Skip to content

বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর গুজব ঘিরে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য, ‘ভুয়া খবর’ বলেই উড়িয়ে দিল ইসরায়েল!

নিজস্ব সংবাদদাতা:  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছে। একাধিক ব্যবহারকারী বিমান হামলার ভিডিও শেয়ার করে দাবি করতে শুরু করেন, ইরানের হামলায় নাকি নিহত হয়েছেন নেতানিয়াহু। যদিও পরে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট করে দেয় ইসরায়েল সরকার। শুধু নেতানিয়াহুই নন, তাঁর ভাই Iddo Netanyahu এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী Itamar Ben-Gvir-কেও বিমান হামলায় নিহত বলে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হয়।

No photo description available.
সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবরের দাপট, নেতানিয়াহুকে ঘিরে ছড়াল মৃত্যুর গুজব

তবে এই তথ্যগুলির কোনও সত্যতা নেই বলেই জানা গেছে। ইরানের সংবাদ সংস্থা Tasnim News Agency হিব্রু ভাষার কিছু সূত্রের উল্লেখ করে দাবি করেছিল, নেতানিয়াহু হয়তো নিহত বা আহত হয়ে থাকতে পারেন। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা আরও বাড়তে শুরু করে। তবে ইসরায়েলের সংবাদমাধ্যম The Times of Israel-এর প্রতিবেদনে জানানো হয়েছে, নেতানিয়াহুর দপ্তর ইতিমধ্যেই এই সমস্ত দাবিকে “ভুয়া খবর” বলে উড়িয়ে দিয়েছে। এমনকি গুজব থামাতে নেতানিয়াহু নিজেই জনসমক্ষে উপস্থিত হন। প্রতিবেদন অনুযায়ী, তিনি Beit Shemesh এলাকায় একটি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণও দেন। তাঁর এই উপস্থিতির পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবের অবসান ঘটে।

Latest