সেখ ওয়ারেশ আলী : ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে District Legal Services Authority (ডিএলএসএ) অফিসে এক বিশেষ সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ডেড লেবারদের আইনি অধিকার, সরকারি সুযোগ-সুবিধা এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা শ্রমিকদের মুক্তি, ক্ষতিপূরণ প্রাপ্তি এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পাশাপাশি বন্ডেড লেবার প্রথা নির্মূলে সরকারের নানা উদ্যোগ, বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার পদ্ধতি এবং অভিযোগ জানানোর প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। শ্রমিকদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন সরকারি প্রকল্পের কথাও এদিন তুলে ধরা হয়।আয়োজকদের আশা, এই ধরনের সচেতনতা কর্মসূচির মাধ্যমে আরও বেশি মানুষ আইনের আশ্রয় নিয়ে শোষণমুক্ত জীবনের পথে এগিয়ে আসবেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক শহীদ পারভেজ, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ওয়েলফেয়ার অফিসার অনিরুদ্ধ ঘোষ এবং জেলা শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ দাস।