহ জমা বিপুল অস্ত্র!
দীর্ঘদিন জঙ্গলমহল ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র কার্যকলাপে যুক্ত থাকার পর অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন তিন শীর্ষ মাওবাদী নেতা-নেত্রী। বাঁকুড়া পুলিশ লাইনের কনফারেন্স হলে রাজ্য পুলিশের এডিজি (পশ্চিমাঞ্চল) আনন্দ কুমারের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন জবা মাহাতো, নয়নতারা সাহু এবং রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জবা মাহাতো ও নয়নতারা সাহু ছিলেন মাওবাদী সংগঠনের জোনাল কমিটির সদস্যা। অন্যদিকে রামপ্রসাদ মান্ডি ছিলেন বাংলা-ঝাড়
শস্য ও সন্তানের সমৃদ্ধির কামনায় জঙ্গলমহলে করম পরব, মাতল কুড়মি সমাজ!
শস্যের সমৃদ্ধি, পরিবারে সুখ-শান্তি এবং সন্তানের মঙ্গল কামনায় মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গলমহলজুড়ে পালিত হল ঐতিহ্যবাহী করম পরব। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া-সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় এই উৎসবকে ঘিরে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর, মেদিনীপুর সদর ও শালবনী ব্লকেও সন্ধ্যায় নিয়ম-রীতি মেনে পালিত হয় করম পুজো।মূলত আদিবাসী কুড়মি সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। কর্ম ও সৃষ্টির সঙ্গে জড়িত এই
বাঁকুড়া
ইন্দাস বিডিও অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির!
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। ইন্দাস সমষ্টি উন্নয়ন ব্লকের পরিচালনায় এবং ভারতীয় জনতা দলের উদ্যোগে আয়োজিত এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন মোট ৩০ জন রক্তদাতা।শিবিরটির আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিজেপির মণ্ডল সভাপতি উত্তম সরকার এবং সহ-সভাপতি রাধামাধব দে। তাঁদের উদ্যোগে আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি দলের কর্মী-সমর্থকরাও অংশগ্রহণ করেন।সমাজসেবী অক্ষয় বসু বলেন, “সেবাই আমাদের যোগদান। দেশের জন্য, সমাজের
বাঁকুড়া
১০৮ প্রদীপে প্রধানমন্ত্রী মোদির জন্মদিন পালন,ইন্দাসের বিধায়ক নির্মল ধারার উদ্যোগে বিশেষ অনুষ্ঠান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার ইন্দাস হাই স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল। ইন্দাসের বিধায়ক নির্মল ধারার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ১০৮টি প্রদীপ প্রজ্বলন, জাতীয় সংগীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।ইন্দাস হাই স্কুলের হল ঘরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমসার রামকৃষ্ণ মিশনের মহারাজ, ইন্দাস থানার ওসি চয়ন ঘোষ, বিজেপির মণ্ডল সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ, ইন্দাস হাই স্কুলের প্রধান শিক্