Skip to content

মেদিনীপুরে কেরিয়ার কাউন্সিলিং শিবির, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দিশা দেখাল ‘উদ্বৃত্ত নয় উৎকৃষ্ট’!

নিজস্ব সংবাদদাতা: ১৫ই মার্চ রবিবার অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সংগঠন উদ্বৃত্ত নয় উৎকৃষ্ট-এর উদ্যোগে মেদিনীপুরে অনুষ্ঠিত হল একটি কেরিয়ার কাউন্সিলিং শিবির। মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমী-র প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই শিবিরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানের শুরুতে সংগঠনের অন্যতম সদস্য বিপদতারন ঘোষ স্বাগত ভাষণ দেন। শিবিরে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ ভৌমিক, আইআইটি খড়্গপুর-এর অধ্যাপক; একাডেমিয়া একাডেমির ডিরেক্টর গৌরব পাল এবং বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক ড. নির্ঝর পাৎসা। আলোচনা পর্ব শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিষ্ণুপদ দে।এদিন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শক্তি প্রসাদ মিত্র, গৌতম চক্রবর্তীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

২০২৬ সালেই যাত্রা শুরু করেছে এই সামাজিক সংগঠনটি। ‘উদ্বৃত্ত নয় উৎকৃষ্ট’-এর মূল লক্ষ্য হল সমাজের অবহেলিত প্রবীণদের পাশে দাঁড়ানো, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সঠিক দিশা দেখানো এবং বর্তমান প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরামর্শ প্রদান। পাশাপাশি দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করাও সংগঠনের অন্যতম উদ্দেশ্য।এদিনের শিবিরে বক্তারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষার বিভিন্ন সম্ভাবনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে সকলের সহযোগিতায় এই ধরনের কেরিয়ার কাউন্সিলিং শিবির ব্লক স্তরেও আয়োজন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠদান কেন্দ্র চালুর উদ্যোগও নেওয়া হবে।

Latest