নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ আমেরিকার দেশ Colombia-তে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। এএফপি সূত্রে জানা গিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান ভেঙে পড়ায় অন্তত ৮০ জন সেনাসদস্যের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় বিমানে প্রায় ১১০ জন জওয়ান উপস্থিত ছিলেন।কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, Lockheed Martin C-130 Hercules পরিবহন বিমানটি আমাজন অঞ্চলের দক্ষিণাংশে, পেরু সীমান্তের কাছাকাছি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম Blu Radio জানিয়েছে, বিমানে আনুমানিক ১১০ জন সেনাসদস্য ছিলেন।প্রতিরক্ষামন্ত্রী Pedro Sanchez জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের বহন করে নিয়ে যাওয়ার সময়, দক্ষিণ আমাজনের গভীরে Puerto Leguízamo এলাকা থেকে উড্ডয়নের মুহূর্তেই বিমানটি ভেঙে পড়ে।দুর্ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধারকাজ। দুর্গম জঙ্গলাকীর্ণ এলাকায় পৌঁছাতে সমস্যা হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত না হলেও, এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সামরিক বিপর্যয় বলেই মনে করা হচ্ছে।