Skip to content

কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা এড়াল ইন্ডিগো, পার্ক করা বিমানে ধাক্কা ক্যাটারিং ট্রাকের!

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার, ৭ এপ্রিল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পার্ক করে রাখা একটি ইন্ডিগো বিমানের সঙ্গে একটি ক্যাটারিং ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে যখন বিমানটি টারমাকে দাঁড়িয়ে ছিল এবং সেটি গুয়াহাটি-গামী 6E 6663 ফ্লাইট হিসেবে উড়ানের প্রস্তুতিতে ছিল

সৌভাগ্যবশত, সংঘর্ষের সময় বিমানের ভিতরে কোনও যাত্রী বা ক্রু সদস্য উপস্থিত ছিলেন না, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই ধাক্কায় বিমানের ইঞ্জিনের অংশে সামান্য ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে কোনও হতাহতের খবর মেলেনি।ইন্ডিগোর তরফে পরে জানানো হয়েছে, একটি তৃতীয় পক্ষের আনম্যানড গ্রাউন্ড ভেহিকল পার্ক করা বিমানের সংস্পর্শে আসে। ঘটনার পরই বিষয়টি সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তা প্রোটোকল নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হওয়ায় বিমান চলাচলে বড় কোনও প্রভাব পড়েনি বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

Latest