Skip to content

ভোটের আগে ঘরে ঘরে প্রচারে জোর দিলেন চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই!

সুমন মণ্ডল : ভোটের আগে ঘরে ঘরে প্রচারে জোর দিলেন চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই। ধর্মীয় আচার মেনে মন্দিরে পুজো দিয়ে শুরু হল তাঁর নির্বাচনী প্রচার।চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বেলাদণ্ড শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচির শুভ সূচনা করেন। পুজো শেষে তিনি বেলাদণ্ড, নিচন্যা, গোহালডাঙা, হাজরা-সহ একাধিক গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন।

প্রচারের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ ও এলাকার বিভিন্ন প্রয়োজনীয়তার কথা মন দিয়ে শোনেন। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগকে গুরুত্ব দিয়েই তিনি এলাকার উন্নয়নের আশ্বাস দেন এবং ভোটের আবেদন জানান।এদিন দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে জোরকদমে প্রচার চালাতে দেখা যায় তাঁকে। বিভিন্ন এলাকায় তাঁর এই জনসংযোগ কর্মসূচিতে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের নিবিড় প্রচার সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি সম্পর্কও মজবুত করবে।

Latest