প্রযুক্তি
প্রযুক্তি
লাইভ বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী
বিশ্ব
গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং
দেশ
দেশের প্রথম আইআইটি হিসেবে এমডি কোর্স চালু করছে খড়্গপুর আইআইটি, এনএমসি-র অনুমোদনে নতুন অধ্যায়!
দেশ
মোবাইল টাওয়ার ছাড়াই চলবে ফোন? স্যাটেলাইট সংযোগ নিয়ে বড় প্রস্তাব TRAI-এর
ভারতীয় বিজ্ঞানজগতে নতুন ইতিহাস, অস্কার ক্লেইন পদক পেলেন বাঙালি অশোক সেন!
কলকাতায় জন্ম, প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা, আর সেখান থেকে তাত্ত্বিক পদার্থবিদ্যার আন্তর্জাতিক গবেষণার মঞ্চে অনন্য কৃতিত্ব। ভারতীয় বিজ্ঞানজগতে নতুন ইতিহাস গড়লেন বিশিষ্ট পদার্থবিদ অশোক সেন। ২০২৬ সালের মর্যাদাপূর্ণ অস্কার ক্লেইন পদক পেয়েছেন তিনি। এই সম্মান অর্জনকারী প্রথম ভারতীয় পদার্থবিদ অশোক সেনের এই সাফল্য দেশের বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক। স্ট্রিং তত্ত্ব, ব্ল্যাক হোলের এনট্রপি এবং স্ট্রিং ফিল্ড তত্ত্বে তাঁর মৌলিক গবেষণার স্বীকৃতি হিসেবেই এসেছে এই আন্ত
হিজলির বন্দিশালা থেকে বিশ্বমানের জ্ঞানতীর্থ—৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্ল্যাটিনাম জুবিলিতে মন্ত্রী ড. কল্যাণ চক্রবর্তী!
স্বাধীনতা সংগ্রামের রক্তঝরা ইতিহাসের নীরব সাক্ষী হিজলির সেই ঐতিহাসিক মাটি। সময়ের সঙ্গে সেই মাটিই হয়ে উঠেছে জ্ঞান, গবেষণা ও প্রযুক্তিচর্চার অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। ১৯৫১ সালের ১৮ আগস্ট যে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল, ৭৫ বছর পেরিয়ে আজ সেই Indian Institute of Technology Kharagpur (আইআইটি খড়্গপুর) উদযাপন করছে তার প্ল্যাটিনাম জুবিলি। আইআইটি খড়্গপুরের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের মন
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স ও ড্রোন প্রযুক্তি নিয়ে দুই দিনের কর্মশালা!
রোবোটিক্স, ড্রোন এবং আধুনিক UAV প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও প্রশিক্ষণ দিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল দুই দিনের বিশেষ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের উদ্যোগে ২৪ ও ২৫ আগস্ট আয়োজিত এই কর্মশালায় অংশ নিচ্ছেন রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষক।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের এ.পি.জে. আবদুল কালাম হলে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন। ব
স্মার্ট উৎপাদন প্রযুক্তিতে নতুন দিগন্ত, জে.সি. বোস অনুদান পেলেন আইআইটি খড়গপুরের অধ্যাপক সূর্য কে. পাল!
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুরের ডিন (গবেষণা ও উন্নয়ন) এবং বিশিষ্ট গবেষক অধ্যাপক সূর্য কে. পাল ভারত সরকারের আনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (ANRF)-এর মর্যাদাপূর্ণ জে.সি. বোস অনুদান (J.C. Bose Grant) অর্জন করেছেন। দেশের প্রবীণ ও সক্রিয় বিজ্ঞানীদের অসামান্য গবেষণা অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়।এএনআরএফ-এর জে.সি. বোস অনুদান ভারতের অন্যতম সম্মানজনক গবেষণা অনুদান হিসেবে বিবেচিত। যাঁরা দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ ও ধারাবাহ
ব্যাঙ্ক অফ বরোদার সিস্টেমে সাইবার হামলার অভিযোগ, ডার্ক ওয়েবে ১ টেরাবাইট তথ্য ফাঁসের দাবি!
দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদার সিস্টেমে সাইবার হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, ব্যাঙ্কের সিস্টেমে প্রবেশ করে প্রায় ১ টেরাবাইট সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তা ডার্ক ওয়েবে বিনামূল্যে প্রকাশ করা হয়েছে।হ্যাকারদের দাবি অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের ব্যক্তিগত ও কর্পোরেট ব্যাঙ্কিং সংক্রান্ত বিভিন্ন তথ্য। এর মধ্যে নাম, আধার নম্বর, সেভিংস ও কারে
বিশ্ব
৭৪ বছর পর অতলান্তিকের তলদেশে মিলল হারানো প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ!
আধুনিক প্রযুক্তিতে মিলল ১৯৫২ সালের মর্মান্তিক বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষ। দীর্ঘ ৭৪ বছর ধরে অতলান্তিক মহাসাগরের অতল গহ্বরে হারিয়ে থাকা প্যান আমেরিকান এয়ারওয়েজ (প্যান অ্যাম)-এর ফ্লাইট ৫২৬এ-র ধ্বংসাবশেষ অবশেষে উদ্ধারকারীদের নজরে এসেছে। আধুনিক উচ্চ-রেজোলিউশনের সোনার প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় গভীর সমুদ্র ড্রোনের সহায়তায় পুয়ের্তো রিকোর উত্তর উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট গভীরে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। বিমান দুর্ঘটনার ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচি
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ICAMAIA–2026, আলোচনায় AI ও গণিতের ভবিষ্যৎ!
শুক্রবার ১৯শে জুন গণিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) ক্রমবর্ধমান আন্তঃসম্পর্ককে কেন্দ্র করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “Advances in Mathematics for Artificial Intelligence and Applications (ICAMAIA–2026)”। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রাজনারায়ণ বসু হলে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের কার্যনির্বাহী ডিন অধ্যাপক পরেশচন্দ্র জানা, গবেষণা
প্রযুক্তি
দক্ষিণ এশিয়ায় দায়িত্বশীল AI-এর রূপরেখা গঠনে আইআইটি খড়গপুর, ইউনেস্কো মঞ্চে সুমন চক্রবর্তীর গুরুত্বপূর্ণ বার্তা!
দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তর ও দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বিশেষ ভূমিকা নিল আইআইটি খড়গপুর। ৫০ হাজারেরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং ৪ কোটি ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থী নিয়ে দ্রুত বিকাশমান দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে ইউনেস্কোর উদ্যোগে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতি-আলোচনা সভায় অংশ নেন বিশ্বের শীর্ষ শিক্ষাবিদ, নীতি নির্ধারক, শিল্প বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার প্রত
পশ্চিম মেদিনীপুর
প্রাকৃতিক তন্তু থেকেই সার্জিক্যাল সেলাই! যুগান্তকারী গবেষণায় নতুন দিগন্ত খুলল বাংলার বিজ্ঞানীরা!
প্রাকৃতিক উদ্ভিদ তন্তু থেকে পরিবেশবান্ধব সার্জিক্যাল সেলাই উপকরণ তৈরির ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করলেন গবেষকরা। Vidyasagar University, Lady Brabourne College এবং Botanical Survey of India-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই গবেষণায় নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে।গবেষণায় দেখা গিয়েছে, Calamus viminalis উদ্ভিদ থেকে সংগৃহীত প্রাকৃতিক তন্তু ভবিষ্যতে সিন্থেটিক সার্জিক্যাল সেলাইয়ের কার্যকর বিকল্প হতে পারে। আন্তর্জাতিক গবেষণা পত্রিকা Journal of Polymers and the Environment-এ
পশ্চিম মেদিনীপুর
DGQA আধিকারিকদের উন্নত প্রশিক্ষণ, আইআইটি খড়গপুরের নতুন সাফল্য!
অব্যাহত শিক্ষা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে প্রতিরক্ষা গুণমান নিশ্চিতকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আইআইটি খড়গপুর। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিওরেন্স (DGQA)-এর কর্মকর্তাদের জন্য ‘কোয়ালিটি অ্যান্ড রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ারিং’ বিষয়ক অনলাইন পিজি সার্টিফিকেট কোর্স সফলভাবে সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন যৌথভাবে করেছে আইআইটি খড়গপুরের সুবীর চৌধুরী স্কুল অফ
পশ্চিমবঙ্গ
মেদিনীপুরের ছোট্ট গ্রাম থেকে বিশ্বজোড়া পরিচিতি — থিংক নেক্সট মিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও সুব্রত মিদ্যার
পশ্চিম মেদিনীপুরের এক ছোট্ট গ্রামের সাধারণ পরিবারে জন্ম। সীমিত সুযোগ-সুবিধা, আর্থিক প্রতিকূলতা এবং সংগ্রামকে সঙ্গী করেই বড় হয়েছেন সুব্রত মিদ্যা। তবে স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাশক্তিই আজ তাঁকে এনে দিয়েছে বিশ্বজোড়া পরিচিতি। বর্তমানে তিনি ডিজিটাল জগতের পরিচিত মুখ এবং থিংক নেক্সট মিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে সাফল্যের শিখরে পৌঁছেছেন। খুব অল্প বয়স থেকেই প্রযুক্তি, ডিজিটাল ব্যবসা এবং নতুন কিছু গড়ে তোলার প্রতি বিশেষ আগ্রহ ছিল সুব্রতর। কলেজে পড়াকালীন সময়েই
বিশাখাপত্তনমে গুগলের AI হাবের সূচনা, ‘বিকশিত ভারত ’-এর পথে বড় পদক্ষেপ!
ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) পরিকাঠামো গড়ে তুলতে বড় উদ্যোগ নিল Google। ২৮শে এপ্রিল মঙ্গলবার দক্ষিণ ভারতের Visakhapatnam শহরে দেশের প্রথম AI কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রযুক্তিমন্ত্রী Ashwini Vaishnaw সহ একাধিক শীর্ষ আধিকারিক। তিনি বলেন, “আমরা এক গুরুত্বপূর্ণ সূচনা করছি। অল্প সময়ের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়েছে, যা সত্যিই উল্লেখযোগ্য।”এই প্রকল্প প্রসঙ্গে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন Thomas Kurian। চেন্নাই থেকে আইআইটি—স্মৃ
এআইয়ে বদলে যাচ্ছে ভারতের উচ্চশিক্ষা! সুযোগের সঙ্গে বাড়ছে নৈতিকতার বড় চ্যালেঞ্জ!
ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থায় দ্রুত বদল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। দেশজুড়ে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন দায়িত্বশীল এআই ব্যবহারের ওপর জোর দিয়ে সেটিকে দৈনন্দিন প্রাতিষ্ঠানিক অনুশীলনের অংশ করে তুলতে কাজ করছে। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েই শিক্ষাক্ষেত্রে এআইয়ের বিস্তার নতুন শিক্ষাপদ্ধতি, গবেষণা এবং প্রশাসনিক দক্ষতার দরজা খুলে দিয়েছে।এআই-এর সবচেয়ে বড় সুবিধা হল ব্যক্তিগতকৃত ও আরও কার্যকর শিক্ষার সুযোগ তৈরি করা। শিক্ষার্থীরা নিজেদের শেখার গতি, আগ্রহ এবং প্রয়োজন অনুযা
১৪ এপ্রিল ইতিহাস গড়তে চলেছে অমরাবতী,চালু হতে যাচ্ছে দেশের প্রথম ওপেন-অ্যাকসেস কোয়ান্টাম কম্পিউটার!
ভারতের প্রযুক্তি জগতে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপিত হতে চলেছে ১৪ এপ্রিল ২০২৬। ওই দিন অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে চালু হতে যাচ্ছে দেশের প্রথম ওপেন-অ্যাকসেস কোয়ান্টাম কম্পিউটার, যা গবেষক, পড়ুয়া ও শিল্পক্ষেত্রের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।এই অত্যাধুনিক ব্যবস্থা ‘অমরাবতী কোয়ান্টাম ভ্যালি’ (AQV) প্রকল্পের অংশ, যার লক্ষ্য ভারতে উন্নত কম্পিউটিং, গবেষণা, স্টার্টআপ এবং উদ্ভাবনের জন্য বিশ্বমানের একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা। IBM-সহ একাধিক আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা ও ভারতীয় অংশীদারদ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে জোর, IQAC-এর উদ্যোগে শিক্ষক পরিচিতি কর্মসূচিতে গবেষণা-উদ্ভাবনে বিশেষ গুরুত্ব!
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কোষ (IQAC)-এর উদ্যোগে ৭ই এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হল ‘শিক্ষক পরিচিতি কর্মসূচি’ (Faculty Orientation Programme)। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং একাধিক শিক্ষায়তনিক নেতৃত্ব একত্রিত হয়ে শিক্ষাদান, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের
প্রযুক্তি
Oracle ভয়াবহ ছাঁটাই, ভারতে এক ধাক্কায় ১২ হাজার কর্মী ছাঁটাই! আরও এক দফা কোপের আশঙ্কা!
মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা Oracle-এ শুরু হয়েছে বড়সড় কর্মী ছাঁটাই। এক ধাক্কায় ভারতে প্রায় ১২ হাজার কর্মী কাজ হারিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গিয়েছে। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে এই ছাঁটাইয়ের সংখ্যা ইতিমধ্যেই ৩০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, আগামী এক মাসের মধ্যেই আরও দ্বিতীয় দফার গণ-ছাঁটাই হতে পারে, যা কর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।সূত্রের খবর, ভারতে Oracle-এর মোট কর্মী সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। সেই হিসেবে এক লহমায় সংস্থার প্রায় ৪০ শতাংশ কর্মী চাকর