Skip to content

মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত চন্দ্রকোনারোড, আহত ৩!

1 min read

অভিজিৎ সাহা : দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন কমবেশি তিনজন। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরের পর চন্দ্রকোনারোড–গোয়ালতোড় গামী রাজ্য সড়কে বিডিও অফিসের সামনে হঠাৎই দুটি বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন আরোহীরা। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমায় পথচারী ও স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল।ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Latest

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা, উপস্থিত হিন্দি বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য!