মেদিনীপুর 22° 🌦️ · AQI 202 · খারাপ 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আলিপুরদুয়ার

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল  মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! আলিপুরদুয়ার

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!

প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র পশ্চিমবঙ্গ

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র

প্রায় তিন মাস ধরে এক ১৫ বছরের নাবালিকাকে বাড়িতে আটকে রেখে বারংবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোর করে বিয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকা। অভিযোগের তির মাটিগাড়ার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই পুত্রের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তা থেকে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। অভিযোগ, সেখানে দিনের পর দিন পঞ্চায়েত সদস্যের দুই পুত্র এবং তাঁদের কয়েক জন ব

ভোটের আগে বড় আশঙ্কা, আলিপুরদুয়ার সভা থেকে ড্রাগ-অস্ত্র নিয়ে সতর্ক করলেন মমতা ব্যানার্জি আলিপুরদুয়ার

ভোটের আগে বড় আশঙ্কা, আলিপুরদুয়ার সভা থেকে ড্রাগ-অস্ত্র নিয়ে সতর্ক করলেন মমতা ব্যানার্জি

ভোটের উত্তাপে ক্রমেই গরম হচ্ছে বাংলা। একের পর এক আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনার মাঝেই আলিপুরদুয়ারের জনসভা থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী Mamata Banerjee। তাঁর দাবি, ভিনরাজ্য থেকে পরিকল্পিতভাবে বাংলায় অস্ত্র ও মাদক ঢোকানো হচ্ছে, যার লক্ষ্য ভোটের আগে অশান্তির পরিবেশ তৈরি করা। বৃহস্পতিবার জনসভা থেকে সাধারণ মানুষকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, “বাইরে থেকে ড্রাগ, অস্ত্র নিয়ে আসছে… টেক কেয়ার।”নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করাতে একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। জেলায় জেল

ঝড়ের রেশ কাটেনি, শনিবারেও বৃষ্টির পূর্বাভাস! পশ্চিমবঙ্গ

ঝড়ের রেশ কাটেনি, শনিবারেও বৃষ্টির পূর্বাভাস!

কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার রাতের প্রবল কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ব্যাপক দুর্যোগের সৃষ্টি হয়েছে। শহর ও শহরতলির একাধিক রাস্তায় গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়, পাশাপাশি বহু এলাকায় রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনাও সামনে আসে। পরিস্থিতির অবনতির জেরে রাত ১২টার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় লাল সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা বজায় রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টা

দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলা! দক্ষিণ ২৪ পরগনা

দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলা!

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ২২ মিনিট। আচমকাই কেঁপে উঠল গোটা শহর, তার সঙ্গে কাঁপল বিস্তীর্ণ জেলা জুড়ে একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। পরপর দু’বার কম্পন অনুভূত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।কলকাতার বিভিন্ন বহুতল অফিস, বাণিজ্যিক ভবন ও আবাসন থেকে মানুষ তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন। বহু মানুষের মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছে যায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,

আলিপুরদুয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩বন্ধু,গুরুতর আহত  ১ আলিপুরদুয়ার

আলিপুরদুয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩বন্ধু,গুরুতর আহত ১

প্রতিদিন রাত হলেই চারচাকা গাড়ি নিয়ে হাইওয়েতে ছুটে বেড়ানো ছিল তাঁদের নেশা। শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল তিন তরুণের। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও এক যুবক। মঙ্গলবার ভোরে আলিপুরদুয়ার জেলার পুটিমারি গ্রামে ৩১ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার বন্ধু একটি চারচাকা গাড়িতে করে বারোবিশার দিকে যাচ্ছিলেন। গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে জাতীয় সড়কের ধারে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা ম

উত্তরবঙ্গে গিয়ে মঙ্গলের সূচীতে হঠাৎ পরিবর্তন মুখ্যমন্ত্রীর! আলিপুরদুয়ার

উত্তরবঙ্গে গিয়ে মঙ্গলের সূচীতে হঠাৎ পরিবর্তন মুখ্যমন্ত্রীর!

দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।পাশাপাশি এদিন ভুটান থেকে আসা জলেই এত বড় বিপত্তি উত্তরবঙ্গে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বদলে গেল মুখ্য়মন্ত্রী সফরসূচি। তিনি মিরিকে যাবেন না, তার পরিবর্তে যাবেন সুখিয়াপোখরিতে। লাগাতর বৃষ্টি, ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দার্জিলিঙের এ

মানুষ-চিতাবাঘ লড়াই,আবারও আলিপুরদুয়ারে চা শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ল চিতা বাঘ! পশ্চিমবঙ্গ

মানুষ-চিতাবাঘ লড়াই,আবারও আলিপুরদুয়ারে চা শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ল চিতা বাঘ!

মানুষ-চিতাবাঘ লড়াই। মিনিট দেড়েকের ধস্তাধস্তি। শেষে পালাল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার ভাটপাড়া চা বাগানে। পেশায় চা শ্রমিক।নাম দুর্গা মুণ্ডা। রোজ দিনের মতো শনিবার ভাটপাড়া চা বাগানের এগারো নম্বর সেকশনে কাজ করছিলেন। হটাৎ একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। নিজেকে বাঁচাতে চিতাবাঘের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। মিনিট দেড়েক এরকম হওয়ার পর চিতাবাঘ তাঁকে ছেড়ে চলে যায়। যদিও চিতাবাঘটি তাঁর বুকে থাবা বসায়। পরে অন্য শ্রমিকরা জানতে পেয়ে এসে চা শ্রমিক দুর্গা মুণ্ডাকে উদ্ধার করে

আলিপুরদুয়ারে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী ! আলিপুরদুয়ার

আলিপুরদুয়ারে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী !

আলিপুরদুয়ারে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ২৯শে মে বেলা ১২টা১৫ মিনিট নাগাদ প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে অবতরণ করে তাঁর কপ্টার। প্রধানমন্ত্রীর কপ্টার-সহ তিনটি হেলিকপ্টার নামে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। আপাতত সার্কিট হাউসে বিশ্রাম নিচ্ছেন প্রধানমন্ত্রী। দুপুর দুটো নাগাদ সরকারি অনুষ্ঠান ও জনসভায় যোগ দেবেন তিনি ৷ এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে শহর ঢেকে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। মোদির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। কিন

আলিপুরদুয়ার ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে প্রধানমন্ত্রী সভা! আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে প্রধানমন্ত্রী সভা!

আগামী ২৯ মে আলিপুরদুয়ার শহরের ১৯ নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে প্রধানমন্ত্রী সভা। সেদিনই বাংলা জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রস্তুতি পর্বে মাঠের জল-কাদা ঢাকতে বালি-পাথর ফেলার কাজ চলছে। ডাম্পার, জেসিবি দিয়ে জোরকদমে সেই কাজ চালাচ্ছে প্রশাসন। অপরদিকে মাঠের পাশেই ট্রাকে ট্রাকে টেন্ট-সামগ্রী এসে অপেক্ষা করছে। জানা যায়, যতক্ষণ এসপিজি এসে মাঠ পরিদর্শন না করছেন, ততক্ষণ থমকে রয়েছে মঞ্চ বাঁধার কাজ। নিরাপত্তা হিসেবে জেলা পুলিশ ইতিমধ্যেই ময়দানের দখল

তৃণমূলেই যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা! আলিপুরদুয়ার

তৃণমূলেই যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা!

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বারলা ২৩শে জানুয়ারী বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাসিনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভায় জন বারলা। সাংবাদিক এর প্রশ্নে জন বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে আমি হাজির হয়েছি। মাননীয়া রাজ্যের অভিভাবক, চা বাগান সহ এলাকার সমস্যা সমাধান করতে পারবেন। এলাকার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে কথা হবে। তারপরই যোগদানের দিন

আলিপুরদুয়ারে উপ নির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপি, ফুটল ঘাসফুল! আলিপুরদুয়ার

আলিপুরদুয়ারে উপ নির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপি, ফুটল ঘাসফুল!

২০২৪ লোকসভা নির্বাচনেও আলিপুরদুয়ারে জিততে অসুবিধা হয়নি গেরুয়া শিবিরের। কিন্তু উপ নির্বাচনেই জোর ধাক্কা খেল বিজেপি। ফুটল ঘাসফুল। বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো। মাদারিহাটে মোট ২৮১৬৮ ভোটে জয়ী তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো। পেয়েছেন ৭৯১৮৬ ভোট।  অন্যদিকে বিজেপির রাহুল লোহার পেয়েছেন ৫১০১৮ ভোট।

পশ্চিমবঙ্গের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল! পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল!

রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় প্রার্থীতালিকা প্রকাশ করেন তৃণমূলের এক মুখপাত্র। আগামী ১৩ নভেম্বর ভোটগ্রহণ হবে এই ৬ কেন্দ্রে। শনিবার সন্ধ্যায় ৬ কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছিল বিজেপি। তার পর তৃণমূলের প্রার্থীতালিকার অপেক্ষায় ছিলেন দলের কর্মীরা। রবিবারের বারবেলায় এল সেই তালিকা।তৃণমূলের প্রার্থীতালিকা অনুসারে সিতাই কেন্দ্রে সঙ্গীতা রায়। মাদারিহাটে জয়প্রকাশ টপ্পো, তালডাংরায় ফল্গুনি সিংহবাবু, মেদিনীপুরে সুজয় হাজরা, হাড়োয়ায় শেখ রবিউল ইসলাম ও নৈহাটিতে সনৎ দে লড়াই করবেন। প্র

বাংলায় উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি! পশ্চিমবঙ্গ

বাংলায় উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি!

বাংলার ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সেই ৬টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। সিতাই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রাহুল লোহার। নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রূপক মিত্র। হাড়োয়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী বিমল দাস। মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী শুভজিৎ রায়। আর তালডাংরা থেকে বিজেপির প্রার্থী হচ্ছে শ্রীমতি অনন্যা রায় চক্রবর

মঙ্গলবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হল ঐতিহ্যবাহী বন বাংলো! আলিপুরদুয়ার

মঙ্গলবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হল ঐতিহ্যবাহী বন বাংলো!

মঙ্গলবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হলং এর ঐতিহ্যবাহী বন বাংলো। আগুন নিভলেও ক্ষতির ক্ষত গভীর। কারণ জলদাপাড়া অভয়ারণ্যের গভীরে সবুজে ঢাকা এই বন বাংলোর প্রতি বরাবরই অন্যরকম টান অনুভব করেন রাজ্যের ভ্রমণপ্রিয় মানুষ। বিষয়টা জানা আছে বন দফতরেরও। কিন্তু ফিনিক্স পাখির মতো সেই বাংলোর বেঁচে ফেরা হবে কিনা তা নিয়ে এখনও অন্ধকারেই রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। ১৯৬৭ সালে তৈরি এই আট কোঠার বাংলো পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই বাংলোর সামনে থেকেই দেখা যেত বাইসন, হাতি,

বর্ষা আসার আগে, ডেঙ্গির বাড়বাড়ন্ত ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে ! আলিপুরদুয়ার

বর্ষা আসার আগে, ডেঙ্গির বাড়বাড়ন্ত ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে !

সাধারণত বর্ষাকাল এলেই মশাবাহিত রোগের যথা ম্যালেরিয়া ও ডেঙ্গির হিড়িক বাড়ে। কেরলে বর্ষা এলেও কিন্তু রাজ্যে এখনও ঢোকেনি বর্ষা। তারই মধ্যে উদ্বেগ বাড়চ্ছে রাজ্যের আলিপুরদুয়ার জেলায় ক্রমাগত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ৭২ জন। সোমবার ডুয়ার্সকন্যায় চা বাগানের ম্যানেজমেন্ট, স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা। জেলাশাসক জানিয়েছেন, আলিপুরদুয়ারে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭২ জ

লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতেই! পশ্চিমবঙ্গ

লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতেই!

১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। মোট ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল প্রকাশ করা হবে। কেন এবার ৭ দফায় নির্বাচন করা হচ্ছে, তার কারণও জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “দেশের ভৌগলিক চিত্র দেখুন। নদী থেকে পাহাড়, মরুভূমি। নির্বাচনের সঙ্গে যুক্ত নিরাপত্তা বাহিনীর কথা ভাবুন। তাদের উপরে কী চাপ দেখুন। ২-৩ দিনের সময়ের মধ্যে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। এর মাঝে হোলি থেকে শুরু করে রাম নবমী-হাজারো উৎসব রয়েছে। তার মাঝে ন

২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি! দেশ

২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি!

২ মার্চ শনিবার বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। শনিবার ২ মার্চ বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার ও কয়েকটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষও। বারাণসী কেন্দ্র থেকেই ফের প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম তালিকায় ১৮০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে

মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্পে আদিবাসী মানুষদের নিজেদের আদিবাসী শংসাপত্র তৈরি কথা বলেছেন! আলিপুরদুয়ার

মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্পে আদিবাসী মানুষদের নিজেদের আদিবাসী শংসাপত্র তৈরি কথা বলেছেন!

নকল আদিবাসী শংসাপত্র তৈরি করে যাঁরা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রী । রাজ্য সরকার এই সকল জাল নথি খতিয়ে দেখার কাজ শুরু করেছে। উপযুক্ত প্রমাণ দেখাতে না পারলে সেই সকল জাল নথি বাতিলও হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।রবিবার আলিপুরদুয়ারের সরকারি প্রকল্পের কাজে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। একদিকে যেমন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। তেমনই আদিবাসী সম্প্রদায়ের মানুষের সুবিধা অসুবিধার কথা তু