Skip to content

বিকেল ৪টায় ঘোষণা হবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ!

অভিজিৎ সাহা : আজ ১৫ই মার্চ, রবিবার বিকেল ঠিক ৪টায় ঘোষণা করা হবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। দেশের নির্বাচন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ—সবাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে ভোটের তারিখ, দফা সংখ্যা এবং নির্বাচনী সূচি। পশ্চিমবঙ্গ-সহ দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবারই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আজ বিকেল ৪টেয় এই নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে ভোটের দিনক্ষণ, দফা সংখ্যা এবং সম্পূর্ণ নির্বাচনী সূচি। দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হতে চলা ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের শীর্ষ আধিকারিকরাই সাংবাদিকদের সামনে ভোট সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন।

May be an image of text

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে নির্বাচনী আচরণবিধি। ফলে রাজনৈতিক দলগুলির প্রচার, সরকারি প্রকল্প ঘোষণা এবং প্রশাসনিক নানা সিদ্ধান্তে লাগাম পড়বে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে, জোরকদমে চলছে সংগঠন গোছানো ও প্রচারের কৌশল ঠিক করা। ভোটের দিন ঘোষণা হলে রাজ্যের রাজনৈতিক লড়াই আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন সবার নজর বিকেল ৪টার ঘোষণার দিকে—কবে, কত দফায় এবং কীভাবে অনুষ্ঠিত হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন।

Latest