মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ
রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু
পশ্চিমবঙ্গ
রেলগেটে গাফিলতির অভিযোগ, মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় ৪ পড়ুয়ার মৃত্যু, মৃত্যু হয়েছে বছর তিয়াত্তরের এক সাইকেল আরোহীর
মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি একটি লেভেল ক্রসিংয়ে শুক্রবার সকালে স্কুলপড়ুয়াদের বহনকারী পুলকারে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ৪ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে জামশেদ শেখ নামে বছর তিয়াত্তরের এক সাইকেল আরোহীর দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি ট্রেন যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হলেও বিপরীত দিক থেকে আসা ট্রেনের আগে সময়মতো গেট বন্ধ করা হয়নি। ঘটনার পর
বহরমপুরে তৃণমূল যুব সভাপতির বাগানবাড়িতে বুলডোজার, আদালতের রায়ের পর প্রশাসনের অভিযান!
বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাপাই ঘোষের নামে পরিচিত একটি বাগানবাড়ি ভেঙে দিল প্রশাসন। বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদের সুড়সুড়ি মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত ওই নির্মাণ ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। আদালতের নির্দেশের পর শনিবার প্রশাসন বুলডোজার নিয়ে পৌঁছে গোটা কাঠামোটি ভেঙে গুঁড়িয়ে দেয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাগানবাড়িতে নিয়মিতভাবে পাপাই ঘোষ এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠক করতেন এবং বিভিন্ন সাংগঠনিক কাজ পরিচালনা করা হতো। তবে স্থানীয়দের একাং
প্যারিসের সাফল্যের পর হাঙ্গেরির আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে মুর্শিদাবাদের শিল্পী সোমনাথ বিশ্বাস!
রঙে-তুলিতে ভারতীয় সংস্কৃতির গল্প, হাঙ্গেরিতে প্রশংসিত বাংলার শিল্পী সোমনাথ বিশ্বাস!আন্তর্জাতিক শিল্পমঞ্চে ফের উজ্জ্বল হয়ে উঠল বাংলার নাম। মুর্শিদাবাদের বহরমপুরের জওহর নবোদয় বিদ্যালয়ের শিল্প শিক্ষক সোমনাথ বিশ্বাস বর্তমানে হাঙ্গেরির তিহানি (Tihany) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় ৪০ জন খ্যাতনামা শিল্পীর সঙ্গে তিনি এই মর্যাদাপূর্ণ সৃজনশীল কর্মশালায় অংশ নিয়েছেন। আগামী ১৮ জুন ২০২৬ পর্যন্ত চলবে এই আ
পশ্চিমবঙ্গ
ল্যাংড়া, আলফনসোয় ‘বিষ’! জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম, উদ্বেগে বাংলার চাষিরা
ভারতীয় আম রপ্তানিতে বড় ধাক্কা। জাপানের পর এবার নেপালও ভারত থেকে আম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। অভিযোগ, আমের একাধিক চালানে অনুমোদিত সীমার চেয়ে বেশি মাত্রায় রাসায়নিক কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। খাদ্য নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টে পরীক্ষার সময় ভারতীয় আমের কয়েকটি চালানে অতিরিক্ত কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে। এরপরই দেশটির সরকার ভারতীয় আম আম
মুর্শিদাবাদ
চায়ের ঠেক থেকে আসামি পাকড়াওয়ে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
গ্রেফতারি পরোয়ানা হাতে নিয়ে আসামিকে ধরতে গিয়ে হামলার মুখে পড়লেন পুলিশকর্মীরা। পুলিশের হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অস্ত্র মামলায় অভিযুক্ত আজমত শেখের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত নিজের এলাকার একটি চায়ের দোকানে রয়েছেন। এরপরই সেখানে পৌঁছে পুলিশ আজমতকে আট
কলকাতা
হাঙ্গেরির আন্তর্জাতিক শিল্পমঞ্চে বাংলার শিল্পী সোমনাথ বিশ্বাস!
আন্তর্জাতিক শিল্পমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিশিষ্ট শিল্পী ও শিল্পশিক্ষক সোমনাথ বিশ্বাস। ২০২৬ সালের “International Summer Creative Camp of the Free University of Rovas”-এ অংশ নিতে তিনি যাচ্ছেন হাঙ্গেরির মনোরম শহর Tihany-এ। আগামী ৮ জুন থেকে ১৭ জুন পর্যন্ত Lake Balaton-এর তীরে অবস্থিত Hungarian University of Fine Arts-এর Art Colony-তে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক শিল্পশিবির।এই শিল্পশিবিরে Hungary, Poland, Slovakia, Ukraine, Netherlands, Wales
পশ্চিমবঙ্গ
উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, মেধাতালিকায় ৬৪ পড়ুয়া; নজর কাড়ল মেদিনীপুরের ধৃতিমানও!
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। ছাত্রদের তুলনায় এবারও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ হলেও ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ।এবার জেলার ভিত্তিতে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ।এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এ
গরমের দাপট কমবে, তবে আসছে কালবৈশাখীর দাপট—ঝড়-বৃষ্টিতে সতর্ক দক্ষিণবঙ্গ!
গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির ইঙ্গিত মিললেও, সেই স্বস্তির সঙ্গেই আসছে ঝড়-বৃষ্টির সতর্কতা। সপ্তাহের শুরুতেই বদলে যাচ্ছে আবহাওয়ার চিত্র। কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং দমকা হাওয়ার দাপটে একাধিক জেলায় পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিল
মুর্শিদাবাদ
মুর্শিদাবাদে আন্তর্জাতিক ছোঁয়া—নবোদয় বিদ্যালয়ে চিত্র প্রদর্শনীতে উজ্জ্বল ছাত্র প্রতিভা!
মুর্শিদাবাদের জওহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এক বিশেষ চিত্র প্রদর্শনী, যা ইতিমধ্যেই শিক্ষামহলে সাড়া ফেলেছে। এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের টিজিটি (শিল্পকলা) শিক্ষক সোমনাথ বিশ্বাস। এই প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হল এর আন্তর্জাতিক সংযোগ। হাঙ্গেরির Rovás Association-এর মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক গ্রীষ্মকালীন সৃজনশীল শিবির’-এর সঙ্গে যুক্ত এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছেন সোমনাথ বিশ্বাস। তাঁর দিকনির্দেশনায় বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী সৃজনশীল ও ব
“চাকরি যাবে, বাংলায় থাকতে পারবেন না”—স্ট্রং রুমে উত্তেজনা, বিস্ফোরক মন্তব্যে বিতর্কে বায়রন বিশ্বাস!
মুর্শিদাবাদের জঙ্গিপুরে স্ট্রং রুম ঘিরে চরম উত্তেজনা ছড়াল। সিসিটিভি ক্যামেরা বারবার বিকল হয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। ঘটনাস্থল জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুম চত্বর, যেখানে হাজির হন সাগরদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।স্থানীয় সূত্রে খবর, ভোররাতে ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন বায়রন বিশ্বাস। স্ট্রং রুমের ভিতরের সিসিটিভি এবং বাইরের নজরদারি ক্যামেরা কাজ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ ওঠে, রা
মুর্শিদাবাদ
জওহর নবোদয় বিদ্যালয়, মুর্শিদাবাদে সিবিএসই দশম শ্রেণির শতভাগ সাফল্য
মুর্শিদাবাদ জেলার জওহর নবোদয় বিদ্যালয়ের ২০২৬ সালের সিবিএসই দশম শ্রেণির ফলাফল অত্যন্ত প্রশংসনীয় ও গৌরবজনক। মোট ৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়টি শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে।প্রকাশিত ফলাফল অনুযায়ী, বহু শিক্ষার্থী ৯০ শতাংশের ঊর্ধ্বে নম্বর অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, কয়েকজন শিক্ষার্থী প্রায় শতকরা ৯৮ শতাংশের কাছাকাছি নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করেছে। বিষয়ভিত্তিক গড় নম্বর
পশ্চিমবঙ্গ
মুর্শিদাবাদের নবোদয়ে সাফল্যের জোয়ার, ৯৫%-এর ওপরে বহু পড়ুয়া,সেরার মুকুট অন্বেষার মাথায়!
মুর্শিদাবাদ জেলার বহরমপুরের জওহর নবোদয় বিদ্যালয়, বহরমপুর-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে। গত ৩১ মার্চ ২০২৬, শিক্ষাবর্ষের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী সাফল্যের সঙ্গে কৃতকার্য হওয়ায় খুশির হাওয়া ছড়িয়ে পড়ে শিক্ষক, অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এবারের ফলাফলে শতভাগ উত্তীর্ণের নজির গড়েছে বহরমপুরের এই নবোদয় বিদ্যালয়। শুধু পাশ নয়, বহু ছাত্র-ছাত্রী ৯
সরকারি পোশাকে রাজনৈতিক মিছিলে অঙ্গনওয়াড়ি কর্মী! ডোমকলে সিপিএম প্রার্থীকে ঘিরে তুমুল বিতর্ক!
সরকারি দায়িত্বে থাকা অবস্থায় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলে। অভিযোগ, সরকারি অঙ্গনওয়াড়ি পরিষেবার নির্ধারিত পোশাক পরেই সিপিআই(এম) প্রার্থী Mostafizur Rahman-এর সমর্থনে মিছিলে অংশ নেন একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী, যা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।শনিবার দুপুরে পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির ডোমকল ব্লকের উদ্যোগে একটি মিছিল বের হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান। অভিযোগ, মিছিল চলাকালীন একাধিক অঙ্গনওয়
আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা,বৃষ্টির দাপটেই ভিজবে বাংলা, বজ্রপাত-শিলাবৃষ্টির সতর্কতা একাধিক জেলায়!
ঝড়-বৃষ্টির জেরে গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ৭ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে ছয় ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ব
পশ্চিমবঙ্গ
স্কুলছুটদের শিক্ষক এবার জনতার প্রতিনিধি—তৃণমূলের চমক জলঙ্গিতে
ভোটের আগেই বড়সড় বার্তা দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জনবিচ্ছিন্ন নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এমন মুখকেই এবার সামনে আনতে চায় দল। আর সেই কৌশলেই ছাব্বিশের বিধানসভা ভোটে একেবারে ব্যতিক্রমী প্রার্থী হিসেবে উঠে এলেন জলঙ্গির বাবর আলি—যিনি একসময় গাছতলায় স্কুল খুলে শিক্ষার আলো ছড়িয়েছিলেন। মঙ্গলবার কালীঘাট থেকে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় একাধিক চমকের মধ্যে সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে
পশ্চিমবঙ্গ
মহিলা-সংখ্যালঘু-জনজাতিদের ‘বিচারাধীন’ ট্যাগে টার্গেট? জেলা ধরে বিস্ফোরক হিসাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
নাম সরাসরি বাদ নয়, বরং ‘বিচারাধীন’ ট্যাগের আড়ালে বড়সড় ছাঁটাই—এসআইআর ঘিরে নতুন করে এমনই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলীয় সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভিত্তিক একাধিক পরিসংখ্যান সামনে এনে প্রশ্ন তুললেন, “মহিলা, সংখ্যালঘু ও জনজাতি ভোটারদের ইচ্ছাকৃতভাবে চিহ্নিত করা হচ্ছে কি?” প্রথমে অভিযোগ ছিল, নির্দিষ্টভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। কিন্তু আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশের পর অভিযোগের কেন্দ্রবিন্দু ঘুরে যায়। তৃণমূলের দাবি, সরা
রাজনীতির মঞ্চে খুদে চমক—মুর্শিদাবাদ-এর শিশুবক্তার স্পষ্ট ভাষণে তোলপাড়!
রাজনীতি কি শুধুই বড়দের বিষয়? এই প্রচলিত ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করাল মুর্শিদাবাদের এক খুদে প্রতিভা। সাম্প্রতিক এক জনসভা-সদৃশ আলোচনামঞ্চে তার স্পষ্ট বক্তব্য, যুক্তিনির্ভর বিশ্লেষণ এবং রাজনৈতিক সচেতনতা উপস্থিত সকলকেই বিস্মিত করেছে।যেখানে অনেক সময় অভিজ্ঞ রাজনীতিবিদরাও মূল ইস্যু এড়িয়ে যান, সেখানে এই শিশুর বক্তব্যে উঠে এসেছে নাগরিক অধিকার, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক চেতনার কথা। তার চোখেমুখে ছিল আত্মবিশ্বাস, আর কণ্ঠে ছিল সুস্পষ্ট বার্তা—“অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কর্তব্যও সমান জ