গোপ কলেজের চতুর্থ সমাবর্তনে কৃতি ছাত্রীদের হাতে ডিগ্রি, উপস্থিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল

গোপ কলেজের চতুর্থ সমাবর্তনে কৃতি ছাত্রীদের হাতে ডিগ্রি, উপস্থিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল


নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান উইমেন্স কলেজ, তথা গোপ কলেজের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সমাবর্তন অনুষ্ঠানে কৃতি ছাত্রীদের হাতে ডিগ্রি ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরা হয়। বলা হয়, “শিক্ষাই জাতির মেরুদণ্ড।” উচ্চশিক্ষার মাধ্যমে ছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন—এই বার্তাও উঠে আসে অনুষ্ঠানে।সমাবর্তনের মঞ্চে কৃতি ছাত্রীদের হাতে ডিগ্রি ও সম্মাননা তুলে দিতে পেরে গর্ব প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

তাঁদের আগামী দিনের পথচলার জন্য শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান থেকে গোপ কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়। একইসঙ্গে কলেজের সকল কৃতি ছাত্রী যাতে ভবিষ্যতে নিজেদের কর্মক্ষেত্রে আরও সাফল্য অর্জন করতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করা হয়। চতুর্থ সমাবর্তনকে ঘিরে কলেজ চত্বরে ছিল উৎসবের আবহ। কৃতি ছাত্রীদের সাফল্যে আনন্দিত তাঁদের পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীরাও। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর, মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড.শংকর কুমার গুছাইত,রাজা নরেন্দ্রলাল খান উইমেন্স কলেজের প্রিন্সিপাল স্বপ্না ঘোড়াই, প্রাক্তন প্রিন্সিপাল জয়শ্রী লাহা সহ অন্যান্যরা।