হাওড়া
হাওড়া
বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ
সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি
হাওড়া
‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে
সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন
নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের
উলুবেড়িয়া পুরসভায় মন্ত্রীকে ঘিরে তীব্র বিতর্ক, ‘তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?’
বিজেপির ‘তোলাবাজি’ ইস্যুকে ঘিরে ফের অস্বস্তি তৈরি হল। এবার প্রকাশ্যেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাইকে প্রশ্নের মুখে ফেললেন বিজেপির এক নেতা। উলুবেড়িয়া পুরসভায় একটি বৈঠককে কেন্দ্র করে মন্ত্রী ও বিজেপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা সোমনাথ সাধুখাঁর মধ্যে বচসার ঘটনাও সামনে এসেছে।অভিযোগ, উলুবেড়িয়া পুরসভায় বিজেপির একটি বৈঠকের সময় প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত নাসিরউদ্দিন মল্লিক ওরফে বাবুসোনাকে মন্ত্রী উমেশ রাইয়ের সঙ্গে দেখা যায়। এই ছবি
হাওড়া
দ্বিতীয় সন্তান ছেলে, তাই কন্যার উপর নির্যাতন! শেষমেশ ৮ বছরের শিশুকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে
হাওড়ার ডোমজুড়ে হৃদয়বিদারক এক ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। আট বছরের এক কন্যাশিশুকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। অভিযোগ, দ্বিতীয় সন্তান হিসেবে ছেলে জন্মানোর পর থেকেই প্রথম সন্তান কন্যাকে অপছন্দ করতে শুরু করেছিলেন অভিযুক্ত। দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের পর অবশেষে রাগের বশে মেয়েকে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমজুড়ের সলপের তেঁতুলকুলি এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শিশুর নাম একতা মণ্ড
হাওড়া
পুজোর আগে বিহারের মোস্ট ওয়ান্টেড গ্যাংয়ের নজরে ছিল বাংলার সোনার দোকান! হাওড়া পুলিশের বড় সাফল্য...
দুর্গাপুজোর আগেই কলকাতা ও হাওড়ার একাধিক সোনার দোকানে বড়সড় ডাকাতির পরিকল্পনা করেছিল বিহারের একটি কুখ্যাত অপরাধী চক্র। তবে পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের তৎপরতায় ভেস্তে গেল সেই ছক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাঁকরাইল এলাকা থেকে বিহারের ছয় দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সাঁকরাইল এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে কয়েকদিন ধরে অবস্থান করছিল। সেখান থেকেই তারা কলকাতা ও হাওড়ার ছোট
উলুবেড়িয়ার কৃতী ছাত্র সৌজন্য মাজিকে বিশেষ সংবর্ধনা, গর্বিত হাওড়া!
উলুবেড়িয়া তথা হাওড়া জেলার গর্ব কৃতী ছাত্র সৌজন্য মাজিকে বিশেষ সংবর্ধনা জানাল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। নিজের অসামান্য মেধা, কঠোর পরিশ্রম ও অদম্য অধ্যবসায়ের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছেন সৌজন্য।তাঁর উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ২০২৫ সালের আন্তর্জাতিক স্পেস সায়েন্স প্রতিযোগিতায় বিজয়ী হওয়া, হার্ভার্ড ওয়ার্ল্ড রেকর্ড এবং ২০২৪ সালের কালাম ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা। এছাড়াও আর্যভট্ট জাতীয় গণিত প্রতিযোগিতায় সর্বভারতীয় স্তরে
রাজ্যস্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন নিখোঁজ, শেষবার হাওড়া স্টেশনে দেখা যায়!
রাজ্যস্তরের প্রতিভাবান রাইফেল শুটার এবং দশম শ্রেণির ছাত্রী দময়ন্তী সেন গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ। ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও এখনও তাঁর কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় পরিবার, প্রতিবেশী এবং ক্রীড়ামহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালাচ্ছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটে বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়েছিলেন দময়ন্তী। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। প্রথমে পরিবারের সদস্যরা আত্মীয়-পরিজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ
জলজট থেকে উন্নত পরিকাঠামো— পুরসভা ঘোষণায় নতুন স্বপ্ন বাগনানের!
বাগনান এখন পুরসভা, উন্নয়নের নতুন দিগন্তের আশায় এলাকাবাসী!হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বাগনানকে পুরসভা হিসেবে ঘোষণার পর এলাকাজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের দাবির পর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, পুরসভার মর্যাদা পাওয়ার ফলে নাগরিক পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনের একাধিক সমস্যা সমাধানের পথও প্রশস্ত হবে।বাগনান শুধু দক্ষিণ-পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনই নয়, এটি জেলার অন্যতম ব্যস্ত যোগাযোগ কেন্দ্রও। বাগনান বাসস্ট
হাওড়া
আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতিতে হাওড়া সিটি পুলিশের বিশেষ উদ্যোগ, বিভিন্ন স্থানে যোগ প্রশিক্ষণ শিবির!
যোগ শুধুমাত্র শরীরচর্চা বা নমনীয়তা বৃদ্ধির উপায় নয়, বরং সুস্থ জীবনযাপন, মানসিক দৃঢ়তা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের অন্যতম ভিত্তি। শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক প্রস্তুতি ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতেও যোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আগামী ২১ জুন ২০২৬ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। সেই লক্ষ্যেই হাওড়া সিটি পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় ধারাবাহিক যোগ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন
হাওড়া
উচ্ছেদে কড়া প্রশাসন, শালিমারে ভাঙা পড়ল অন্তত ৫০টি অবৈধ দোকান
হাওড়ার শিবপুরের শালিমার ইয়ার্ড এলাকায় শুক্রবার বড়সড় উচ্ছেদ অভিযান চালাল বন্দর কর্তৃপক্ষ ও হাওড়া সিটি পুলিশ। রাস্তার দু’ধারে বেআইনিভাবে গড়ে ওঠা অন্তত ৫০টিরও বেশি দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।প্রশাসনের দাবি, ওই এলাকায় রাস্তা চওড়া করা এবং নতুন নর্দমা নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে বেআইনি দখলের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিল। সেই কারণেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, বহু বছর ধরে কোনও সরকারি অনুমোদন ছাড়াই দোকানগুলি গড়ে উঠেছিল। একাধিকবার সতর্ক
পশ্চিমবঙ্গ
WBCS প্রিলিমিনারি পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার চলবে বিশেষ EMU ও MEMU ট্রেন
আগামী ১৪ জুন ২০২৬ (রবিবার) অনুষ্ঠিতব্য WBCS প্রিলিমিনারি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ ও সুবিধাজনক করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। রেল সূত্রে জানা গেছে, সাধারণত রবিবারে যে কয়েকটি EMU ও MEMU লোকাল ট্রেন বাতিল থাকে, সেগুলির মধ্যে একাধিক ট্রেন ওই দিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালানো হবে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর বিভাগ জানিয়েছে, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর যাতায়াতের কথা মাথায় রেখেই এই বিশেষ ব
পশ্চিম মেদিনীপুর
খড়গপুর-সাঁতরাগাছিতে পরিবেশ রক্ষায় বিশেষ কর্মসূচি রেলের!
World Environment Day উপলক্ষ্যে South Eastern Railway-এর তরফে বিভিন্ন স্টেশনে প্লাস্টিক দূষণ বিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। Kharagpur Junction Railway Station, Shalimar Railway Station এবং Santragachi Junction Railway Station-সহ একাধিক স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়।রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্টেশনের খাবারের স্টল ও ক্যাটারিং ইউনিটের বিক্রেতাদের প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী ব্যবহারের উপর নিষেধা
পশ্চিমবঙ্গ
উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, মেধাতালিকায় ৬৪ পড়ুয়া; নজর কাড়ল মেদিনীপুরের ধৃতিমানও!
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। ছাত্রদের তুলনায় এবারও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ হলেও ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ।এবার জেলার ভিত্তিতে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ।এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এ
ভোটের আগে হাওড়ায় অশান্তি—বিজেপির রোডশো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, লাঠিচার্জ পুলিশের!
West Bengal Assembly Election 2026-এর দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবার উত্তপ্ত হয়ে উঠল হাওড়া। উত্তর হাওড়ার লিলুয়ার বি রোড এলাকায় ভারতীয় জনতা পার্টি-র রোডশোকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়।জানা গিয়েছে, উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাই-এর সমর্থনে এই রোডশোর আয়োজন করা হয়েছিল। প্রচারে অংশ নিতে উপস্থিত ছিলেন অভিনেতা ও বিজেপি সাংসদ রবি কিশান। মিছিলটি লিলুয়ার
হাওড়া
বাবা-মায়ের মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারেননি! শ্যামপুরে স্বাস্থ্য পরিকাঠামো গড়ার অঙ্গীকার হিরণের
হাওড়ার শ্যামপুর কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আর সেই উত্তাপের কেন্দ্রে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর থেকেই কার্যত ‘আদা-জল খেয়ে’ প্রচারে নেমে পড়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের গভীর যন্ত্রণাকে হাতিয়ার করে এবার ভোটের ময়দানে বড় প্রতিশ্রুতি দিলেন হিরণ।১৯৯২ সালের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাঁকে। খুব অল্প বয়সেই বাবা-মাকে হারান তিনি। অভিযোগ, প্রায় বিনা চিকিৎসাতেই প্রাণ হারান দু’জন। সেই অভিজ্ঞতা থেকেই শ্যামপুরবাসীর জন্য বড় অঙ্গীকার—ভ
ভোট ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! বিদায়ী মন্ত্রীর কনভয়ে ধাক্কা, জখম ২ পুলিশ!
শনিবার গভীর রাতে বড়সড় সড়ক দুর্ঘটনার মুখে পড়ল বিদায়ী মন্ত্রী বীরবাহ হাঁসদার কনভয়। মেদিনীপুর থেকে কলকাতায় ফেরার পথে শুক্রবার ২৪ এপ্রিল গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বীরশিবপুর উড়ালপুলের ওপর এই দুর্ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রচার সেরে ফেরার সময় কনভয়ের সামনের পাইলট গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের তীব্রতায় পাইলট গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে
বিশ্ব ধরিত্রী দিবসে ডাহুকের মুক্তি, পরিবেশ রক্ষায় মানবিক উদ্যোগে নজির হাওড়ায়!
২২ এপ্রিল, World Earth Day—পৃথিবীকে রক্ষা ও পরিবেশ সংরক্ষণের অঙ্গীকারের দিন। এই বিশেষ উপলক্ষ্যে বন্যপ্রাণ ও প্রকৃতি রক্ষায় নিয়োজিত Howrah Jela Joutho Poribesh Mancha এবং সহযোগী সংস্থা DOT Foundation এক অনন্য উদ্যোগে দিনটি উদযাপন করল।এদিনের কর্মসূচির মূল আকর্ষণ ছিল একটি বিরল প্রজাতির ডাহুক পাখিকে (White-breasted Waterhen) সুস্থ করে তার প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া। বৈজ্ঞানিক নাম Amaurornis phoenicurus—এই পাখিটি কিছুদিন আগে মাছ ধরার জালে আটকে গুরুতরভাবে আহত হয়েছিল। প্রাণীবিদ ও বন্যপ
বিয়ের মণ্ডপেই মানবিকতার জয়—রক্তদান শিবিরে গড়ল অনন্য নজির!
বিবাহ মানেই শুধু আনন্দ, উৎসব আর দুই মানুষের নতুন জীবনের অঙ্গীকার নয়—মানবিকতার এক উজ্জ্বল উদাহরণও হতে পারে, সেটাই প্রমাণ করলেন এক নবদম্পতি। সমাজে যখন রক্তের সংকট চরমে, তার উপর গরমের দাপট ও নির্বাচনকালীন ব্যস্ততায় ব্লাড ব্যাংকগুলোতে রক্তের অভাব প্রকট—ঠিক তখনই নিজেদের বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শেখ আসাদুল আলী ও রিজা খাতুন।“একের রক্তে অন্যের জীবন, রক্ত হোক আত্মার বন্ধন”—এই বার্তাকে সামনে রেখে নতুন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত ক
হাওড়া
প্ল্যাটফর্মের বাইরেই ‘প্রতিবন্ধী কামরা’! হাওড়ায় চরম ভোগান্তি বিশেষভাবে সক্ষম যাত্রীদের!
হাওড়া স্টেশনে ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী পরিষেবা। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন দুই দৃষ্টিহীন যাত্রী। তাঁদের দাবি, এর ফলে ওই কামরায় উঠতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।অভিযোগকারী বিশ্বজিৎ ঘোষ, যিনি সম্পূর্ণ দৃষ্টিহীন এবং রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির প্রাক্তন অধ্যক্ষ, জানান— মঙ্গলবার তাঁর এক দৃষ্টিহীন সঙ্গীকে নিয়ে কুলিক এক্সপ্রেসে রামপুরহাট যাওয়ার জন্য হাওড়া স্টেশনের ১০ নম্বর প্ল্যাট