অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন

তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুন, মর্মান্তিক মৃত্যু ৭ পুণ্যার্থীর! আতঙ্কে তীর্থনগরী! বীরভূম

তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুন, মর্মান্তিক মৃত্যু ৭ পুণ্যার্থীর! আতঙ্কে তীর্থনগরী!

১৭ই আগস্ট সোমবার সকালে ৪:৪৫নাগাদ তারাপীঠ মন্দিরের সামনে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জন পুণ্যার্থীর। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ছুটির দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে মন্দির সংলগ্ন ওই হোটেলের একতলায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় হোটেলে

বীরভূমে রাতভর তল্লাশি! পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে বিপুল নগদ ও সোনা উদ্ধারের দাবি! বীরভূম

বীরভূমে রাতভর তল্লাশি! পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে বিপুল নগদ ও সোনা উদ্ধারের দাবি!

২৯শে জুলাই বুধবার সকাল থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলায়। মহম্মদ বাজার থানার অন্তর্গত ডেউচা এলাকায় এক পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার বিস্কুট উদ্ধারের দাবি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। ২৮শে জুলাই বুধবার দুপুর পর্যন্তও উদ্ধার অভিযান ও টাকা গণনার কাজ চলছিল।পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ডেউচা এলাকার বাসিন্দা মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানো হয়। মিনার মণ্ডল স্থানীয় পাথর ব্যবসায়ী ট

তারাশঙ্করের জন্মবার্ষিকীতে বড় সম্মান, ‘স্মৃতি সম্মান’ পেলেন বীরভূমের দেবরাজ সাহা! বীরভূম

তারাশঙ্করের জন্মবার্ষিকীতে বড় সম্মান, ‘স্মৃতি সম্মান’ পেলেন বীরভূমের দেবরাজ সাহা!

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় আয়োজিত এক বিশেষ সাহিত্য অনুষ্ঠানে ‘তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান’-এ ভূষিত হলেন বীরভূমের তরুণ সাহিত্যিক, লেখক ও সমাজসেবী দেবরাজ সাহা। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হয়।কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষক-সাহিত্যিক তথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বংশধর সপ্রতিভ বন্দ্যোপাধ্য

তারাপীঠের রথযাত্রার বিরল ঐতিহ্য! জগন্নাথ নন, রথে আরোহন করেন স্বয়ং মা তারা! বীরভূম

তারাপীঠের রথযাত্রার বিরল ঐতিহ্য! জগন্নাথ নন, রথে আরোহন করেন স্বয়ং মা তারা!

‘জগন্নাথ’ শব্দের অর্থ জগতের নাথ বা বিশ্বনিয়ন্তা। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বীরা রথের রশি টেনে পুণ্যলাভের আশায় অংশ নেন রথযাত্রা উৎসবে। তবে ভারতের বিভিন্ন প্রান্তের রথযাত্রার মধ্যে বীরভূমের তারাপীঠের রথযাত্রা একেবারেই ব্যতিক্রমী। কারণ, এখানে রথে আরোহন করেন না জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা; বরং জগন্নাথের প্রতিভূ রূপে রথে বিরাজ করেন স্বয়ং মা তারা। শাক্ত ও বৈষ্ণব ভাবধারার এক অনন্য সমন্বয়ই এই রথযাত্রার মূল বৈশিষ্ট্য। বিশ্বাস করা হয়, মা তারাই একাধারে কালী

বঙ্গে ফের নিম্নচাপের তাণ্ডব, উত্তরবঙ্গের ৫ জেলায় লাল সতর্কতা! পশ্চিমবঙ্গ

বঙ্গে ফের নিম্নচাপের তাণ্ডব, উত্তরবঙ্গের ৫ জেলায় লাল সতর্কতা!

পশ্চিমবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। ঝাড়খণ্ডের উপর অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী কয়েক দিনের মধ্যে দুর্যোগের মূল কেন্দ্র হয়ে উঠতে চলেছে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া

তৃণমূল আমলে স্কুলের পোশাকেও কাটমানির অভিযোগ! তোলপাড় সিউড়ি, তদন্তের আশ্বাস প্রশাসনের! বীরভূম

তৃণমূল আমলে স্কুলের পোশাকেও কাটমানির অভিযোগ! তোলপাড় সিউড়ি, তদন্তের আশ্বাস প্রশাসনের!

স্কুল পড়ুয়াদের পোশাক তৈরির কাজেও কাটমানির অভিযোগ! তৃণমূল আমলের এই বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লক। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, সরকারি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেওয়ার পরও তাঁদের কাজ না দিয়ে বাইরে থেকে লোক এনে কাজ করানো হয়েছে। এমনকি কাজ পাইয়ে দেওয়ার নাম করে কাটমানিও দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।জানা গিয়েছে, ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে স্কুল পোশাক কাটা ও সেলাইয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন স্থানীয় বহু মহিলা। প্রশিক্ষণের প

উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, মেধাতালিকায় ৬৪ পড়ুয়া; নজর কাড়ল মেদিনীপুরের ধৃতিমানও! পশ্চিমবঙ্গ

উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, মেধাতালিকায় ৬৪ পড়ুয়া; নজর কাড়ল মেদিনীপুরের ধৃতিমানও!

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। ছাত্রদের তুলনায় এবারও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ হলেও ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ।এবার জেলার ভিত্তিতে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ।এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এ

সিউড়িতে পদ্ম ফুটিয়ে নজির জগন্নাথ! সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে ঝড়, জয়ের পর হিংসা বিরোধী কড়া বার্তা! বীরভূম

সিউড়িতে পদ্ম ফুটিয়ে নজির জগন্নাথ! সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে ঝড়, জয়ের পর হিংসা বিরোধী কড়া বার্তা!

সিউড়িতে পদ্ম ফোটালেন বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রাক্তন সাংবাদিক হিসেবে পরিচিত জগন্নাথের রাজনৈতিক অভিষেকেই নজরকাড়া সাফল্য। সঙ্ঘ পরিবারের ভাবধারা ও খবরের জন্য পরিচিত সাপ্তাহিক ‘স্বস্তিকা’ পত্রিকায় সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবনের সূচনা। এরপর দীর্ঘ ২৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি।তাঁর কথায়, “দীর্ঘ সাংবাদিকতা জীবন ছেড়ে ভোটের রাজনীতিতে আসব কি না, সেই সিদ্ধান্ত নিতে সময় লেগেছিল মাত্র ৭-৮ ঘণ্টা।” আর সেই ঝুঁকির ফল মিলল প্র

সিউড়ির মঞ্চে মমতার সামনেই ‘মেজাজ হারালেন’ অনুব্রত? ভাইরাল ভিডিও ঘিরে তৃণমূলে জোর চর্চা! বীরভূম

সিউড়ির মঞ্চে মমতার সামনেই ‘মেজাজ হারালেন’ অনুব্রত? ভাইরাল ভিডিও ঘিরে তৃণমূলে জোর চর্চা!

১৩ই এপ্রিল, সোমবার সিউড়ির জনসভায় এমন এক দৃশ্য সামনে এল, যা ঘিরে তৃণমূলের অন্দরমহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সিউড়ির প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র উপস্থিতিতেই অনুব্রত মণ্ডলকে স্পষ্ট বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বলে ভাইরাল ভিডিও ঘিরে দাবি উঠেছে।ভিডিওতে দেখা যাচ্ছে, নেত্রীর বক্তব্য চলাকালীন মঞ্চের একপ্রান্তে থাকা Anubrata Mondal-কে কাছে ডাকেন মমতা। সেই সময় হাসনের প্রার্থী কাজল শেখ ও বিকাশ রায়চৌধুরীর সঙ্গে আলোচনা করছিলেন তিনি। ঠিক

বঙ্গ ভোটে হাইভোল্টেজ প্রচার, আজ রাজ্যে মোদী-শাহ — তিন দিনে আধ ডজনের বেশি সভা ও রোড শো! পূর্ব মেদিনীপুর

বঙ্গ ভোটে হাইভোল্টেজ প্রচার, আজ রাজ্যে মোদী-শাহ — তিন দিনে আধ ডজনের বেশি সভা ও রোড শো!

বিধানসভা ভোটের প্রচারে বৃহস্পতিবার রাজ্যে জোড়া তারকা প্রচারক হিসেবে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী তিন দিনে পশ্চিমবঙ্গ জুড়ে তাঁদের একাধিক জনসভা ও রোড শো ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে চলেছে। বিজেপির সূচি অনুযায়ী, এই তিন দিনে মোদী-শাহ মিলিয়ে আধ ডজনেরও বেশি প্রচার কর্মসূচি রয়েছে।বৃহস্পতিবারই একদিনে তিনটি জনসভা সেরে রাজ্য ছাড়বেন প্রধানমন্ত্রী মোদী। প্রথম সভা রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়, এরপর পশ্চিম বর্ধমানের আসানসোলে এবং দিনের

শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর জনসভা করলেনতৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! বীরভূম

শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর জনসভা করলেনতৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের মাটি থেকেই বিজেপিকে রাজনৈতিকভাবে উপড়ে ফেলার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর জনসভা থেকে তিনি এলাকার উন্নয়ন ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। সাম্প্রতিক একাধিক সভাতেও তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে জনমুখী প্রকল্পগুলির সাফল্য তুলে ধরেছেন।তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ (TRDA) গঠনকে তিনি এই অঞ্চলের অন্যতম বড় সাফল্য বলে উল্লেখ করেন। তাঁর দ

লাভপুরে ফিরেই তৃণমূলকে তোপ মনিরুল ইসলামের, সংখ্যালঘু ভোটে নজির গড়ার দাবি বিজেপি নেতার! বীরভূম

লাভপুরে ফিরেই তৃণমূলকে তোপ মনিরুল ইসলামের, সংখ্যালঘু ভোটে নজির গড়ার দাবি বিজেপি নেতার!

দীর্ঘ প্রায় এক দশক পর বীরভূমের লাভপুরের মাটিতে পা রাখতেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা মনিরুল ইসলাম। সোমবার তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।২০১৯ সালে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন একদা তৃণমূলের প্রভাবশালী এই নেতা। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকেই সংখ্যালঘু মুখ হিসেবে বড় চমক হিসেবে তুলে ধরছে বিজেপি। লাভপুরে পৌঁছেই মনিরুলের দাবি, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক সংখ্যালঘু ভোট বিজেপির ঝুলিতে যাবে, যা রাজ্যের রাজ

বিধানসভা ভোটের আবহে বীরভূমে পাথর খাদানে মর্মান্তিক ধস, মৃত অন্তত ৩ — উত্তেজনা তুঙ্গে! বীরভূম

বিধানসভা ভোটের আবহে বীরভূমে পাথর খাদানে মর্মান্তিক ধস, মৃত অন্তত ৩ — উত্তেজনা তুঙ্গে!

বিধানসভা নির্বাচনের উত্তপ্ত পরিবেশের মধ্যেই বীরভূমে পাথর খাদানে ধস নামার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। মুরারই থানার গোপালপুর এলাকায় একটি পাথর খাদানে আচমকা ধস নেমে প্রাথমিকভাবে অন্তত তিন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গোপালপুর গ্রামের ওই খাদানে প্রায় ১২ থেকে ১৪ জন শ্রমিক পাথর কাটার কাজে ব্যস্ত ছিলেন। খ

বৃদ্ধাশ্রমে জন্মদিন উদযাপন, মানবতার উজ্জ্বল নজির গড়লেন তরুণ লেখক দেবরাজ সাহা! বীরভূম

বৃদ্ধাশ্রমে জন্মদিন উদযাপন, মানবতার উজ্জ্বল নজির গড়লেন তরুণ লেখক দেবরাজ সাহা!

সাধারণত জন্মদিন মানেই কেক, বন্ধুদের সঙ্গে আনন্দ আর নিজের মতো করে একটি ছোট্ট উদযাপন। কিন্তু অনেক সময় কিছু মানুষ সেই পরিচিত আনন্দের গণ্ডি ভেঙে জন্মদিনকে অন্য এক মানবিক অর্থ দেন। বীরভূমের তরুণ লেখক ও সমাজমনস্ক যুবক দেবরাজ সাহা ঠিক তেমনই এক উদাহরণ সৃষ্টি করলেন। নিজের জন্মদিনকে ব্যক্তিগত আনন্দের সীমা ছাড়িয়ে তিনি তুলে দিলেন মানবতার এক উষ্ণ বার্তা।নিজের জন্মবার্ষিকীর দিন দেবরাজ সাহা পৌঁছে যান ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে। সঙ্গে ছিল একটি কেক, কিছু খাবার এবং আন্তরিক ভালোবাসা ভরা একটি মন

জন্মদিনে মানবতার ছোঁয়া — পথবাসী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন দেবরাজ সাহা! বীরভূম

জন্মদিনে মানবতার ছোঁয়া — পথবাসী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন দেবরাজ সাহা!

নিজের জন্মদিনকে শুধু কেক-কাটা আর ব্যক্তিগত আনন্দে সীমাবদ্ধ না রেখে মানবিক উদ্যোগে উদযাপন করলেন বীরভূমের তরুণ লেখক ও সমাজমনস্ক যুবক দেবরাজ সাহা। তাঁর ২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পথবাসী ও অভাবী মানুষের মধ্যে খাবার বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।এই মানবিক কর্মসূচির মাধ্যমে মোট ২৪ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। নিজের ২৪তম জন্মদিনকে প্রতীকীভাবে স্মরণীয় করে তুলতেই এই ২৪ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে। বীরভূমের সদর শহ

জন্মদিনে মানবসেবার বার্তা: বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরে নজির গড়লেন তরুণ লেখক দেবরাজ সাহা! বীরভূম

জন্মদিনে মানবসেবার বার্তা: বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরে নজির গড়লেন তরুণ লেখক দেবরাজ সাহা!

নিজের ২৪তম জন্মদিনকে শুধু ব্যক্তিগত আনন্দে সীমাবদ্ধ না রেখে মানবসেবার সঙ্গে যুক্ত করলেন বীরভূম জেলার তরুণ লেখক ও সমাজসচেতন যুবক দেবরাজ সাহা। তাঁর উদ্যোগে বীরভূম জেলার Purandarpur-এর Dharmaraj Temple Purandarpur প্রাঙ্গণে আয়োজিত হলো একটি বিনামূল্যের রক্ত পরীক্ষা শিবির, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।জানা গিয়েছে, জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক সমাজসেবামূলক কর্মসূচির পরিকল্পনা করেছেন দেবরাজ সাহা। তারই প্রথম পর্ব হিসেবে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। কলকাতার পরিচিত

দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলা! দক্ষিণ ২৪ পরগনা

দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলা!

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ২২ মিনিট। আচমকাই কেঁপে উঠল গোটা শহর, তার সঙ্গে কাঁপল বিস্তীর্ণ জেলা জুড়ে একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। পরপর দু’বার কম্পন অনুভূত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।কলকাতার বিভিন্ন বহুতল অফিস, বাণিজ্যিক ভবন ও আবাসন থেকে মানুষ তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন। বহু মানুষের মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছে যায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,