নিজস্ব সংবাদদাতা: দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করল Vidyasagar University-এর বাণিজ্য বিভাগ। ১৩ ও ১৪ তারিখে অনুষ্ঠিত এই আলোচনাচক্রের প্রথম দিনেই দেশ-বিদেশের গবেষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে কর্মসূচি হয়ে ওঠে প্রাণবন্ত। ডিএ ইস্যুকে কেন্দ্র করে রাজ্যে ধর্মঘটের ডাক থাকলেও পূর্বনির্ধারিত কর্মসূচি হওয়ায় শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণ প্রায় স্বাভাবিক ছিল বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Dipak Kumar Kar। তিনি তাঁর বক্তব্যে ভারতের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ২০৪৭ সালের মধ্যে দেশের উন্নয়নের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেই লক্ষ্যে ফিনান্স ও ট্যাক্স ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা করেন।এই আলোচনা চক্রে সাম্প্রতিক সময়ে সরকারের ঘোষিত Goods and Services Tax (জিএসটি) সংক্রান্ত পরিবর্তনের প্রভাব নিয়ে একাধিক গবেষণাপত্র উপস্থাপন করা হয়। আয়োজকদের তরফে অধ্যাপক Tarak Nath Sahu ও অধ্যাপক Brajaballav Pal জানান, দুই দিনে মোট প্রায় ৬৮টি গবেষণাপত্র পাঠ ও আলোচনা করা হবে।আন্তর্জাতিক পরিসরেও এই আলোচনাচক্রে অংশগ্রহণ করেছেন বিদেশি শিক্ষাবিদরা। মালয়েশিয়া থেকে অধ্যাপক Rabindran Ramaswamy এবং ওমান থেকে অধ্যাপক Anand Suryanarayan আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়াও Central University of South Bihar-এর অধ্যাপক Krishnan Chelil-এর উপস্থাপনা ও বক্তব্য উপস্থিত শ্রোতাদের বিশেষভাবে আকর্ষণ করে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান এবং কলা ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক Arindam Gupta। তাঁর নেতৃত্বে এই আন্তর্জাতিক আলোচনাচক্রের সূচনা হয়।আয়োজকদের মতে, এই ধরনের আন্তর্জাতিক আলোচনা চক্র গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন ভাবনার দিগন্ত খুলে দেয় এবং শিক্ষক-গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার আদানপ্রদানকে আরও সমৃদ্ধ করে।